"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
কক্সবাজার-১: বিএনপির সালাহউদ্দিন আহমদের জয়
কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের বেসরকারি ফলাফলে বিএনপির প্রার্থী সালাহউদ্দিন আহমদ বিজয়ী হয়েছেন। তিনি নির্বাচনে ২ লাখ ১৯ হাজার ৭৫৮ ভোট অর্জন করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, জামায়াতে ইসলামীর প্রার্থী আবদুল্লাহ আল ফারুক, পান ১ লাখ ২৫ হাজার ৩১১ ভোট। পেকুয়া উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা মাহবুব আলম ৪৭টি কেন্দ্রের এবং চকরিয়া উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ১৩০টি কেন্দ্রের চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন।
২৫ জুলাই, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি'র জয়ে কুবি শাখা ছাত্রদলের গণমিষ্টি বিতরণ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দুই-তৃতীয়াংশের বেশি আসনে বিজয়ী হওয়ায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রদলের উদ্যোগে ‘গণমিষ্টি বিতরণ’ কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর থেকে এ কর্মসূচি শুরু হয়। পরে শাখা ছাত্রদলের নেতাকর্মীরা প্রত্যেকটা বিভাগে এবং প্রশাসনিক ভবনের প্রত্যেকটা দপ্তরে গিয়ে মিষ্টি বিতরণ করেন।
২৫ জুলাই, ২০২৬
৪০ লাখ টাকার ক্রিপ্টোকারেন্সি নিয়ে ভারত সফরের অভিযোগে আলোচনায় মাহদী হাসান
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও হবিগঞ্জ শাখার সদস্য সচিব মাহদী হাসান প্রায় ৪০ লাখ টাকার সমপরিমাণ ক্রিপ্টোকারেন্সি সঙ্গে নিয়ে ভারতে গিয়েছিলেন বলে দাবি করেছে বিবিসি বাংলা। সংস্থাটির একাধিক সূত্রের বরাতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, পর্তুগালের ভিসা নেওয়ার উদ্দেশ্যে তিনি দিল্লিতে অবস্থান করছিলেন এবং ভবিষ্যৎ খরচের কথা বিবেচনা করেই উল্লেখযোগ্য অঙ্কের অর্থ সঙ্গে রেখেছিলেন বলে ধারণা করা হচ্ছে।
২৫ জুলাই, ২০২৬
উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে আল্ট্রাসনোগ্রাম যন্ত্রপাতি ক্রয়ে এমপি সালেহীর অনুদান
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হারুন অর রশিদ জানান, বিদ্যমান আল্ট্রাসনোগ্রাম মেশিনটি যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ রয়েছে। এমপি মহোদয়ের ব্যক্তিগত উদ্যোগে প্রদত্ত অর্থের মাধ্যমে নতুন যন্ত্রপাতি ক্রয় করা হবে। আগামী সপ্তাহের মধ্যেই আল্ট্রাসনোগ্রাফি সেবা চালু করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
২৫ জুলাই, ২০২৬
খামেনির মৃত্যু ইরানি শাসনব্যবস্থায় পতন আনবে না: ফারাহ পাহলভি
ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনির মৃত্যু ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ ঘটনা হলেও এর ফলে স্বয়ংক্রিয়ভাবে ইরানের বর্তমান শাসনব্যবস্থার পতন ঘটবে না বলে মন্তব্য করেছেন দেশটির শেষ শাহের বিধবা সম্রাজ্ঞী ফারাহ পাহলভি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, বার্তা সংস্থা এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন তিনি। ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর থেকে ফ্রান্সের রাজধানী প্যারিসে নির্বাসিত জীবনযাপন করছেন ফারাহ পাহলভি।
২৫ জুলাই, ২০২৬
ঢাকা-১৩: জয়ী বিএনপির ববি হাজ্জাজ
ঢাকা-১৩ (মোহাম্মদপুর-আদাবর-শ্যামলী) আসনে বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী ববি হাজ্জাজ। ১৩৮টি ভোটকেন্দ্রের প্রাথমিক ফলাফলের ভিত্তিতে ধানের শীষ প্রতীকের ববি হাজ্জাজ পেয়েছেন ৯০,৬০১ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী, রিক্সা প্রতীকের মোজলিসের প্রার্থী মামুনুল হক পেয়েছেন ৮৬,৮৮৯ ভোট। এর ফলে ববি হাজ্জাজ তিন হাজারেরও বেশি ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন।
২৫ জুলাই, ২০২৬
নতুন মন্ত্রিপরিষদের নয় জন বাদে ৪০ জনই নতুন
ত্রয়োদশ সংসদের মন্ত্রী ও প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়া ৪৯ জনের মধ্যে ৪০ জনই আগে কখনো মন্ত্রিপরিষদে দায়িত্ব পালন করেননি। বাকি নয়জনের বিভিন্ন সংসদে মন্ত্রী বা প্রতিমন্ত্রীর দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে। তারেক রহমান–এর নেতৃত্বে মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন সরকার শপথ নেয়।
২৫ জুলাই, ২০২৬
প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় রানা প্লাজার সোহেল রানা
এ সময় সোহেল রানাকে এক নজর দেখতে ব্যাংক কলোনি এলাকায় হাজার হাজার মানুষ ভিড় করেন। জানাজা শেষে তিনি কিছু সময় পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। পরে উপস্থিত লোকজনের উদ্দেশে কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, “আমার মার কোনো অন্যায় হয়ে থাকলে আপনারা ক্ষমা করে দিয়েন। তার আত্মার শান্তির জন্য দোয়া করবেন।” এ সময় তার এক হাতে হাতকড়া ঝুলতে দেখা যায়।
২৫ জুলাই, ২০২৬
কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় অবসরপ্রাপ্ত স্বাস্থ্যকর্মীর মৃত্যু
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকালে কুড়িগ্রাম-চিলমারী সড়কের বিসিক শিল্পনগরী সংলগ্ন যোগাযোগ মোড়ে এই ঘটনা ঘটে। নিহত আজিজুর রহমান (৬৩) কুড়িগ্রাম সিভিল সার্জন অফিসের অবসরপ্রাপ্ত কোল্ড চেইন টেকনিশিয়ান ছিলেন। তার বাড়ি বগুড়ার নন্দীগ্রাম উপজেলার মাটিহাঁস গ্রামে হলেও চাকরিসূত্রে দীর্ঘদিন ধরে কুড়িগ্রামে বসবাস করতেন। আহত আব্দুল মতিন (৫৮) জেলা শহরের প্রাণিসম্পদ অফিস সংলগ্ন মুন্সিপাড়া এলাকার বাসিন্দা।
২৫ জুলাই, ২০২৬
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় নিহত শিশুদের গণজানাজায় মানুষের ঢল
ইরানের দক্ষিণাঞ্চলের মিনাব শহরে একটি মেয়েদের বিদ্যালয়ে ভয়াবহ হামলায় নিহত ১৭৫ জনের স্মরণে রাজধানী তেহরানে গণজানাজা অনুষ্ঠিত হয়েছে। নিহতদের মধ্যে ১৬৫ জন শিক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠানের কর্মী বলে জানিয়েছে তেহরান। এ ঘটনাকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা হিসেবে দাবি করেছে ইরান সরকার। তবে অভিযোগ অস্বীকার করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। মঙ্গলবার (৩ মার্চ) রাষ্ট্রীয় টেলিভিশনের সম্প্রচারে দেখা যায়, মিনাবের একটি উন্মুক্ত চত্বরে হাজারো মানুষ নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে জড়ো হয়েছেন।
২৫ জুলাই, ২০২৬