"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)

নড়াইলে নির্বাচন-পরবর্তী সংঘর্ষে আহত ১৬
সারাদেশ

নড়াইলে নির্বাচন-পরবর্তী সংঘর্ষে আহত ১৬

নড়াইল-২ আসনে নির্বাচন-পরবর্তী সহিংসতায় ধানের শীষের প্রার্থী ফরিদুজ্জামান ফরহাদ ও স্বতন্ত্র প্রার্থী মনিরুল ইসলাম (কলস প্রতীক)–এর সমর্থকদের মধ্যে সংঘর্ষে নারীসহ অন্তত ১৬ জন আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে নড়াইল সদর উপজেলার তুলারামপুর গাবতলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

২৫ জুলাই, ২০২৬

জুলাই জাতীয় সনদ অবৈধ ঘোষণার দাবিতে হাইকোর্টে রিট
আইন-আদালত

জুলাই জাতীয় সনদ অবৈধ ঘোষণার দাবিতে হাইকোর্টে রিট

‘জুলাই জাতীয় সনদ’কে অবৈধ ও সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। একই সঙ্গে সনদটির কার্যকারিতা স্থগিতের নির্দেশনাও চাওয়া হয়েছে রিটে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ জনস্বার্থে এ রিট দায়ের করেন। তিনি জানান, আগামী সপ্তাহে বিচারপতি রাজিক আল জলিলের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটির শুনানি হতে পারে। রিটে মন্ত্রিপরিষদ সচিব, আইন মন্ত্রণালয়ের সচিব, জাতীয় ঐক্যমত কমিশন এবং প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

২৫ জুলাই, ২০২৬

চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণে শিশুসহ দগ্ধ ৯
সারাদেশ

চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণে শিশুসহ দগ্ধ ৯

চট্টগ্রাম নগরের হালিশহর এলাকায় একটি বাসায় গ্যাস জমে বিস্ফোরণের ঘটনায় নারী ও শিশুসহ নয়জন দগ্ধ হয়েছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোর সাড়ে চারটার দিকে হালিশহরের এইচ ব্লকের এসি মসজিদ–সংলগ্ন হালিমা মঞ্জিল নামে ছয়তলা ভবনের তৃতীয় তলায় এ দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন: শাখাওয়াত হোসেন (৪৬), মো. শিপন (৩০), মো. সুমন (৪০), মো. শাওন (১৭), মো. আনাস (৭), মো. আইমান (৯), আয়েশা আক্তার (৪), পাখি আক্তার (৩৫) ও রানী আক্তার (৪০)।

২৫ জুলাই, ২০২৬

জামায়াতের ইফতারে অংশ নেবেন প্রধানমন্ত্রী
জাতীয়

জামায়াতের ইফতারে অংশ নেবেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিলে অংশ নেবেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর শেরেবাংলা নগরে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জামায়াতের এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে। জামায়াতের আমির ও সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান সহ দেশের বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, বুদ্ধিজীবী, সাংবাদিক, শিক্ষাবিদ, কবি, সাহিত্যিক, উলামা-মাশায়েখ, ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা এই ইফতার মাহফিলে উপস্থিত থাকবেন।

২৫ জুলাই, ২০২৬

লন্ডন ষড়যন্ত্রের হোতা খলিলুর, রিজওয়ানা ভোট কারচুপির ‘রাজসাক্ষী’: জামায়াত
রাজনীতি

লন্ডন ষড়যন্ত্রের হোতা খলিলুর, রিজওয়ানা ভোট কারচুপির ‘রাজসাক্ষী’: জামায়াত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ও জাতীয় সংসদে বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের এমপি বলেছেন, জামায়াতকে ষড়যন্ত্রের মাধ্যমে রাষ্ট্রক্ষমতায় আসা থেকে বঞ্চিত করা হয়েছে। তিনি নির্বাচনী ইঞ্জিনিয়ারিং ও অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষপাতমূলক আচরণের তীব্র সমালোচনা করেছেন। বৃহস্পতিবার (৫ মার্চ) রাজধানীর একটি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।

২৫ জুলাই, ২০২৬

শেখ হাসিনাকে ফেরত চাইবে বিএনপি : সালাহউদ্দিন
রাজনীতি

শেখ হাসিনাকে ফেরত চাইবে বিএনপি : সালাহউদ্দিন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতের কাছ থেকে ফেরত আনার উদ্যোগ নেওয়া হবে। তার বিরুদ্ধে তদন্ত চলমান এবং আওয়ামী লীগের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকায়, ভারত সরকারের সঙ্গে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার প্রক্রিয়া শুরু করা হবে। এই কার্যক্রম পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সম্পূর্ণ আইনি পথেই সম্পন্ন হবে বলে তিনি জানান।

২৫ জুলাই, ২০২৬

মবজাস্টিস নিয়ন্ত্রণে আনা হবে: স্থানীয় সরকারমন্ত্রী
জাতীয়

মবজাস্টিস নিয়ন্ত্রণে আনা হবে: স্থানীয় সরকারমন্ত্রী

মব জাস্টিস নিয়ন্ত্রণে এনে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি যতটুকু খারাপ ছিল, সেটিকে উন্নত করার চেষ্টা অব্যাহত থাকবে। বুধবার (১৮ জানুয়ারি) সচিবালয়ে সরকার গঠনের পর প্রথম কর্মদিবসে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, 'দেশে গণতন্ত্রই প্রধান চালিকাশক্তি। ডেমোক্রেসি হচ্ছে আমাদের প্রধান উপাদান, যাকে নিয়ে আমরা সামনে এগোচ্ছি। আমাদের সবকিছুর মধ্যেই গণতন্ত্র থাকবে। আমরা সেই গণতন্ত্রে বিশ্বাস করি।'

২৫ জুলাই, ২০২৬

ডিএনসিসির নতুন প্রশাসক মিল্টন
রাজধানী

ডিএনসিসির নতুন প্রশাসক মিল্টন

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এর নতুন প্রশাসক হিসেবে মো. শফিকুল ইসলাম খান মিল্টনকে নিয়োগ দিয়েছে সরকার। সোমবার (২৩ ফেব্রুয়ারি) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪-এর ধারা ২৫ক-এর উপধারা (১) অনুযায়ী করপোরেশন গঠিত না হওয়া পর্যন্ত অথবা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাকে পূর্ণকালীন প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করতে হবে।

২৫ জুলাই, ২০২৬

টাকা ভর্তি উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ১৫
আন্তর্জাতিক

টাকা ভর্তি উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ১৫

দক্ষিণ আমেরিকার রাষ্ট্র বলিভিয়ার জাতীয় মুদ্রা বলিভিয়ান বলিভিয়ানোতে ভর্তি একটি সামরিক কার্গো বিমান বিধ্বস্ত হয়েছে । বিমানটি কয়েকটি যানবাহনের ওপর পতিত হওয়ায় সেগুলোও বিধ্বস্ত হয়েছে এবং কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন। সেই সঙ্গে আহত হয়েছেন আরও কয়েকজন। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দেশটির রাজধানী লা পাজের কাছেই এই দুর্ঘটনাটি ঘটে। এক বিবৃতিতে বলিভিয়ার প্রতিরক্ষামন্ত্রী মার্সেলো স্যালিনাস জানিয়েছেন, ছাপানো নতুন নোট নিয়ে বলিভীয় সেনাবাহিনীর একটি হারকিউলিস সি-১৩০ কার্গো উড়োজাহাজ রাজধানী লা পাজ সংলগ্ন এল আলতো শহরের বিমানবন্দরের দিকে যাচ্ছিল।

২৫ জুলাই, ২০২৬

একীভূত পাঁচ ইসলামী ব্যাংকের গ্রাহকদের সুদসহ আমানত ফেরতের দাবিতে বাংলাদেশ ব্যাংক ঘেরাও
জাতীয়

একীভূত পাঁচ ইসলামী ব্যাংকের গ্রাহকদের সুদসহ আমানত ফেরতের দাবিতে বাংলাদেশ ব্যাংক ঘেরাও

একীভূত পাঁচটি ইসলামী ব্যাংকের গ্রাহকরা বৃহস্পতিবার (৫ মার্চ) বাংলাদেশ ব্যাংকের সামনে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করে। তারা দাবি করেন, ব্যাংকের জমাকৃত মূলধন ও মুনাফা স্বাভাবিকভাবে ফেরত না দিলে কঠোর আন্দোলন চালানো হবে। বিক্ষোভকারীরা বলেন, 'ইউনিয়ন ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক এবং এক্সিম ব্যাংক মিলে গঠিত "সম্মিলিত ইসলামী ব্যাংক" এর গ্রাহক হিসেবে আমরা দীর্ঘদিন ধরে পাওনা আদায়ের জন্য আন্দোলন করছি।'

২৫ জুলাই, ২০২৬


শিরোনাম:
সদ্য. একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড সদ্য. ভারত থেকে আসা চালে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান, বিতরণ বন্ধ ঘোষণা সদ্য. ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল বাইকের সামনে নম্বরপ্লেট লাগানোর সময় সদ্য. সৌদি আরবে ন্যূনতম মজুরি ৬ হাজার রিয়াল দেওয়ার ঘোষণা সদ্য. ইউরোপের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত রাশিয়া: পুতিন সদ্য. দুর্নীতি-লুটপাট-দখলদারত্বের পরিকল্পনা নিয়ে তারেক রহমান লন্ডন থেকে এসেছেন: নাহিদ ইসলাম সদ্য. বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত ৬ সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. একসময় ঘড়ির কারখানার শ্রমিক, এখন চীনের শীর্ষ ধনী নারী সদ্য. ‘আমার ছেলে সাঁতার জানতো, সনদও ছিল; ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা হচ্ছে’ সদ্য. একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড সদ্য. ভারত থেকে আসা চালে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান, বিতরণ বন্ধ ঘোষণা সদ্য. ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল বাইকের সামনে নম্বরপ্লেট লাগানোর সময় সদ্য. সৌদি আরবে ন্যূনতম মজুরি ৬ হাজার রিয়াল দেওয়ার ঘোষণা সদ্য. ইউরোপের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত রাশিয়া: পুতিন সদ্য. দুর্নীতি-লুটপাট-দখলদারত্বের পরিকল্পনা নিয়ে তারেক রহমান লন্ডন থেকে এসেছেন: নাহিদ ইসলাম সদ্য. বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত ৬ সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. একসময় ঘড়ির কারখানার শ্রমিক, এখন চীনের শীর্ষ ধনী নারী সদ্য. ‘আমার ছেলে সাঁতার জানতো, সনদও ছিল; ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা হচ্ছে’