"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
কুবির একাউন্টটিং ক্লাবের সভাপতি ফাহমিদা বেগম সাধারণ সম্পাদক আবু জাফর
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থীদের সংগঠন 'একাউন্টিং ক্লাব' এর কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন বিভাগের সহযোগী অধ্যাপক ফাহমিদা বেগম এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মীর আবু জাফর।মঙ্গলবার (২০ জানুয়ারি) বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ নজরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এটি ঘোষণা করা হয়।
২৫ জুলাই, ২০২৬
বিএনপির মাঠে ভোট না থাকায় দিশেহারা আচরণ করছে: জামায়াত নেতা
জেলা জামায়াতের আমীর ও লক্ষ্মীপুর-২ (সদর আংশিক ও রায়পুর) আসনে ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী রুহুল আমীন ভূঁইয়া বিএনপির বিরুদ্ধে অভিযোগ করে বলেছেন, মাঠপর্যায়ের বাস্তবতায় বিএনপি হতাশ হয়ে পড়েছে। তাঁর দাবি, মাঠে ভোট না থাকায় তারা দিশেহারা আচরণ করছে।
২৫ জুলাই, ২০২৬
‘তারেক রহমান প্রধানমন্ত্রী হলে আ.লীগকে রাজনীতির সুযোগ দেবেন’
নির্বাচনী পথসভায় যশোর-৫ (মনিরামপুর) আসনে বিএনপির প্রার্থী রশীদ আহমাদের একটি বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে তাঁকে আওয়ামী লীগের ভোটারদের উদ্দেশে বলতে শোনা যায়, “তারেক রহমান প্রধানমন্ত্রী হলে পুনরায় আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দেবেন। যেহেতু এবার আওয়ামী লীগকে ভোট দেওয়ার সুযোগ নাই, তাই আপনারা ধানের শীষকে ভোট দেবেন।”
২৫ জুলাই, ২০২৬
অন্তর্বর্তী সরকারের আমলে রাজনৈতিক বিবেচনায় গ্রেফতার হাজারো, মিলছে না জামিন
শেখ হাসিনার ১৫ বছরের শাসনামলে সংঘটিত গুম, ভয়ভীতি ও দমন–পীড়নের সংস্কৃতি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সময়ে অনেকাংশে কমেছে বলে ধারণা করা হচ্ছে। তবে একই সঙ্গে রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে বিবেচিত হাজারো মানুষকে নির্বিচারে আটক করার প্রবণতাও এই সরকারের আমলে দেখা যাচ্ছে। বিচার ছাড়াই আটক থাকা এসব ব্যক্তির জামিন নিয়মিতভাবে প্রত্যাখ্যান করা হচ্ছে।
২৫ জুলাই, ২০২৬
দাঁড়িপাল্লায় ভোট দিলে নাকি বেহেশতে যাওয়া যাবে, নাউজুবিল্লাহ: মির্জা ফখরুল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, দেশের একটি রাজনৈতিক দল ধর্মকে ব্যবহার করে সাধারণ মানুষকে ভোটে বিভ্রান্ত করছে। তিনি বলেছেন, দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিলে নাকি বেহেশতে যাওয়া যাবে, নাউজুবিল্লাহ। এমন ধারণা ধর্মের সঙ্গে খাপ খায় না। সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে ঠাকুরগাঁও-১ আসনের জামালপুর ইউনিয়নের ভগদগাজি বাজারে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
২৫ জুলাই, ২০২৬
নিজের কিছু হলে ইরানকে মানচিত্র থেকে মুছে ফেলার নির্দেশ ট্রাম্পের
ইরান যদি তাকে হত্যা করে, তাহলে দেশটিকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলার জন্য মার্কিন সেনাবাহিনীকে কঠোর নির্দেশনা দেওয়া আছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (২০ জানুয়ারি) সাংবাদিকদের সামনে দেওয়া এক বক্তব্যে এ কথা জানান তিনি। ট্রাম্পের এই মন্তব্য এসেছে ইরানের সাম্প্রতিক হুমকির প্রতিক্রিয়ায়। এর আগে ইরান সতর্ক করে বলেছিল, তাদের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করা হলে ট্রাম্পকে শুধু আঘাতই নয়, হত্যা করা হবে।
২৫ জুলাই, ২০২৬
মাসিক ভাতা বাড়ছে খেতাবপ্রাপ্ত ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের
খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের মাসিক ভাতা ৫ হাজার টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। তবে সাধারণ মুক্তিযোদ্ধাদের মাসিক ২০ হাজার টাকা ভাতা অপরিবর্তিত থাকবে। পাশাপাশি ২০২৬–২৭ অর্থবছরে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ভাতা ও উপকারভোগীর সংখ্যা বাড়ানো হবে, যার জন্য অতিরিক্ত ২ হাজার ৭০০ কোটি টাকা ব্যয় হবে।
২৫ জুলাই, ২০২৬
নির্বাচিত হলে চাঁদাবাজ আর মাদক ব্যবসায়ীদের ঘুম হারাম করে দেব: হাসনাত আবদুল্লাহ
নির্বাচিত হলে চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী ও টেন্ডারবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে ১১–দলীয় ঐক্যের প্রার্থী হাসনাত আবদুল্লাহ (আবুল হাসনাত)। তিনি বলেন, “আমরা জনগণের কাছে গিয়ে বলছি—আপনারাই আমাদের জেতাতে পারেন। আপনারা দায়িত্ব দিলে চাঁদাবাজ আর মাদক ব্যবসায়ীদের ঘুম হারাম করে দেব।”
২৫ জুলাই, ২০২৬
জামায়াত আমির আমাকে স্বাধীনতার ঘোষক বলেননি: কর্নেল অলি
লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ও ১১ দলীয় নির্বাচনী ঐক্যের নেতা কর্নেল (অব.) অলি আহমদ বলেছেন, জামায়াতে ইসলামীর আমির কোথাও নিজেকে স্বাধীনতার ঘোষক হিসেবে দাবি করেননি। তাঁর ভাষায়, জামায়াত আমির শুধু বলেছেন যে তিনি প্রথম বিদ্রোহ করেছিলেন, যা ঐতিহাসিকভাবে সঠিক।
২৫ জুলাই, ২০২৬
দেশের ভবিষ্যৎ তরুণদের হাতেই তুলে দিতে চাই: জামায়াত আমির
দেশের ভবিষ্যৎ তরুণদের হাতেই তুলে দিতে চান বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান। তিনি জানান, জুলাইয়ের আন্দোলনের মতো কাঁধে কাঁধ মিলিয়ে তরুণদের নিয়ে একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়তে চান। সোমবার (৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ টেলিভিশনে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে শফিকুর রহমান বলেন, 'আমরা এমন একটি দেশ চাই, যেখানে পারিবারিক পরিচয় বা সংযোগে কাউকে দেশের পরিচালনার আসনে বসতে হবে না। রাষ্ট্র হবে সবার জন্য, সরকার হবে জনগণের।'
২৫ জুলাই, ২০২৬