"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সংশয়ে এনসিপি, ভোট বর্জনের ইঙ্গিত
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবে কি না—তা নিয়ে সংশয়ে রয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। নির্বাচন কমিশনের (ইসি) নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন এবং সব রাজনৈতিক দল সমান সুযোগ পাচ্ছে না—এমন অভিযোগ তুলেছে দলটি। গত রোববার সংবাদ সম্মেলনে এনসিপির মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানান, নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হতে পারে। এর পরদিন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি বলেন, যেকোনো সিদ্ধান্তের জন্য এনসিপি প্রস্তুত।
২৫ জুলাই, ২০২৬
কুবিতে রোটার্যাক্ট ক্লাবের ১৩তম চার্টার্ড দিবস উদযাপন
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের(কুবি) স্বেচ্ছাসেবী সংগঠন 'রোটার্যাক্ট ক্লাব অব কুমিল্লা ইউনিভার্সিটি' এর ১৩তম চার্টার্ড দিবস উপলক্ষ্যে 'অঙ্কুর' অনুষ্ঠানের আয়োজন করেছে। শনিবার (২৪ জানুয়ারি) দুপুর দুইটায় ব্যাডমিন্টন কোর্টে কেক কাটার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে অঙ্কুর অনুষ্ঠান উদযাপন শুরু হয়। এরপর নাজমুস সাকিব এবং ফাহিমা সুলতানা রাতুয়ার সঞ্চালনায় ব্যবসায় শিক্ষা অনুষদের সম্মেলন কক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজিত হয়।
২৫ জুলাই, ২০২৬
টক শোতে নারী প্রার্থীর সঙ্গে বসতেই আপত্তি! প্রতিনিধিত্ব করবেন কিভাবে?': ডা. মনীষা চক্রবর্ত্তী
একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের জনপ্রিয় টক শো ‘জনতার দরবার’ থেকে বরিশাল-৫ আসনের বাসদ মনোনীত প্রার্থী ডা. মনীষা চক্রবর্ত্তীকে মাঝপথে সরিয়ে দেওয়ার ঘটনায় তীব্র সমালোচনা ও সাংবাদিকতার নৈতিকতা ও পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বুধবার (২৮ জানুয়ারি) রাতে ফেসবুক লাইভে দেওয়া বক্তব্যে ঘটনার বিস্তারিত তুলে ধরে চ্যানেলটির ভূমিকার কড়া সমালোচনা করেন ডা. মনীষা চক্রবর্ত্তী। ডা. মনীষা অভিযোগ করেন, অনুষ্ঠান পরিচালনায় সংশ্লিষ্ট টেলিভিশন চ্যানেলটি পেশাদার আচরণ বজায় রাখতে ব্যর্থ হয়েছে এবং বৈষম্যমূলক মনোভাবকে প্রশ্রয় দিয়েছে।
২৫ জুলাই, ২০২৬
বরিশালে ডা. মনীষা চক্রবর্ত্তীর নির্বাচনী ব্যানার উধাও, গণতান্ত্রিক যুক্তফ্রন্টের নিন্দা
বরিশাল-৫ আসনে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) পদপ্রার্থী ডা. মনীষা চক্রবর্ত্তীর নির্বাচনী প্রচারণার ব্যানার খুলে ফেলার ঘটনা নিয়ে তীব্র নিন্দা জানিয়েছে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে এ ঘটনার তীব্র প্রতিবাদ জানায় তারা। বিবৃতিতে জানানো হয়, সোমবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জেলার রুপাতলী গোল চত্বরে মনীষা চক্রবর্ত্তীর নির্বাচনী ব্যানার উধাও হওয়ার ঘটনা ঘটে।
২৫ জুলাই, ২০২৬
ইসলামাবাদের মসজিদে আত্মঘাতী বিস্ফোরণ, নেপথ্যে যুক্তরাষ্ট্র?
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের খাদিজা কুবরা মসজিদে শুক্রবার (৬ ফেব্রুয়ারি) জুমার নামাজ চলাকালীন ভয়াবহ আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৩৬ জন নিহত এবং ১৬৯ জন আহত হয়েছেন। হামলায় নিহত ও আহতদের মধ্যে নারী ও শিশুরাও রয়েছেন। আহতদেরকে নিকটস্থ হাসপাতালগুলোতে ভর্তি করা হয়েছে এবং আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর বলে জানা গেছে। এদিকে, হামলার দায় ইতোমধ্যে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) স্বীকার করেছে।
২৫ জুলাই, ২০২৬
গাজায় তুরস্ক ও কাতারের সেনারা প্রবেশ করতে পারবে না: নেতানিয়াহু
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু স্পষ্ট ভাষায় জানিয়েছেন, তুরস্ক ও কাতারের কোনো সেনা গাজা উপত্যকায় প্রবেশ করতে পারবে না। তাঁর এই বক্তব্য এসেছে এমন এক সময়ে, যখন এর কয়েক দিন আগে হোয়াইট হাউস ঘোষণা দেয় যে, গাজার যুদ্ধ-পরবর্তী শাসনব্যবস্থা তদারকির জন্য গঠিত একটি গুরুত্বপূর্ণ কমিটিতে তুরস্ক ও কাতারের কর্মকর্তারা অন্তর্ভুক্ত থাকবেন।
২৫ জুলাই, ২০২৬
বাক্সের মুখ খোলাবেন না, তাহলে সব প্রকাশ করে দিব: ডা. শফিকুর রহমান
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, কারা বাংলাদেশে নারীদের সাথে কি করেছে আমরা সব জানি। বাক্সের মুখ খোলাবেন না, তাহলে সব প্রকাশ করে দিব। শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে সিরাজগঞ্জের ইসলামীয়া সরকারি কলেজ মাঠে নির্বাচনী জনসভায় দেয়া প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ডা. শফিকুর রহমান বলেন, 'জামায়াত নারীদের এগিয়ে যাওয়ায় কোনো বাধা হবে না। বরং নারীদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা হবে।' তিনি বলেন, 'দুর্নীতি করে যে অর্থ লোপাট করা হয়েছে, তা ফিরিয়ে আনতে জামায়াত কাজ করবে।
২৫ জুলাই, ২০২৬
নির্বাচন বানচালের ষড়যন্ত্র রুখতে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান তারেক রহমানের
দেশের ভবিষ্যৎ কোন পথে যাবে, তা জনগণই আগামী ১২ ফেব্রুয়ারি নির্ধারণ করবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। একটি মহল পরিকল্পিতভাবে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে অভিযোগ করে এ ষড়যন্ত্র রুখে দিতে জনগণকে ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার আহ্বান জানান তিনি। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
২৫ জুলাই, ২০২৬
নাম বদলাচ্ছে র্যাবের, শিগগিরই জারি হবে আদেশ
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। এখন থেকে এই বাহিনীর নাম হবে ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’ (এসআইএফ)। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কোর কমিটির বৈঠক শেষে এ তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানান, নতুন নামের সঙ্গে সঙ্গে বাহিনীটির পোশাকেও আসবে পরিবর্তন। জাহাঙ্গীর আলম বলেন, 'বাহিনীর কাঠামো ও কার্যক্রম নিয়ে বিস্তারিত পর্যালোচনা শেষে এই নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন পোশাকও তৈরি করা হচ্ছে।'
২৫ জুলাই, ২০২৬
১২ ফেব্রুয়ারি ব্যর্থ হলে ৫ আগস্টও ব্যর্থ হবে: নাহিদ ইসলাম
যদি ১২ ফেব্রুয়ারি ব্যর্থ হয়, তাহলে ৫ আগস্টও ব্যর্থ হয়ে যাবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক ও ঢাকা-১১ আসনের ১১-দলীয় জোটের প্রার্থী নাহিদ ইসলাম। রোববার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর বাড্ডায় নির্বাচনি জনসভায় এ মন্তব্য করেন তিনি। নাহিদ ইসলাম বলেন, 'আমরা ৫ আগস্ট যেভাবে সফল হয়েছি, ১২ ফেব্রুয়ারিও ঠিক সেইভাবে বিজয়ী হবো। ইনশাআল্লাহ, আমরা ঘরে বিজয় নিয়ে ফিরব।' তিনি বলেন, 'ঢাকা-১১ এলাকায় পর্যাপ্ত খেলার মাঠ, স্কুল ও হাসপাতাল নেই।
২৫ জুলাই, ২০২৬