চট্টগ্রামে বিএনপির জনসভা থেকে ১৮ মাইক ও পাঁচ কয়েল বৈদ্যুতিক তার চুরি

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮

চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের জনসভার আগের দিন শনিবার রাতে ১৮টি মাইক ও পাঁচ কয়েল বৈদ্যুতিক তার চুরির ঘটনা ঘটেছে। এ ছাড়া রোববার (২৫ জানুয়ারি) দুপুরে জনসভা শেষ হওয়ার পর একটি মাইক্রোফোনও নিখোঁজ হয়। এ ঘটনায় একই দিন নগরের কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন সাউন্ড সিস্টেমের মালিক।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার পলোগ্রাউন্ড মাঠে অনুষ্ঠিত বিএনপির নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দলের চেয়ারম্যান তারেক রহমান। জনসভাকে কেন্দ্র করে নগর পুলিশ কঠোর নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করে। পুলিশের পাশাপাশি র‍্যাব, বিজিবি ও গোয়েন্দা সংস্থার সদস্যরা দায়িত্ব পালন করেন। সমাবেশস্থল ও আশপাশের এলাকায় ড্রোন উড়ানো হয় এবং অস্ত্র, গোলাবারুদ, বিস্ফোরক, দাহ্য পদার্থ, লাঠি, ধারালো অস্ত্র ও পাথরসহ নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ সব ধরনের বস্তু বহনে নিষেধাজ্ঞা জারি করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। এত কড়াকড়ি নিরাপত্তার মধ্যেই চুরির ঘটনাটি ঘটে।

চুরির ঘটনায় সাউন্ড ও মাইক সিস্টেমের মালিক আবদুর রাজ্জাক থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, বিএনপির জনসমাবেশে ব্যবহারের জন্য পলোগ্রাউন্ড মাঠে স্থাপন করা সাউন্ড সিস্টেমের মালামাল শনিবার দিবাগত রাত আনুমানিক ২টা থেকে রোববার ভোর ৪টার মধ্যে চুরি হয়ে যায়। এ সময় ১৮টি মাইক ও পাঁচ কয়েল বৈদ্যুতিক তার কে বা কারা চুরি করে নিয়ে যায়। চুরি হওয়া মালামালের আনুমানিক মূল্য ২ লাখ ১২ হাজার ৫০০ টাকা।

আবদুর রাজ্জাক বলেন, ‘পলোগ্রাউন্ড মাঠে সমাবেশ ঘিরে আশপাশে প্রায় ২০০টি মাইক স্থাপন করা হয়েছিল। শুক্রবার মাইকগুলো লাগানোর পর শনিবার রাতে একবার লাইন পরীক্ষা করে আমরা চলে যাই। মাইকগুলোর নিরাপত্তায় রাস্তায় আমার দুজন লোক টহলে ছিলেন। সকালে পুনরায় পরীক্ষা করতে গিয়ে ১৮টি মাইক ও পাঁচ কয়েল তার চুরি হওয়ার বিষয়টি জানতে পারি। পরে বিষয়টি বিএনপির নেতাদের জানালে তাঁরা থানায় অভিযোগ দিতে বলেন।’

তিনি আরও বলেন, ‘চুরি হওয়া মাইকগুলো সমাবেশস্থলের গেটের বাইরে সড়কের বিদ্যুতের খুঁটির সঙ্গে প্রায় ১৫ থেকে ১৬ ফুট উঁচুতে লাগানো ছিল। সকালে থানায় অভিযোগ দেওয়ার পর দুপুরে জানতে পারি, জনসভা শেষে একটি মাইক্রোফোনও হারিয়ে গেছে।’

এ বিষয়ে জানতে চাইলে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন বলেন, ‘আজ জনসভা নিয়ে আমরা ব্যস্ত ছিলাম। অভিযোগটি খতিয়ে দেখা হবে।’

প্রায় ২০ বছর পর চট্টগ্রামে কোনো রাজনৈতিক সমাবেশে অংশ নেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। রোববার দুপুর ১২টা ২০ মিনিটের দিকে তিনি সমাবেশস্থলে পৌঁছে নেতা-কর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং পরে মঞ্চে বক্তব্য দেন। সূত্র: বাংলা ট্রিবিউন

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. মানবতাবিরোধী অপরাধের মামলায় মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড সদ্য. বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার সদ্য. তাহসিফের পুরনো বক্তব্য ভাইরাল: সেই ভিডিও ছড়ানোর অভিযোগেই হয়তো আজ আমি এয়ার ফোর্সে নেই সদ্য. সুদানে ড্রোন হামলায় প্রাণ গেল ১০০ জনের, আহত ১১৩ সদ্য. ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ সদ্য. গুম, বিচারবহির্ভূত হত্যা ও হেফাজতে মৃত্যু ঠেকাতে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. প্রধানমন্ত্রী-মন্ত্রীদের বাসভবনের দায়িত্বে আ.লীগ ও যুবলীগপন্থী কর্মকর্তারা সদ্য. সাইবার হামলার আশঙ্কা, সাময়িক বন্ধ এনআইডি সার্ভারের কার্যক্রম সদ্য. স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪৬ সদ্য. মানবতাবিরোধী অপরাধের মামলায় মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড সদ্য. বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার সদ্য. তাহসিফের পুরনো বক্তব্য ভাইরাল: সেই ভিডিও ছড়ানোর অভিযোগেই হয়তো আজ আমি এয়ার ফোর্সে নেই সদ্য. সুদানে ড্রোন হামলায় প্রাণ গেল ১০০ জনের, আহত ১১৩ সদ্য. ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ সদ্য. গুম, বিচারবহির্ভূত হত্যা ও হেফাজতে মৃত্যু ঠেকাতে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. প্রধানমন্ত্রী-মন্ত্রীদের বাসভবনের দায়িত্বে আ.লীগ ও যুবলীগপন্থী কর্মকর্তারা সদ্য. সাইবার হামলার আশঙ্কা, সাময়িক বন্ধ এনআইডি সার্ভারের কার্যক্রম সদ্য. স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪৬