"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
কড়াইল বস্তিতে তারেক রহমানের ফ্ল্যাট নির্মাণের প্রতিশ্রুতি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন: নাসীরুদ্দীন পাটওয়ারী
রাজধানীর কড়াইল বস্তিতে বহুতল ভবন নির্মাণ করে ছোট ছোট ফ্ল্যাট দেওয়ার বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রতিশ্রুতির কড়া সমালোচনা করে বিষয়টিকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন বলে মন্তব্য করেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। বুধবার (২১ জানুয়ারি) ঢাকা বিভাগীয় কার্যালয় থেকে ঢাকা-৮ আসনে এনসিপির প্রার্থী হিসেবে শাপলা কলি প্রতীক পাওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, 'তারেক রহমান কড়াইল বস্তিতে ফ্ল্যাট নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন, যা বাস্তবায়ন করার এখতিয়ার তাঁর নেই।
২৫ জুলাই, ২০২৬
এনসিপির নির্বাচনী পদযাত্রা শুরুর আগেই দুই নেতার পদত্যাগ
চট্টগ্রাম থেকে শুরু হচ্ছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচনী পদযাত্রা। আগামীকাল সোমবার বন্দরনগরীর বিভিন্ন এলাকায় পদযাত্রা ও ভোটের প্রচারণায় অংশ নেবেন দলটির নেতা-কর্মীরা। এতে দলের প্রধান নাহিদ ইসলামও যোগ দেবেন। তবে কর্মসূচি শুরুর আগেই চট্টগ্রাম অঞ্চলের অন্তত দুই নেতা পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
২৫ জুলাই, ২০২৬
জামালপুর সদর-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফুটবল প্রতীক পেলেন মাসুদ ইব্রাহীম
এ বিষয়ে জামালপুর সংসদীয় আসন–১৪২ সদর-৫ আসনের ফুটবল প্রতীকের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী মাসুদ ইব্রাহীম বলেন, “উচ্চ আদালত ও নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী স্বতন্ত্র বৈধ প্রার্থী হিসেবে ফুটবল প্রতীক নিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করব।” তিনি সদর উপজেলার মেষ্টা ইউনিয়নের মো. সিরাজুল ইসলামের ছেলে।
২৫ জুলাই, ২০২৬
মাদারীপুরে SOLE USA-এর ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ড. গোলাম রাব্বানী’র জন্মদিন উদযাপন
অনুষ্ঠানে মাদারীপুরবাসীর পক্ষ থেকে কেক কাটা হয় এবং ড. গোলাম রাব্বানী ‘নয়ন বাঙালি’সহ SOLE USA-এর উত্তরোত্তর সাফল্য কামনা করে বিশেষ দোয়া ও শপথবাক্য পাঠ পরিচালনা করেন মানবাধিকার কর্মী, ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট ও SOLE USA-এর সম্মানিত জেলা কো-অর্ডিনেটর মোহাম্মদ আহসান হাবিব।
২৫ জুলাই, ২০২৬
স্বাধীনতার ৫৫ বছর, ১২ নির্বাচন: ক্ষমতা বদলালেও কি বদলেছে সাধারণ মানুষের জীবন?
স্বাধীনতার পর কেটে গেছে ৫৫ বছর। এই সময়ে বাংলাদেশে অনুষ্ঠিত হয়েছে মোট ১২টি জাতীয় সংসদ নির্বাচন। গণতন্ত্রের ধারাবাহিকতার দিক থেকে এটি একটি গুরুত্বপূর্ণ সংখ্যা হলেও, সাধারণ ভোটারদের মনে আজও একটি মৌলিক প্রশ্ন রয়ে গেছে—এই দীর্ঘ সময়ে নির্বাচনের মাধ্যমে তারা প্রকৃত অর্থে কী অর্জন করেছেন? প্রতিটি নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোর ইশতেহারে উঠে আসে উন্নয়ন, সুশাসন, দুর্নীতিমুক্ত রাষ্ট্র ও অর্থনৈতিক সমৃদ্ধির প্রতিশ্রুতি। ভোটাররা সেই আশায় ভোট দেন, সরকার গঠন করেন। কিন্তু নির্বাচন শেষ হলে বাস্তবতার চিত্র অনেক ক্ষেত্রেই ভিন্ন হয়ে ওঠে।
২৫ জুলাই, ২০২৬
ফুটবল প্রতীক পেলেন ডা. তাসনিম জারা
ঢাকা-৯ আসনে ফুটবল প্রতীক পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা। বুধবার (২১ জানুয়ারি) দুপুরে ঢাকা বিভাগীয় কার্যালয় থেকে তিনি প্রতীক সংগ্রহ করেন। প্রতীক বরাদ্দের প্রতিক্রিয়ায় ডা. তাসনিম জারা বলেন, 'গত কয়েকদিন ধরে আমি ঢাকা-৯ আসনের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছি। খিলগাঁও, সবুজবাগ ও মুগদা এলাকায় ভোটাররা বারবার জানতে চেয়েছেন, ব্যালট পেপারে আমার প্রতীক কোনটি।'
২৫ জুলাই, ২০২৬
‘জামায়াতের ছাত্রীসংস্থার কেউ বাসায় গেলে ৯৯৯-এ কল দিয়ে ধরিয়ে দিন’
‘মা-বোনদের উদ্দেশে বলছি, আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনের আগে জামায়াতে ইসলামের ছাত্রীসংস্থার কোনো কর্মী বাসায় গেলে ৯৯৯-এ কল দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেবেন—যাতে তারা আর বিভ্রান্তিমূলক বক্তব্য দেওয়ার সুযোগ না পায়।’—এমন মন্তব্য করেছেন সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সৈয়দা আশিফা আশরাফী পাপিয়া।
২৫ জুলাই, ২০২৬
বনানীতে আবাসিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট
তিনি বলেন, “একটি পাঁচতলা ভবনের পঞ্চম তলায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে।” ফেইসবুক পোস্টে গুলশান ট্রাফিক বিভাগও বলেছে, বনানী চেয়ারম্যানবাড়ি ফ্লাইওভারের সামনে একটি ভবনে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নেভানোর কাজ করছেন।
২৫ জুলাই, ২০২৬
নির্বাচনে নিরপেক্ষ না হলে প্রশাসনকে জনগণ লাল কার্ড দেখাবে: হাসনাত আব্দুল্লাহ
ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, গত তিনটি নির্বাচনে দিনের ভোট রাতে হয়েছে। মৃত মানুষ এসে ভোট দিয়েছে। এর ফলাফল ৫ আগস্ট জনগণ দিয়েছে। ৫০০–১,০০০ টাকার বিনিময়ে একদিন ভালো থাকবেন না, বরং পাঁচ বছর দেশের মালিক হবেন—এই সিদ্ধান্ত আপনাদের। আমরা খেলা পরিবর্তন করবো না, বরং খেলার ধারা পাল্টে দেবো।
২৫ জুলাই, ২০২৬
গণভোটে ‘হ্যাঁ’ ভোটে জয়ী হলে আর অপশাসন ফিরবে না: প্রধান উপদেষ্টা
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে দেশ আমূল পরিবর্তিত হবে এবং আর কখনো অপশাসন ফিরে আসবে না। সামনে অনুষ্ঠিতব্য নির্বাচন ও গণভোট দেশের রাজনৈতিক কাঠামোয় এক অভূতপূর্ব পরিবর্তনের সূচনা করবে। আজ সোমবার সকালে সচিবদের সঙ্গে আয়োজিত গেট টুগেদার অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে তাঁর বক্তব্য সাংবাদিকদের সামনে তুলে ধরেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
২৫ জুলাই, ২০২৬