"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
বাংলাদেশের নির্বাচন ও গণভোটকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ
জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছে জাতিসংঘ। একই সঙ্গে সকল রাজনৈতিক পক্ষকে জাতীয় ঐক্য জোরদার করতে এবং গণতান্ত্রিক মূল্যবোধ ও মানবাধিকার রক্ষার আহ্বান জানিয়েছে সংস্থাটি। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এক বার্তায় নির্বাচন ও গণভোট আয়োজনের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানান। নির্বাচনের মাধ্যমে সৃষ্ট ইতিবাচক গতি কাজে লাগিয়ে জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক চর্চা আরও শক্তিশালী করতে সব রাজনৈতিক অংশীজনের প্রতি আহ্বান জানান জাতিসংঘ প্রধান।
২৫ জুলাই, ২০২৬
প্রধানমন্ত্রীকে অভিনন্দন বার্তা ট্রাম্পের, বাণিজ্যচুক্তি বাস্তবায়ন ও প্রতিরক্ষা চুক্তি করার আহ্বান
বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে একটি শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চিঠিতে তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে বিদ্যমান বাণিজ্য চুক্তি বাস্তবায়ন এবং প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছেন। ওয়াশিংটনের স্থানীয় সময় বুধবার, ১৮ ফেব্রুয়ারি হোয়াইট হাউস থেকে এ চিঠি পাঠানো হয়। বৃহস্পতিবার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় চিঠিটি তাদের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে প্রকাশ করে।
২৫ জুলাই, ২০২৬
ডিসি মাসুদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবিতে শাহবাগ থানা ঘেরাও
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ২৯ ব্যাচের শিক্ষার্থী নাইমুদ্দীনের ওপর পুলিশি হামলার প্রতিবাদে ও ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মাসুদ আলমের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবিতে শাহবাগ থানা ঘেরাও করেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ১টার পর থেকে এ কর্মসূচি পালন করছেন ঢাবির নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা থানার সামনে অবস্থান নিয়ে নানা ধরনের স্লোগান দিতে থাকেন।
২৫ জুলাই, ২০২৬
খামেনির মৃত্যুর খবরে গান বাজিয়ে আতশবাজি ফুটিয়ে ইরানিদের উল্লাস
ইরানে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক অভিযানে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হয়েছেন। ইরানের রাষ্ট্রীয় মিডিয়া এই তথ্য নিশ্চিত করেছে। এদিকে, খামেনির নিহতের খবর ছড়িয়ে পড়ার পরই ইরানি নাগরিকরা রাস্তায় নেমে উল্লাস করেছেন। বার্তা সংস্থা এএফপির ভেরিফায়েড এক ভিডিও ফুটেজে দেখা যায়, ইরানিরা রাস্তায় নেমে গান বাজিয়ে, গাড়ির হর্ন বাজিয়েছে এবং আতশবাজি ফাটিয়ে উল্লাস করছে।
২৫ জুলাই, ২০২৬
ইরানে সেনাবাহিনীতে বিভ্রান্তি-বিশৃঙ্খলা; ব্যারাক ছেড়ে ‘পালিয়েছেন’ ইরানি কমান্ডাররা!
বিভিন্ন সামরিক ঘাঁটির সেনা সদস্যদের সঙ্গে কথা বলে ইরান ইন্টারন্যাশনাল তাদের প্রতিবেদনে জানিয়েছে, কিছু কমান্ডার হঠাৎ করেই ব্যারাক ত্যাগ করেছেন। তারা অধীনস্থ সেনাদের নিরাপত্তা ও পাহারার দায়িত্বে রেখে নিজেদের অবস্থান ত্যাগ করেছেন বলে অভিযোগ রয়েছে। ইরানের লোরেস্তান প্রদেশের একটি সামরিক ঘাঁটিতে থাকা কয়েকজন সেনা জানান, খামেনির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর থেকে কমান্ড কাঠামো নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। নিরাপত্তা পরিস্থিতিও অত্যন্ত নাজুক হয়ে উঠেছে বলে তারা আশঙ্কা প্রকাশ করেছেন।
২৫ জুলাই, ২০২৬
ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছি: আসিফ মাহমুদ
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। রোববার (১৫ ফেব্রুয়ারি) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান। পোস্টে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, 'আমরা ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছি। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা এবং সার্বিক কার্যক্রমে ওয়াচডগ হিসেবে কাজ করবে ছায়া মন্ত্রিসভা।'
২৫ জুলাই, ২০২৬
সড়কে সমঝোতার ভিত্তিতে টাকা নেওয়া চাঁদা নয়: সড়ক পরিবহন মন্ত্রী
সড়কে বিভিন্ন পরিবহন থেকে সমঝোতার ভিত্তিতে টাকা নেওয়া হলে সেটিকে চাঁদা বলা যায় না, তবে টাকা দিতে বাধ্য করা হলে সেটিই চাঁদা—এমন মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও যোগাযোগ মন্ত্রী শেখ রবিউল আলম। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে সচিবালয়ে নিজ কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
২৫ জুলাই, ২০২৬
চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণে পরিবারের তৃতীয় সদস্যের মৃত্যু
চট্টগ্রামের হালিশহরে গ্যাস বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আরও একজন মারা গেছেন। এ নিয়ে দগ্ধ নয়জনের মধ্যে মারা গিয়েছেন তিনজন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মোহাম্মদ সুমনের (৪০) মৃত্যু হয়। নিহতের চাচাতো ভাই মোহাম্মদ জামশেদ জানান, সোমবার থেকেই লাইফ সাপোর্টে ছিলেন সুমন। আজ দুপুর সাড়ে ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করা হয়।
২৫ জুলাই, ২০২৬
‘ব্যক্তিগত ক্ষোভে’ রুমমেটকে হাত-পা কেটে হত্যা
রাজধানীতে যুবকের কাটা হাত-পা উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ‘ব্যক্তিগত ক্ষোভ' থেকে রুমমেট ওবায়দুল্লাহকে হত্যা করে মরদেহ টুকরো করে বিভিন্ন স্থানে ফেলে দেন বলে অভিযোগ এসেছে গ্রেপ্তার হওয়া ২১ বছর বয়সী শাহীন আলমের বিরুদ্ধে। মতিঝিল জোনের সহকারী কমিশনার হুসাইন মুহাম্মাদ ফারাবী জানান, শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে শাহীনকে শনাক্ত করা হয়।
২৫ জুলাই, ২০২৬
হাটহাজারীতে নাশকতা মামলায় সাবেক শিবির নেতা গ্রেপ্তার
পুলিশ জানায়, বৃহস্পতিবার দিবাগত রাতে হাটহাজারী উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) যৌথ টিম তাকে গ্রেপ্তার করে। পরে সংশ্লিষ্ট মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। সালাউদ্দীন আইয়ূবী হাটহাজারী উপজেলার গুমানমর্দ্দন ইউনিয়নের সাদেক নগর গ্রামের বাসিন্দা মো. জানে আলমের ছেলে। তিনি হাটহাজারী উত্তর থানা শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতি। সম্প্রতি তিনি প্রবাস থেকে দেশে ফেরেন বলে জানিয়েছে পুলিশ।
২৫ জুলাই, ২০২৬