"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
১৬ তারিখ শপথ, ১৮ তারিখেই নতুন সরকার: কার হাতে কোন মন্ত্রণালয়?
শীঘ্রই সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। আগামী ১৬ ফেব্রুয়ারি নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হতে পারে। জাতীয় সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, ওইদিন শপথ বাক্য পাঠ করাতে পারেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। এরপর ১৮ ফেব্রুয়ারির মধ্যেই নতুন মন্ত্রিসভা গঠনের মাধ্যমে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে পারেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
২৫ জুলাই, ২০২৬
বাংলাদেশে রমজানের চাঁদ দেখা গেছে, কাল থেকে রোজা
এর আগে সন্ধ্যা ৬টায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হয়, যেখানে সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী নিজেই। সভায় ১৪৪৭ হিজরি সনের রমজান মাসের চাঁদ দেখার বিষয়ে সারাদেশের জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান ও বিভাগীয় কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) থেকে পাওয়া তথ্য পর্যালোচনা করা হয়। সব তথ্য বিশ্লেষণ শেষে চাঁদ দেখা যাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়।
২৫ জুলাই, ২০২৬
হাসনাত কই, লীগ তো দোকান খোলা শুরু করছে: নাসীরুদ্দীন পাটওয়ারী
দেশের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ থাকা অবস্থায় আওয়ামী লীগের কার্যালয় পুনরায় খোলা এবং সংগঠনের কার্যক্রম দৃশ্যমান হওয়ার বিষয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। একই সঙ্গে ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানে হতাহতদের ঘটনায় দায়ীদের বিচার ও রাষ্ট্রীয় সংস্কার প্রক্রিয়ার অগ্রগতি সম্পর্কে স্পষ্ট ব্যাখ্যা চেয়েছেন তিনি।
২৫ জুলাই, ২০২৬
দক্ষিণ লেবাননেও হামলা চালিয়েছে ইসরায়েল
আবারও যুদ্ধবিরতি চুক্তি উপেক্ষা করে দক্ষিণ লেবাননের ইকলিম আল-তুফাহ অঞ্চলে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। শনিবার (২৮ ফেব্রুয়ারি) ব্লাত ও ওয়াদি বারঘৌতি এলাকায় একাধিক দফায় এ হামলা হয় বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। স্থানীয় সূত্রের বরাতে জানানো হয়, হামলার সময় দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। অধিকাংশ হামলা বনাঞ্চল ও পাহাড়ঘেরা খোলা স্থানে চালানো হওয়ায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
২৫ জুলাই, ২০২৬
লিখিত বক্তব্যে হত্যার স্বীকারোক্তি দিলেন ঘাতক ফজলু
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যায় অভিযুক্ত কর্মচারী ফজলু বিষয়টি লিখিতভাবে স্বীকার করেছেন। কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. ইমাম হোসেন বরাত জানা গেছে যে, গত বুধবার (৪ মার্চ) রাতে পুলিশের উপস্থিতিতে ফজলু-র কাছ থেকে লিখিত স্টেটমেন্ট নেওয়া হয়।
২৫ জুলাই, ২০২৬
আজ–কালের মধ্যেই গেজেট, ঢাকা-৮ আসনে পুনর্গণনার সুযোগ নেই: ইসি
নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলের গেজেট শুক্রবার অথবা শনিবারের মধ্যেই প্রকাশ করা হতে পারে। শুক্রবার রাতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
২৫ জুলাই, ২০২৬
রমজানে ইবি শিক্ষার্থীরা পাচ্ছে মাসব্যাপী ফ্রি সাহরি ও ইফতার
পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের জন্য মাসব্যাপী ফ্রি সাহরি ও ইফতার কর্মসূচির উদ্যোগ নিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন 'হ্যান্ডস ফর হিউম্যানিটি'। জানা যায়, সাহরিতে সকল হলের ডাইনিং ম্যানেজারদের কাছে আগে থেকেই রাখা নির্দিষ্ট খাতাতে শুধুমাত্র টোকেনের মূল্য ও স্বাক্ষর করেই শিক্ষার্থীরা সাহরি নিতে পারবে। এক্ষেত্রে উক্ত শিক্ষার্থীর কোনো পরিচয় লেখার প্রয়োজন নেই। এছাড়া সেন্ট্রাল ফিল্ডে সবাই একসাথে বসে ইফতার করা হবে। সেখানে মেয়েদের জন্য আলাদা বসার ব্যবস্থা থাকবে।
২৫ জুলাই, ২০২৬
মুক্তিযুদ্ধের সঙ্গে অন্যান্য আন্দোলন এক করে দেখা উচিত নয়: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
মুক্তিযুদ্ধের সঙ্গে অন্যান্য আন্দোলন বা সংগ্রামকে এক করে দেখা ঠিক হবে না বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধই বাংলাদেশের স্বাধীনতার মূল ভিত্তি। রোববার (২২ ফেব্রুয়ারি) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা জানান মন্ত্রী। মন্ত্রণালয় থেকে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
২৫ জুলাই, ২০২৬
বায়তুল মোকাররমের পাশে কাটা হাত-পা উদ্ধার, ফিঙ্গারপ্রিন্টে মিলল পরিচয়
রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পাশ থেকে দুটি বিচ্ছিন্ন হাত এবং স্কাউট ভবনের সামনে থেকে একটি বিচ্ছিন্ন পা উদ্ধার করেছে পুলিশ। ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে এসব দেহাংশের পরিচয় শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশ জানায়, শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাত ২টার দিকে স্কাউট ভবনের সামনের রাস্তা থেকে একটি কাটা পা উদ্ধার করা হয়। শনিবার সকালে বায়তুল মোকাররমের দক্ষিণ ও উত্তর গেটের মাঝামাঝি সড়ক থেকে দুটি বিচ্ছিন্ন হাত উদ্ধার করা হয়।
২৫ জুলাই, ২০২৬
নোবিপ্রবিতে প্রথমবার চাটগাঁইয়া নোবিপ্রবিয়ানদের ইফতার মাহফিল ও নবীনবরণ
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) প্রথমবারের মতো চাটগাঁইয়া নোবিপ্রবিয়ানদের উদ্যোগে ইফতার মাহফিল ও ২০তম ব্যাচের নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ মার্চ) বিশ্ববিদ্যালয় শহীদ মিনার প্রাঙ্গনে আয়োজিত এ অনুষ্ঠানে চট্টগ্রাম অঞ্চলের বিভিন্ন উপজেলার শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ শরীফ উদ্দীন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বায়োকেমিস্ট্রি ও মলিকুলার বায়োলজি বিভাগের প্রভাষক ড. এমডি মনিরুল ইসলাম।
২৫ জুলাই, ২০২৬