"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
দেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে সবার সঙ্গে সম্পর্ক রাখতে চায় বিএনপি: আমীর খসরু
কোনো দেশকেন্দ্রিক পররাষ্ট্রনীতি গ্রহণ করা হবে না বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, বিএনপি কোনো নির্দিষ্ট দেশের সঙ্গে নয়, বরং দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সবার সঙ্গে সম্পর্ক বজায় রাখতে চায়। শুক্রবার রাজধানীর গুলশানে বিএনপির দলীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
২৫ জুলাই, ২০২৬
আখাউড়ায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস ২০২৬ যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পালনের লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাপসী রাবেয়ার সভাপতিত্বে, সভায় দিবসটি উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ এবং সার্বিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
২৫ জুলাই, ২০২৬
সরানো হলো তাজুল ইসলামকে, ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)-এর চিফ প্রসিকিউটর পদ থেকে অ্যাডভোকেট তাজুল ইসলামকে অব্যাহতি দেওয়া হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন অ্যাডভোকেট আমিনুল ইসলাম। সোমবার (২৩ ফেব্রুয়ারি) এ বিষয়ে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করেছে। মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, নতুন চিফ প্রসিকিউটর হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অ্যাডভোকেট আমিনুল ইসলাম।
২৫ জুলাই, ২০২৬
প্রতিশ্রুতি অনুযায়ী চাঁদাবাজি বন্ধ হতে শুরু করেছে: নুরুল হক
সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর কোনো প্রতিহিংসার রাজনীতি করা হয়নি এবং কাউকে আঘাত করা হয়নি বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর। প্রতিশ্রুতি অনুযায়ী চাঁদাবাজি বন্ধ হতে শুরু করেছে বলেও মন্তব্য করেছেন তিনি। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) পটুয়াখালীর গলাচিপা উপজেলা পরিষদ চত্বরে ‘সমতা ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে নাগরিক ভাবনা’ শীর্ষক উন্মুক্ত মতবিনিময় সভা ও গণ-ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
২৫ জুলাই, ২০২৬
পাকিস্তানের বিরুদ্ধে আফগানদের তুমুল বিক্ষোভ
পাকিস্তানের সঙ্গে চলমান সীমান্ত সংঘর্ষের প্রেক্ষাপটে আফগানিস্তানের বিভিন্ন সীমান্ত প্রদেশে পাকিস্তানের বিরুদ্ধে তুমুল বিক্ষোভ করেছেন শত শত আফগান নাগরিক। বেসামরিক মানুষ হত্যার অভিযোগ তুলে তারা প্রতিবাদ জানান এবং সীমান্তে লড়াইরত আফগান সেনাদের প্রতি সংহতি প্রকাশ করেন। বার্তাসংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, বিক্ষোভকারীরা সেনাদের গলায় রঙিন ফুলের মালা পরিয়ে দেন এবং তাদের সমর্থনে স্লোগান দেন। জাতিসংঘের তথ্য অনুযায়ী, প্রতিবেশী দুই দেশের মধ্যে গত এক সপ্তাহ ধরে চলা সীমান্ত সংঘর্ষে কয়েক ডজন আফগান বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।
২৫ জুলাই, ২০২৬
কুয়েট ভিসি ‘অবাঞ্ছিত’, বাসভবন ‘ঘেরাও’ করার অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে
খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মাকসুদ হেলালীকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে তার বাসভবন ঘেরাওয়ের অভিযোগ উঠেছে। শুক্রবার রাত আটটার দিকে একদল শিক্ষার্থী উপাচার্যের বাসভবনে গিয়ে এ ঘটনা ঘটায়। পরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন ও মূল ফটকেও ‘ভিসি অবাঞ্ছিত’ লেখা ব্যানার টানানো হয়।
২৫ জুলাই, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় ছোট ভাইয়ের রডের আঘাতে প্রাণ গেলো বড় ভাইয়ের
ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে ছোট ভাইয়ের রডের আঘাতে ইসমাইল (৬২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের সাতঘর হাটি গ্রামে এই ঘটনা ঘটে। নিহত ইসমাইল সাতঘরহাটির মৃত আব্দুর রাজ্জাক মিয়ার ছেলে। ঘটনার পর থেকে ছোট ভাই আলকাছ পলাতক রয়েছে। সরেজমিনে গিয়ে জানা যায়, আব্দুর রাজ্জাক মিয়ার চার ছেলে, দুই ছেলে প্রবাসে থাকেন, আলকাছ ও ইসমাইল বাড়িতে থাকেন।
২৫ জুলাই, ২০২৬
বিদ্যুৎ খাতে ৪৫ হাজার কোটি টাকা বকেয়া, মন্ত্রী বললেন দেউলিয়া পরিস্থিতি
দেশি-বিদেশি কোম্পানির কাছে বিপুল অংকের বকেয়া নিয়ে যাত্রা শুরু করেছে বাংলাদেশের নতুন সরকার। বিদ্যুৎ খাতে প্রায় ৪৫ হাজার কোটি টাকার দেনা এবং জ্বালানি আমদানিনির্ভরতা মিলিয়ে আসন্ন রমজান, সেচ মৌসুম ও গ্রীষ্মে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। নবনিযুক্ত বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বিবিসি বাংলাকে বলেন, 'পরিস্থিতি সামাল দিতে ডিজাস্টার ম্যানেজমেন্ট করতে হবে।
২৫ জুলাই, ২০২৬
পাকিস্তান–আফগানিস্তান ইস্যুতে প্রকাশ্যে অবস্থান নেবে না বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
পাকিস্তান ও আফগানিস্তানের চলমান যুদ্ধ পরিস্থিতিকে অত্যন্ত দুঃখজনক আখ্যা দিয়ে বাংলাদেশ এ বিষয়ে প্রকাশ্যে কোনো অবস্থান নেবে না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তিনি বলেছেন, এ ধরনের সংঘাত কোনো অঞ্চল বা দেশের জন্যই মঙ্গলজনক নয়; বরং আলোচনার মাধ্যমেই টেকসই সমাধান সম্ভব। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দিবাগত রাতে সৌদি আরবের জেদ্দায় ফিলিস্তিন ইস্যুতে অনুষ্ঠিত ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি) নির্বাহী কমিটির বৈঠকে অংশ নিয়ে দেশে ফেরার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি সরকারের অবস্থান তুলে ধরেন।
২৫ জুলাই, ২০২৬
সাংবাদিক আনিস আলমগীরের জামিন
রাজধানীর উত্তরা পশ্চিম থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের এক মামলায় সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (৫ মার্চ) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এর আগে গত ২২ জানুয়ারি ঢাকার মহানগর দায়রা জজ আদালত আনিস আলমগীরের জামিন আবেদন নামঞ্জুর করেন। এরপর থেকে তিনি কারাগারে ছিলেন।
২৫ জুলাই, ২০২৬