"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
শপথে অনুষ্ঠানে ভারতের প্রতিনিধিত্ব করবেন স্পিকার ও পররাষ্ট্র সচিব
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ আসনে জয়ী হয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। নতুন প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠানে সার্কভুক্ত দেশসহ বিভিন্ন দেশের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছে। এদিকে, ভারতীয় সংবাদমাধ্যমের খবরে জানা গেছে, পূর্ববর্তী কর্মসূচির জন্য শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার বদলে ভারতের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন দেশটির লোকসভার স্পিকার ওম বিড়লা এবং পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি।
২৫ জুলাই, ২০২৬
৮ উপজেলায় পরীক্ষামূলক চালু হচ্ছে ফ্যামিলি কার্ড
দেশের আটটি বিভাগের আটটি উপজেলায় পরীক্ষামূলকভাবে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি চালু করতে যাচ্ছে সরকার। এই কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে অর্থমন্ত্রীকে সভাপতি করে ১৫ সদস্যের একটি মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে কমিটি গঠনসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
২৫ জুলাই, ২০২৬
ছাত্রদল নেতা বাসিতের সহায়তায় মুনায়েমের স্বপ্নপূরণ
লালমনিরহাট জেলার সন্তান মো. মুনায়েম ইসলাম ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ইসলামিক ইতিহাস ও সংস্কৃতি বিভাগে প্রথম মেধা তালিকায় স্থান অর্জন করেন। মেধা ও পরিশ্রমে সাফল্য অর্জন করলেও পারিবারিক আর্থিক সংকটের কারণে তার ভর্তি কার্যক্রম নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। সীমিত আয়ের পরিবারের পক্ষে ভর্তি ফি ও আনুষঙ্গিক ব্যয় বহন করা কঠিন হয়ে পড়েছিল। বিষয়টি জানতে পেরে ছাত্রনেতা কাজী জিয়া উদ্দিন বাসিত মানবিক দায়িত্ববোধ থেকে তার পাশে দাঁড়ান এবং ভর্তি প্রক্রিয়া সম্পন্নে সহযোগিতা করেন।
২৫ জুলাই, ২০২৬
নাগেশ্বরীতে প্রতিবন্ধী শিশুদের নিয়ে ইফতার আয়োজন
কুড়িগ্রামের নাগেশ্বরীতে বিশেষ চাহিদাসম্পন্ন (প্রতিবন্ধী) শিশুদের নিয়ে ইফতার ও দোয়া অনুষ্ঠান হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার সুখাতি বুদ্ধি প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ের শতাধিক প্রতিবন্ধী শিশু ও অভিভাবকদের নিয়ে স্বেচ্ছাসেবী সংগঠন 'রুপাস ভিশন ফর একসেপশনাল লাইভস' এই ইফতার ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করেন।
২৫ জুলাই, ২০২৬
রাশিয়া গোয়েন্দা তথ্য সরবরাহ করছে ইরানকে, কঠোর হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক অবস্থান সম্পর্কিত তথ্য ইরানকে রাশিয়া সরবরাহ করছে—এমন প্রতিবেদনের পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। শুক্রবার (৬ মার্চ) এক সাক্ষাৎকারে তিনি বলেন, এ অঞ্চলের প্রতিটি পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ওয়াশিংটন এবং সে অনুযায়ী সামরিক পরিকল্পনা নির্ধারণ করা হচ্ছে।
২৫ জুলাই, ২০২৬
জামায়াত নেতাদের ধরে ধরে ফোন চেক করা হচ্ছে, মারা হচ্ছে: এনসিপি নেত্রী
পোস্টে ডা. মাহমুদা মিতু দাবি করেন, ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় জামায়াতের নেতাদের অবরুদ্ধ করে তাদের মোবাইল ফোন ও পকেট তল্লাশি করা হচ্ছে এবং মারধর করা হচ্ছে। তিনি অভিযোগ করেন, এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা খুচরা টাকা নিয়ে যাচ্ছেন। ডা. মাহমুদা মিতুর ভাষ্য অনুযায়ী, এটি ‘সকালের মিডিয়া ট্রায়ালের ফল’।
২৫ জুলাই, ২০২৬
ইবি রোভার স্কাউটের নেতৃত্বে সাঈম-সাজ্জাদ
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) রোভার স্কাউট ইউনিট কাউন্সিলের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে অর্থনীতি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের খন্দকার আবু সাঈম ও সাধারণ সম্পাদক হিসেবে আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের আবু সালিক মো. সাজ্জাদকে মনোনিত করা হয়েছে। রবিবার (১৫ ফেব্রুয়ারি) রোভার স্কাউট ইবি গ্রুপ ইউনিটের সম্পাদক অধ্যাপক মো. রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি প্রকাশ করা হয়।
২৫ জুলাই, ২০২৬
করাচিতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ভবন ধসে অন্তত ১৪ জন নিহত
গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের পর একটি আবাসিক ভবনের ছাদ ধসে অন্তত ১৪ জন নিহত এবং আরও ১৪ জন আহত হয়েছেন। পাকিস্তানের করাচি শহরের গুল রানা কলোনির সোলজার বাজার এলাকায় বৃহস্পতিবার ভোরে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে এক্সপ্রেস ট্রিবিউন। কর্মকর্তারা জানান, স্ট্রিট নম্বর ৫-এর কাছে আগা খান স্কুলসংলগ্ন এলাকায় বিস্ফোরণটি ঘটে। ঘটনার পরপরই অ্যাম্বুলেন্স ও স্বেচ্ছাসেবীরা ঘটনাস্থলে পৌঁছে আহত ও নিহতদের সিভিল হসপিটাল করাচিতে নিয়ে যান। সেখানে আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
২৫ জুলাই, ২০২৬
হঠাৎ অসুস্থ জামায়াত আমির
ঢাকা মহানগর উত্তর জামায়াতের নায়েবে আমির আব্দুর রহমান মুসা জানান, ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে ডা. শফিকুর রহমানের উপস্থিত থাকার কথা ছিল এবং তিনি যাত্রাও করেছিলেন। তবে পথেই তিনি বমি করেন এবং শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েন। এ কারণে তিনি অনুষ্ঠানস্থলে পৌঁছাতে পারেননি। সবাই তাঁর দ্রুত সুস্থতার জন্য দোয়া করবেন বলেও তিনি অনুরোধ জানান।
২৫ জুলাই, ২০২৬
রমজানের পরেই সিটি করপোরেশন নির্বাচন: ইসি মাছউদ
পবিত্র রমজান মাসের পরপরই স্থানীয় সরকার পর্যায়ের সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেছেন নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ। তিনি বলেন, রমজান শেষ হলেই সিটি করপোরেশন নির্বাচনের আয়োজন করা সম্ভব হবে বলে তিনি আশাবাদী। এর আগে ঘোষিত উপনির্বাচন ও অন্যান্য নির্বাচনের তফসিল অনুযায়ী সেগুলো যথাসময়ে অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।
২৫ জুলাই, ২০২৬