"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
রাষ্ট্রপতি, স্পিকার ও মন্ত্রিসভা প্রায় চূড়ান্ত, আলোচনায় আসছে যাদের নাম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকার গঠনের প্রস্তুতি শুরু করেছে। দলীয় সূত্রের খবর অনুযায়ী, নির্বাচিত ও অনির্বাচিত নেতাদের সমন্বয়ে অভিজ্ঞ ও তরুণ নেতৃত্বকে মিশিয়ে ভারসাম্যপূর্ণ মন্ত্রিসভা গঠন করা হবে। নতুন মন্ত্রিসভায় বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন, প্রশাসনের কার্যকারিতা বৃদ্ধি এবং নীতিনির্ধারণে নতুন দৃষ্টিভঙ্গি যোগ করার ক্ষেত্রে। ২০০১-২০০৬ মেয়াদে দায়িত্ব পালন করা কিছু বিতর্কমুক্ত সাবেক মন্ত্রীকে পুনরায় দায়িত্ব দেওয়ার বিষয়টিও বিবেচনায় রয়েছে।
২৫ জুলাই, ২০২৬
বিমানের চেয়ারম্যান পদ থেকে শেখ বশিরউদ্দীনকে অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন জারি
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বাংলাদেশ বিমান (রহিত বাংলাদেশ বিমান অর্ডার, ১৯৭২ পুনর্বহাল ও সংশোধন আইন, ২০২৩) এর ধারা ৩০(সি) অনুযায়ী সরকারের অর্পিত ক্ষমতাবলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড-এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পদ থেকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত উপদেষ্টা শেখ বশিরউদ্দীনকে তার অভিপ্রায় অনুযায়ী অব্যাহতি দেওয়া হয়েছে।
২৫ জুলাই, ২০২৬
রমজানে ডাইনিয়ের খাবারের মানোন্নয়ন ও নিরাপত্তা জোরদারের দাবিতে ইবি ছাত্রদলের স্মারকলিপি
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শহীদ জিয়াউর রহমান হল, শাহ আজিজুর রহমান হল এবং সাদ্দাম হোসেন হলের ডাইনিং এর মানোন্নয়ন ও রমজানে নিরাপত্তা জোরদার সহ বিভিন্ন সমস্যা সমাধানে চার দফা দাবিতে স্মারকলিপি প্রদান করেছে শাখা ছাত্রদল। রোববার (২৩ ফেব্রুয়ারি) শাখা ছাত্রদলের পক্ষ থেকে উক্ত হল প্রভোস্টদের নিকট এ স্মারকলিপি প্রদান করেন স্ব স্ব হল ছাত্রদলের নেতাকর্মীরা।
২৫ জুলাই, ২০২৬
রহমতাবাদ আন নূর পাঠাগারের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ
চট্টগ্রামের মিরসরাই উপজেলার ১০ নং মিঠানালা ইউনিয়নের রহমতাবাদ আন নূর পাঠাগার এর উদ্যোগে স্থানীয় অসহায় ও রোজাদারদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারী) বিকাল ৪টায় রহমতাবাদ সরওয়ার আলী কারী জামে মসজিদ প্রাঙ্গণে এই বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। পাঠাগারের উপদেষ্টা আলহাজ্ব নুরুল করিম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।
২৫ জুলাই, ২০২৬
রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করছে সরকার: নাহিদ ইসলাম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, বাংলাদেশ ব্যাংক ও দুর্নীতি দমন কমিশনসহ গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে সরকার দলীয়করণ করা হচ্ছে। বৃহস্পতিবার (৫ মার্চ) সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিদেশি কূটনীতিকদের সম্মানে আয়োজিত এক ইফতার মাহফিলে নাহিদ ইসলাম এই অভিযোগ তোলেন। তিনি বলেন, ‘‘বাংলাদেশ ব্যাংক এবং দুদকের মতো বড় বড় প্রতিষ্ঠানকে সুকৌশলে দলীয়করণ করা হচ্ছে, যা একটি গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য অশনিসংকেত।’’
২৫ জুলাই, ২০২৬
জামানত হারালেন হান্নান মাসউদের বাবা
নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামানত হারালেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদের বাবা আমিরুল ইসলাম মোহাম্মদ আবদুল মালেক। এনসিপি মনোনীত ছেলে আব্দুল হান্নান মাসউদ বিপুল ভোটে জয়ী হয়েছেন, তবে তার বাবা একতারা প্রতীকে নির্বাচনে অংশ নেন। তবে মাত্র ৫০৫ ভোট পেয়ে জামানত হারান তিনি। নির্বাচন কমিশনের (ইসি) নিয়ম অনুযায়ী, কোনো প্রার্থী যদি নির্বাচনী এলাকার মোট ভোটের আট ভাগের এক ভাগের কম ভোট পান, তার জামানত বাজেয়াপ্ত হয়।
২৫ জুলাই, ২০২৬
পবিত্র রমজান উপলক্ষে স্কুলে ছুটি আগামীকাল থেকে
পবিত্র রমজান মাসের প্রথম দিন থেকেই সরকারি ও বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে ছুটি শুরু হচ্ছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে এ ছুটি শুরু হচ্ছে। তবে প্রাথমিক বিদ্যালয়ের বিষয়ে এখনো কিছু জানায়নি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
২৫ জুলাই, ২০২৬
ভারতে এআই সামিট: ‘নয়া দিল্লি ঘোষণা’তে ৮৯তম দেশ হিসেবে বাংলাদেশের সমর্থন
ভারতের রাজধানী নয়া দিল্লিতে অনুষ্ঠিত ২০২৬ সালের ‘India AI Impact Summit’-এ গৃহীত ‘The New Delhi Declaration on AI Impact’-এ ৮৯তম দেশ হিসেবে সমর্থন জানিয়েছে বাংলাদেশ। সামিটে গৃহীত ঘোষণায় অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সামাজিক কল্যাণে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারে বৈশ্বিক ঐকমত্যের প্রতিফলন ঘটেছে। ‘সবার কল্যাণে, সবার সুখে’ নীতিকে সামনে রেখে ঘোষণাপত্রে এআইয়ের সুফল মানবজাতির মধ্যে সমভাবে বণ্টনের ওপর জোর দেওয়া হয়।
২৫ জুলাই, ২০২৬
ইরানের স্কুলে ইসরায়েল-মার্কিন হামলায় নিহত বেড়ে ৩৬
মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। ইরান–এ যৌথভাবে সামরিক হামলা শুরু করেছে ইসরাইল ও মার্কিন যুক্তরাষ্ট্র। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে এ হামলা শুরু হয় বলে জানিয়েছে আল জাজিরা। ইসরাইলি হামলায় দক্ষিণ ইরানের একটি স্কুলে ভয়াবহ প্রাণহানির ঘটনা ঘটেছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ জানিয়েছে, হরমোজগান প্রদেশ–এর মিনাব এলাকায় অবস্থিত একটি প্রাথমিক বালিকা বিদ্যালয়ে হামলা চালানো হয়।
২৫ জুলাই, ২০২৬
নারায়ণগঞ্জে সাবেক মেয়র আইভীর হাইকোর্ট জামিন স্থগিত
গণঅভ্যুত্থানের সময় হত্যার অভিযোগে দায়ের করা চারটি মামলাসহ পাঁচ মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর হাইকোর্টের জামিন চেম্বার আদালত স্থগিত করেছেন। বৃহস্পতিবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এ আদেশ দেন। এর আগে, ২৬ ফেব্রুয়ারি হাই কোর্ট আইভীকে এই পাঁচ মামলায় ছয় মাসের অন্তর্বর্তী জামিন দেয়। সে দিনই তার বিরুদ্ধে সেলিম মণ্ডল হত্যার অভিযোগে মামলা দায়ের করা হয়। এই মামলায় তার জামিন আবেদন বৃহস্পতিবার নামঞ্জুর করা হয়েছে।
২৫ জুলাই, ২০২৬