"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
সালাহউদ্দিন আহমদের আসনে জামায়াতপ্রার্থীর ওপর হামলা, সাংবাদিকদের পিটিয়ে রক্তাক্ত
কক্সবাজারের চকরিয়া-পেকুয়া (কক্সবাজার-১) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী আব্দুল্লাহ আল ফারুকের গাড়িবহরে হামলা চালিয়েছে বিএনপি সমর্থকরা । এ হামলায় প্রার্থী নিজে বাঁচলেও গাড়িবহরের সঙ্গে থাকা সাংবাদিকরা গুরুতর আহত হন। এ আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে তিনটার দিকে চকরিয়া পৌরসভার ১ নং ওয়ার্ডের আর রায়েদ মাদ্রাসার সামনে এ ঘটনা ঘটে।
২৫ জুলাই, ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রী হচ্ছেন সালাহউদ্দিন আহমদ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য সালাহউদ্দিন আহমদ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে যাচ্ছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে তিনি সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন। একই দিন বিকেলে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। দলীয় ও মন্ত্রণালয় সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, নতুন সরকারের গুরুত্বপূর্ণ এই মন্ত্রণালয়ের দায়িত্ব তার হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে।
২৫ জুলাই, ২০২৬
স্পিকারের নাম প্রায় চূড়ান্ত, এই সপ্তাহেই ঘোষণা
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে স্পিকার নির্বাচনের আলোচনা আরো জোরালো হয়ে উঠেছে। আগামী ২৬ ফেব্রুয়ারি সংসদ অধিবেশনে এই গুরুত্বপূর্ণ পদে নতুন নেতার নাম চূড়ান্ত হওয়ার কথা রয়েছে। বিএনপির ভেতরে দুই শীর্ষ নেতা—ভাইস চেয়ারম্যান ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীন এবং স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান স্পিকার পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন।
২৫ জুলাই, ২০২৬
ভিনির শেষ মুহূর্তের গোলে শেষ ষোলোতে রিয়াল
ভিনিসিয়ুসের অসাধারণ গোলে দুই লেগ মিলিয়ে বেনফিকাকে ৩-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে উঠে এসেছে রিয়াল মাদ্রিদ। গত ৮ দিন আগে বেনফিকার মাঠে বর্ণবাদের শিকার হওয়া ভিনিসিয়ুস জুনিয়র আজ নিজেকে চিনিয়েছেন রিয়ালের চিরাচরিত সাদা জার্সিতে। কিলিয়ান এমবাপ্পেকে ছাড়াই মাঠে নামা রিয়াল ম্যাচের ১৪ মিনিটেই গোল খেয়ে পিছিয়ে পড়েছিল। তবে ২ মিনিটের মধ্যেই সমতা ফেরান চুয়ামেনি।
২৫ জুলাই, ২০২৬
নামের মিলের ভুলে নিরপরাধ গৃহবধূ কারাগারে
শুধু নামের মিল থাকায় এনজিওর দায়ের করা মামলায় এক নিরপরাধ গৃহবধূকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানোর ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে বরগুনার বেতাগীতে। ভুল ব্যক্তিকে গ্রেপ্তারের ঘটনায় আদালত সংশ্লিষ্ট পুলিশের ওপর অসন্তোষ প্রকাশ করে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছেন। ঘটনাটি ঘটে বেতাগী উপজেলার হোসনাবাদ ইউনিয়নের ধনমানিক চত্রা গ্রামে। জানা গেছে, এনজিও আরডিএফের দায়ের করা এক মামলায় মূল আসামি ছিলেন একই গ্রামের মোহাম্মদ খলিলুর রহমানের স্ত্রী মোছা. রেহেনা বেগম।
২৫ জুলাই, ২০২৬
হাসনাতের প্রতিদ্বন্দ্বী বিএনপির সমর্থন পাওয়া জসিমের ভোট বর্জন
কুমিল্লা-৪ (দেবিদ্বার) সংসদীয় আসনে গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীকের প্রার্থী জসিম উদ্দিন ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ভোটগ্রহণ শেষ হওয়ার পর বিকেল সাড়ে চারটার দিকে তিনি এ ঘোষণা দেন। এই আসনে তিনি এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে জসিম উদ্দিন বিএনপির সমর্থন পেয়েছিলেন।
২৫ জুলাই, ২০২৬
বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিয়েছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১১টার দিকে জাতীয় সংসদ ভবনের শপথগ্রহণ কক্ষে এ শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। অনুষ্ঠানটি পরিচালনা করেন সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা। প্রথমে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান-সহ দলটির নির্বাচিত সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করানো হয়। পরে তারা শপথ বইয়ে স্বাক্ষর করেন।
২৫ জুলাই, ২০২৬
শহীদ মিনারে জামায়াতের শ্রদ্ধা জানানো প্রসঙ্গে যা বললেন প্রতিমন্ত্রী ইশরাক
অতীতের বিভেদ ভুলে জাতিকে ঐক্যবদ্ধ করার মাধ্যমে মুক্তিযুদ্ধের আসল লক্ষ্য পূরণ করা সম্ভব বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। শনিবার (২১ ফেব্রুয়ারি) ভোরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি। ইশরাক হোসেন বলেন, 'বিভাজনের রাজনীতি দেশের জন্য কখনো কল্যাণ বয়ে আনে না। অতীতের ভুল থেকে শিক্ষা নেওয়া জরুরি। আমাদের সামনে এখন বড় চ্যালেঞ্জ হলো ঐক্যবদ্ধ হয়ে দেশের বর্তমান সংকটগুলো মোকাবিলা করা।'
২৫ জুলাই, ২০২৬
‘নিজ নিজ দেশে ফিরে যান’; দুই মুসলিম কংগ্রেসওম্যানকে নিয়ে ট্রাম্পের বিতর্কিত মন্তব্য
কংগ্রেসের দুই মুসলিম নারী সদস্য—রাশিদা তালিব ও ইলহান ওমরকে দ্রুত নিজ নিজ দেশে ফেরত পাঠানোর দাবি জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আন্তর্জাতিক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) কংগ্রেসের যৌথ অধিবেশনে দেওয়া ‘স্টেট অব দ্য ইউনিয়ন’ ভাষণের সময় এ ঘটনা ঘটে। ভাষণ চলাকালে তালিব ও ওমর প্রেসিডেন্টের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে বারবার চিৎকার করেন।
২৫ জুলাই, ২০২৬
ইরান নয়, সৌদি আরবের তেল শোধনাগারে হামলা চালিয়েছে ইসরায়েল!
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরান অভিযোগ করেছে, সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি সৌদি আরামকোর স্থাপনায় সাম্প্রতিক হামলার পেছনে সরাসরি জড়িত রয়েছে ইসরায়েল। মঙ্গলবার (৩ মার্চ) তেহরানভিত্তিক সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে এ দাবি করেন ইরানের এক উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা। ওই কর্মকর্তা হামলাটিকে ‘ফলস ফ্ল্যাগ’ বা ছদ্মবেশী অভিযান হিসেবে উল্লেখ করে বলেন, 'ইসরায়েল নিজেদের সাম্প্রতিক কর্মকাণ্ড থেকে আন্তর্জাতিক ও আঞ্চলিক দৃষ্টি সরাতেই এমন পরিকল্পিত পদক্ষেপ নিয়েছে।'
২৫ জুলাই, ২০২৬