"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)

ঢাকা শহরের কোথাও থাকতে পারবেন না: জবি ছাত্রদল আহ্বায়ক
ক্যাম্পাস

ঢাকা শহরের কোথাও থাকতে পারবেন না: জবি ছাত্রদল আহ্বায়ক

‎জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ভদ্রতা, সহনশীলতা ও সুস্থ ধারার ছাত্ররাজনীতির চর্চার কথা উল্লেখ করে কড়া ভাষায় সতর্কবার্তা দিয়েছেন জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল। ‎মঙ্গলবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় নিজের ফেসবুক একাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন। ‎ফেসবুক পোস্টে হিমেল বলেন, 'ভিন্ন মতাদর্শের রাজনৈতিক ছাত্রসংগঠনের অনেক বিতর্কিত কর্মকাণ্ড অতীতে ধৈর্য ও সহনশীলতার সঙ্গে সহ্য করা হয়েছে। সব ক্রিয়াশীল ছাত্রসংগঠনকে নিয়ে কাজ করার মানসিকতা থেকেই জবি ছাত্রদল এতদিন ধৈর্য ধরেছে।

২৫ জুলাই, ২০২৬

নবীনগর উপজেলা ও সকল ইউনিয়ন যুবদলের কমিটি স্থগিত
সারাদেশ

নবীনগর উপজেলা ও সকল ইউনিয়ন যুবদলের কমিটি স্থগিত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা যুবদলসহ উপজেলার অধীনস্থ সকল ইউনিয়ন যুবদলের কমিটি ও সাংগঠনিক কার্যক্রম স্থগিত করা হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) বিকালে বাংলাদেশ কেন্দ্রীয় যুবদলের সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়ার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নবীনগর উপজেলা ও এর আওতাধীন সকল ইউনিয়ন যুবদলের কার্যক্রম স্থগিত থাকবে।

২৫ জুলাই, ২০২৬

নোয়াখালীকে বিভাগ করার প্রতিশ্রুতি জামায়াত আমিরের
রাজনীতি

নোয়াখালীকে বিভাগ করার প্রতিশ্রুতি জামায়াত আমিরের

নোয়াখালীর উন্নয়নে ৬টি সুনির্দিষ্ট দাবি বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনে জয়ী হলে নোয়াখালীকে বিভাগ করার ঘোষণা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুরে নোয়াখালী জিলা স্কুল মাঠে ১১ দলীয় জোটের বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ ঘোষণা দেন তিনি। ডা. শফিকুর রহমান বলেন, 'নোয়াখালীবাসীর দীর্ঘদিনের দাবি ন্যায্য। নোয়াখালী বিভাগ ও সিটি কর্পোরেশনের দাবিসহ হাতিয়া-কোম্পানীগঞ্জ-সুবর্ণচর নদী ভাঙন রোধ, কোম্পানীগঞ্জ-ছোট ফেনী নদীতে ক্লোজার নির্মাণ এবং সোনাপুর থেকে হাতিয়া চেয়ারম্যানঘাট পর্যন্ত রেললাইন সম্প্রসারণ করা হবে।'

২৫ জুলাই, ২০২৬

ফোন ব্লক করায় প্রেমিককে খুন, তরুণী গ্রেপ্তার
আন্তর্জাতিক

ফোন ব্লক করায় প্রেমিককে খুন, তরুণী গ্রেপ্তার

ভারতের ছত্তিশগড়ের বিলাসপুরে মোবাইল ফোনে কল ও মেসেজ ব্লক করাকে কেন্দ্র করে এক প্রেমিককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (৩ জানুয়ারি) অভিযুক্ত তরুণী রোশনি সূর্যবংশীকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ। ছত্তিশগড় পুলিশ জানিয়েছে, নিহত কমতা প্রসাদ সূর্যবংশী (২৫) ভাড়া বাসায় থাকতেন এবং স্থানীয় একটি হোটেলে কাজ করতেন। তিনি বিজেপি নেতা ও জেলা পঞ্চায়েত সভাপতি রাজেশ সূর্যবংশীর ভাতিজা। ছয় মাস আগে ইনস্টাগ্রামে তাদের পরিচয় হয় এবং পরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

২৫ জুলাই, ২০২৬

পটুয়াখালীতে গর্ভবতী নারী জামায়াত নেত্রীর ওপর হামলা ও অপহরণের অভিযোগ
সারাদেশ

পটুয়াখালীতে গর্ভবতী নারী জামায়াত নেত্রীর ওপর হামলা ও অপহরণের অভিযোগ

পটুয়াখালীতে জামায়াতে ইসলামীর ইউনিয়ন সেক্রেটারিকে অপহরণ এবং তার স্ত্রীর ওপর হামলার ঘটনায় ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগীয় সেক্রেটারি অধ্যক্ষ নূরুন্নিসা সিদ্দীকা। রোববার (৮ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে তিনি এই হামলাকে ‘জঘন্যতম কলঙ্ক’ বলে অভিহিত করেন। বিবৃতিতে বলা হয়েছে, স্থানীয় ইউনিয়ন সেক্রেটারিকে নির্মমভাবে পিটিয়ে গুরুতর আহত করার পর অপহরণ করা হয়। এ সময় তার স্ত্রী, চন্দ্রদ্বীপ ইউনিয়ন জামায়াতের দায়িত্বশীল নারী, সেও পাশবিক হামলার শিকার হন।

২৫ জুলাই, ২০২৬

সরকারি অ্যাম্বুলেন্সে গণভোটের প্রচার, সমালোচনার মুখে প্রত্যাহার
সারাদেশ

সরকারি অ্যাম্বুলেন্সে গণভোটের প্রচার, সমালোচনার মুখে প্রত্যাহার

নাটোর পৌরবাসীর জন্য দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ভারত সরকারের উপহার হিসেবে পাওয়া প্রায় সাড়ে ৪ কোটি টাকা মূল্যের একটি লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স ভোটের প্রচারণায় ব্যবহারের ঘটনায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। সমালোচনার মুখে মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই অ্যাম্বুলেন্সটি প্রচার কার্যক্রম থেকে প্রত্যাহার করে আবার পৌরসভার গ্যারেজে ফিরিয়ে নেওয়া হয়েছে।

২৫ জুলাই, ২০২৬

অটো রিকশা চলাচলের দাবিতে ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ
সারাদেশ

অটো রিকশা চলাচলের দাবিতে ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

অটো রিকশা চলাচলের অনুমতি ও পুলিশি হয়রানির প্রতিবাদে ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে অটো রিকশা চালকরা। রোববার (২৫ জানুয়ারি ২০২৬) সকাল আনুমানিক ৮টা ৩৫ মিনিটে গাজীপুর জেলার শ্রীপুর থানাধীন পুরান বাজার তুলা গবেষণা কেন্দ্রের সামনে প্রায় ২০০ থেকে ২৫০ জন অটো রিকশা চালক মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ কর্মসূচি শুরু করেন।

২৫ জুলাই, ২০২৬

বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য সতর্কতা জারি
জাতীয়

বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য সতর্কতা জারি

আসন্ন ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে বাংলাদেশে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি করেছে ঢাকায় মার্কিন দূতাবাস। শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে মার্কিন দূতাবাস তার ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমে এক সতর্কবার্তায় জানিয়েছে, নির্বাচনের সময় রাজনৈতিক সহিংসতা বা উগ্রপন্থী হামলার সম্ভাবনা থাকতে পারে। এ ধরনের ঘটনা নির্বাচনী সমাবেশ, ভোটকেন্দ্র এবং ধর্মীয় স্থানে ঘটার আশঙ্কা রয়েছে। বার্তায় যুক্তরাষ্ট্রের নাগরিকদের বড় জনসমাগম, বিক্ষোভ ও সমাবেশ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

২৫ জুলাই, ২০২৬

নরসিংদীতে দুই গ্রুপের সংঘর্ষ, গুলিতে স্কুল শিক্ষার্থী নিহত
সারাদেশ

নরসিংদীতে দুই গ্রুপের সংঘর্ষ, গুলিতে স্কুল শিক্ষার্থী নিহত

নরসিংদীর রায়পুরা উপজেলায দুই পক্ষের গোষ্ঠীগত আধিপত্য বিস্তারের কারণে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে ১৪ বছর বয়সী স্কুল শিক্ষার্থী মুস্তাকিম মিয়া নিহত হয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল ৬টার দিকে উপজেলার শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ এলাকায় এই ঘটনা ঘটে। নিহত মুস্তাকিম ওই এলাকার সৌদি প্রবাসী মাসুদ রানার ছেলে এবং স্থানীয় একটি স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চরাঞ্চল সায়দাবাদ এলাকায় দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে আধিপত্য বিস্তার ও গোষ্ঠীগত দ্বন্দ্ব চলছিল।

২৫ জুলাই, ২০২৬

গণমিছিলে ভোটারদের উদ্দেশে রুমিন ফারহানার ‘ফ্লাইং কিস’
রাজনীতি

গণমিছিলে ভোটারদের উদ্দেশে রুমিন ফারহানার ‘ফ্লাইং কিস’

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে শেষ গণমিছিলে অংশ নিয়ে ভোটারদের উদ্দেশে উড়ন্ত চুমুর মাধ্যমে শুভেচ্ছা জানান। সরাইল উপজেলার কুট্টাপাড়া এলাকা থেকে বিকেল ৫টায় শুরু হওয়া মিছিলটি উপজেলা সদরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। এতে হাজারের বেশি মানুষ অংশ নেন। মিছিল ঘিরে রুমিন ফারহানার কর্মী ও সমর্থকদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছিল।

২৫ জুলাই, ২০২৬


শিরোনাম:
সদ্য. বিদ্যুৎ উৎপাদনের আনুষ্ঠানিক অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট সদ্য. প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রায় বিঘ্ন, ফ্লাইটে দেখা দিল যান্ত্রিক ত্রুটি সদ্য. ৪ দিনের সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. পে-স্কেল নিয়ে অর্থ মন্ত্রণালয়ের নতুন প্রজ্ঞাপন, জানানো হলো ৮ সিদ্ধান্ত সদ্য. মানবতাবিরোধী অপরাধের মামলায় মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড সদ্য. চট্টগ্রাম বন্দরে পাকিস্তান থেকে আসা তামাকভর্তি ১০ কনটেইনার জব্দ সদ্য. বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার সদ্য. তাহসিফের পুরনো বক্তব্য ভাইরাল: সেই ভিডিও ছড়ানোর অভিযোগেই হয়তো আজ আমি এয়ার ফোর্সে নেই সদ্য. সুদানে ড্রোন হামলায় প্রাণ গেল ১০০ জনের, আহত ১১৩ সদ্য. ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ সদ্য. বিদ্যুৎ উৎপাদনের আনুষ্ঠানিক অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট সদ্য. প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রায় বিঘ্ন, ফ্লাইটে দেখা দিল যান্ত্রিক ত্রুটি সদ্য. ৪ দিনের সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. পে-স্কেল নিয়ে অর্থ মন্ত্রণালয়ের নতুন প্রজ্ঞাপন, জানানো হলো ৮ সিদ্ধান্ত সদ্য. মানবতাবিরোধী অপরাধের মামলায় মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড সদ্য. চট্টগ্রাম বন্দরে পাকিস্তান থেকে আসা তামাকভর্তি ১০ কনটেইনার জব্দ সদ্য. বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার সদ্য. তাহসিফের পুরনো বক্তব্য ভাইরাল: সেই ভিডিও ছড়ানোর অভিযোগেই হয়তো আজ আমি এয়ার ফোর্সে নেই সদ্য. সুদানে ড্রোন হামলায় প্রাণ গেল ১০০ জনের, আহত ১১৩ সদ্য. ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ