"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
বিদ্রোহীদের কারণে ২১টি আসন হারাল বিএনপি, সুবিধা পেল জামায়াত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে দলের বিদ্রোহী প্রার্থীরা। শুরু থেকেই ৭৮টি আসনে ধানের শীষ প্রতীকের বিপরীতে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছিলেন কিছু নেতা। দলীয় সমঝোতার চেষ্টা ব্যর্থ হওয়ায় বিএনপি তাদের প্রত্যেককে বহিষ্কার করেছে। এর পাশাপাশি অনেক নেতাকর্মীও বহিষ্কার বা স্থগিত হয়েছেন এবং কিছু সাংগঠনিক কমিটি কার্যক্রমে অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়েছে। নির্বাচনের ফলাফলে দেখা গেছে, বিএনপির বিদ্রোহী প্রার্থীর মধ্যে মাত্র সাতজন জয়ী হয়েছেন। চট্টগ্রাম বিভাগে তিনজন, ঢাকা বিভাগে দুইজন এবং রংপুর ও ময়মনসিংহে একজন করে বিজয়ী হয়েছেন।
২৫ জুলাই, ২০২৬
অগ্নিপরীক্ষার মুখে তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে নতুন অধ্যায় শুরু: ইন্ডিয়া টুডের প্রতিবেদন
মঙ্গলবার দীর্ঘ দুই বছরের রাজনৈতিক অনিশ্চয়তার অবসান ঘটিয়ে নতুন এক অধ্যায়ে প্রবেশ করেছে বাংলাদেশ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। প্রাণঘাতী বিক্ষোভ, রাজনৈতিক অস্থিরতা ও গভীর বিভাজনের মধ্য দিয়ে যাওয়া দেশকে পুনর্গঠন ও স্থিতিশীল করার কঠিন দায়িত্ব এখন তাঁর কাঁধে।
২৫ জুলাই, ২০২৬
বাইরের কোনো চাপ চীন–বাংলাদেশ সম্পর্ককে প্রভাবিত করতে পারবে না: চীনা রাষ্ট্রদূত
বাইরের কোনো চাপ বা তৃতীয় পক্ষ চীন–বাংলাদেশ সম্পর্ককে প্রভাবিত করতে পারবে না বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। একই সঙ্গে নতুন সরকার খুব শিগগিরই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন শুরু করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। রোববার (২২ ফেব্রুয়ারি) পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব মন্তব্য করেন রাষ্ট্রদূত।
২৫ জুলাই, ২০২৬
ভূমিকম্পের উৎপত্তিস্থল কোথায়, জানাল আবহাওয়া অধিদপ্তর
জুমার নামাজের পরই রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ১টা ৫২ মিনিটে এ কম্পন অনুভূত হয়। আকস্মিক এই ভূমিকম্পে আতঙ্কিত হয়ে বহু মানুষ বাসাবাড়ি ও বহুতল ভবন থেকে দ্রুত রাস্তায় নেমে আসেন। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল সাতক্ষীরার আশাশুনি উপজেলা।
২৫ জুলাই, ২০২৬
ইকুয়েডরে মার্কিন যৌথ সামরিক অভিযান
ইরানের বিরুদ্ধে চলমান বিধ্বংসী সামরিক সংঘাতের মধ্যেই লাতিন আমেরিকার দেশ ইকুয়েডরে সরাসরি সামরিক অভিযানে নেমেছে মার্কিন যুক্তরাষ্ট্র। বুধবার (৪ মার্চ) মার্কিন সাউদার্ন কমান্ড নিশ্চিত করেছে, মাদক পাচার নির্মূল এবং ইকুয়েডরের ভেতরে সক্রিয় ‘নির্ধারিত সন্ত্রাসী সংগঠনগুলোর’ বিরুদ্ধে যৌথ সামরিক অভিযান শুরু হয়েছে। ক্যারিবীয় ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মাদক সম্রাটদের নেটওয়ার্ক ভেঙে দিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানানো হয়।
২৫ জুলাই, ২০২৬
ঝিনাইদহে ভোট-পরবর্তী সহিংসতা: সংঘর্ষে আহত ১০, স্বতন্ত্র প্রার্থীর অফিসে হামলা
ঝিনাইদহে নির্বাচন-পরবর্তী সহিংসতায় সদর উপজেলার ভিটস্বর গ্রামে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। আজ শুক্রবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। পরে পুলিশ ও বাংলাদেশ সেনাবাহিনী সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। আহতদের মধ্যে আকরাম হোসেন, নজরুল ইসলাম, ফারুখ, ফজলুল হক, জাফর ও কাওসারকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের বাড়ি ভিটস্বর ও খড়াশুনি গ্রামে।
২৫ জুলাই, ২০২৬
প্রতিরক্ষা ও জনপ্রশাসনসহ ৫ মন্ত্রণালয় থাকবে প্রধানমন্ত্রীর অধীনে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর প্রায় দুই দশক বিরতির অবসান ঘটিয়ে দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন তারেক রহমান। সরকার পরিচালনায় তিনি ৪৯ সদস্যের একটি পূর্ণাঙ্গ ও ভারসাম্যপূর্ণ মন্ত্রিসভা গঠন করেছেন। প্রবীণ নেতৃত্বের অভিজ্ঞতা ও তরুণদের উদ্যমের সমন্বয়ে সাজানো এই মন্ত্রিসভা ইতোমধ্যে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। নতুন সরকারের দায়িত্ব বণ্টনে দেখা গেছে, রাষ্ট্র পরিচালনার অত্যন্ত গুরুত্বপূর্ণ পাঁচটি মন্ত্রণালয়—প্রতিরক্ষা, জনপ্রশাসন, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি, বিজ্ঞান ও প্রযুক্তি এবং যুব ও ক্রীড়া—প্রধানমন্ত্রী নিজের অধীনেই রেখেছেন।
২৫ জুলাই, ২০২৬
মুক্তিযুদ্ধের সঙ্গে অন্যান্য আন্দোলন-সংগ্রামকে এক করে দেখা ঠিক হবে না: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী
মহান মুক্তিযুদ্ধ-ই বাংলাদেশের স্বাধীনতার মূল ভিত্তি—এ কথা বলেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। তিনি বলেন, মুক্তিযুদ্ধের সঙ্গে অন্যান্য আন্দোলন ও সংগ্রামকে এক করে দেখা সঠিক নয়। রোববার (২২ ফেব্রুয়ারি) মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়-এর সভাকক্ষে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা)-এর সদস্যদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
২৫ জুলাই, ২০২৬
ধানমন্ডিতে ঝটিকা মিছিল: মহিলা আওয়ামী লীগের ৭ নেত্রী আটক
রাজধানীর ধানমন্ডি এলাকায় ঝটিকা মিছিল থেকে নিষিদ্ধ ঘোষিত মহিলা আওয়ামী লীগের সাতজন নেত্রীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকাল সোয়া ৬টার দিকে ধানমন্ডি ৩ নম্বর রোড থেকে তাদের আটক করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, সকালে ‘মুজিব প্রেমিক বাংলার নারীরা’ ব্যানারে ২০ থেকে ২৫ জন নেতাকর্মী হঠাৎ মিছিল বের করেন। তারা বিভিন্ন স্লোগান দিতে দিতে সড়কটি অতিক্রম করছিলেন।
২৫ জুলাই, ২০২৬
কুবিতে উত্তরবঙ্গ ছাত্রকল্যাণ পরিষদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
ইফতার মাহফিল প্রসঙ্গে সংগঠনের সাধারণ সম্পাদক কাজী মিরাজ বলেন, “প্রতিবছরের মতো এবারও উত্তরবঙ্গ ছাত্রকল্যাণ পরিষদের পক্ষ থেকে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। যারা এই আয়োজনে উপস্থিত হয়েছেন, তাদের সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। সকলে দোয়া করবেন, আমরা যেন উত্তরবঙ্গের শিক্ষার্থীরা সবসময় এভাবেই ঐক্যবদ্ধ থাকতে পারি।”
২৫ জুলাই, ২০২৬