"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
২০১৮ সালের তুলনায় এবারের নির্বাচনী পরিবেশ ভিন্ন: বিবিসি সাংবাদিক ইয়োগিতা লিমায়ে
বাংলাদেশে ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের তুলনায় এবারের নির্বাচনী পরিবেশ সম্পূর্ণ ভিন্ন বলে মন্তব্য করেছেন ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির সাংবাদিক ইয়োগিতা লিমায়ে। ভোটের খবর সংগ্রহ ও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ইয়োগিতা লিমায়ে। বিবিসির ইংরেজি ভাষার ওয়েবসাইটে বাংলাদেশের নির্বাচন নিয়ে প্রতিবেদন প্রকাশ করতে গিয়ে তিনি তার অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন।
২৫ জুলাই, ২০২৬
রাষ্ট্রীয় সিদ্ধান্ত গ্রহণে আমরা যেন জুলাই শহীদদের ছবি মনে রাখি
প্রধান উপদেষ্টা তার ভাষণে বলেছেন, গণ-অভ্যুত্থানে যারা প্রাণ দিয়েছে, শরীরের অঙ্গ হারিয়ে দুঃসহ জীবনযাপন করছে, যাদের লাশ পুড়িয়ে ফেলা হয়েছে, যাদের লাশ এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না, যারা অল্পের জন্য বেঁচে গেছে তাদের সকলের আত্মত্যাগকে এ জাতি যেন কোনোদিন ভুলে না যায়। প্রতিটি রাষ্ট্রীয় সিদ্ধান্ত গ্রহণে আমরা যেন তাদের ছবি মনে রেখে সিদ্ধান্ত নিই। আমাদের পরবর্তী প্রজন্মকে ক্ষমতাবানদের কীভাবে নিয়ন্ত্রণে রাখতে হয় সে শিক্ষাটি যেন দিয়ে যেতে পারি।
২৫ জুলাই, ২০২৬
৭৯ এমপি নিয়ে ২১২ জনকে ‘তীরের মতো সোজা’ রাখার ঘোষণা আমির হামজার
কুষ্টিয়া-৩ (সদর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও ইসলামি বক্তা মুফতি আমির হামজা বলেছেন, বিরোধী দলের ৭৯ জন সংসদ সদস্য মিলেও তিনি সরকারি দলের ২১২ জন এমপিকে তীরের মতো সোজা রাখার চেষ্টা করবেন। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) কুষ্টিয়া শহরতলীর ত্রিমোহনী কেন্দ্রীয় জামে মসজিদ–এ খুতবার আগে দেওয়া বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
২৫ জুলাই, ২০২৬
ভিজিএফ কার্ড বণ্টন নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫
স্থানীয় সূত্রে জানা গেছে, সরকারি বরাদ্দের ভিজিএফ কার্ড বণ্টন নিয়ে ওয়ার্ড কমিটির নেতাদের সঙ্গে স্থানীয় বিএনপি সমর্থকদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষ চলাকালে বাটিকাডাঙা চার রাস্তার মোড়ে বিএনপির স্থানীয় কার্যালয়ের সামনে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। আহতদের মধ্যে কয়েকজনকে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল-এ ভর্তি করা হয়েছে।
২৫ জুলাই, ২০২৬
ইরানে ‘কঠোর আঘাত’ এখনো করিনি, ‘মূল আক্রমণ শিগগিরই’: ট্রাম্প
ইরানি জনগণকে দেশটির নিয়ন্ত্রণ পুনরুদ্ধারে সহায়তা করার জন্য সামরিক হামলার বাইরেও যুক্তরাষ্ট্র আরও কিছু করছে কিনা জানতে চাইলে ট্রাম্প ‘হ্যাঁ’ সূচক জবাব দেন। তিনি বলেন, ‘আমরা সত্যিই তা করছি। তবে এই মুহূর্তে আমরা চাই সবাই ভেতরে (নিরাপদ স্থানে) অবস্থান করুক। বাইরে পরিস্থিতি নিরাপদ নয়।’ প্রেসিডেন্ট বলেন, পরিস্থিতি আরও অনিরাপদ হতে পারে।
২৫ জুলাই, ২০২৬
ভোটকেন্দ্রের বাইরে টাকা বিতরণ, বিএনপি নেতা আটক
রংপুর-১ (গঙ্গাচড়া ও সিটি কর্পোরেশন ১-৯ ওয়ার্ড) আসনে ভোটগ্রহণ চলাকালে কেন্দ্রের বাইরে টাকা বিতরণের অভিযোগে বিএনপি নেতা হাবিবুর রহমান রিপনকে আটক করেছে সেনাবাহিনী। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে তাকে আটক করা হয়। আটক হাবিবুর রহমান বেতগাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। এক ভোটার মাহমুদুল হক বলেন, 'ভোট দিতে গিয়েছিলাম, কেন্দ্রে তেমন বিশৃঙ্খলা দেখা যায়নি। তবে কেন্দ্রের বাইরে কিছু লোক টাকা বিতরণ করছিল। সেনাবাহিনী দ্রুত ব্যবস্থা নেয়ায় সাধারণ মানুষ আতঙ্কিত হয়নি।'
২৫ জুলাই, ২০২৬
হাতিয়ায় নারীকে ধর্ষণের অভিযোগ: মেডিকেল বোর্ড, পুলিশের জিডি
নোয়াখালীর হাতিয়ায় ভোটসংক্রান্ত বিরোধের জেরে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ ওঠার পর তার ডাক্তারি পরীক্ষার জন্য মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। সোমবার পুলিশের চাহিদাপত্রের ভিত্তিতে নোয়াখালী জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ তিন সদস্যের বোর্ড গঠন করে বলে জানান হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ ফরিদ উদ্দিন চৌধুরী।
২৫ জুলাই, ২০২৬
অবসরের ইঙ্গিত নেইমারের
ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার চলতি বছরের শেষেই ফুটবলকে বিদায় জানানোর ইঙ্গিত দিয়েছেন। সম্প্রতি ব্রাজিলের এক অনলাইন চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড জানিয়েছেন, ডিসেম্বর নাগাদ অবসরের সিদ্ধান্ত নিতে পারেন তিনি। ২০০৯ সালে মাত্র ১৭ বছর বয়সে 'সান্তোস এফসি' এর জার্সিতে পেশাদার ক্যারিয়ার শুরু করা নেইমারের ফুটবলযাত্রা যেন আবারও সেই শৈশবের ঠিকানায় এসে দাঁড়িয়েছে। সৌদি ক্লাব আল হিলাল ছেড়ে গত বছরের জানুয়ারিতে তিনি ফেরেন সান্তোসে। ক্লাবটির সঙ্গে তার বর্তমান চুক্তির মেয়াদ চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত।
২৫ জুলাই, ২০২৬
আহসান এইচ মনসুরকে সরিয়ে লুটপাটের পথ উন্মুক্ত করল সরকার: এনসিপি আহ্বায়ক
নাহিদ ইসলামের ভাষ্য অনুযায়ী, বাংলাদেশ ব্যাংককে সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলে কেন্দ্রীয় ব্যাংকের স্বায়ত্তশাসন নিশ্চিত করার উদ্যোগও নেন আহসান এইচ মনসুর। এই উদ্যোগ বাস্তবায়িত হলে ব্যাংকিং সেক্টরে সরকারদলীয় ব্যবসায়ীদের নগ্ন হস্তক্ষেপ বন্ধ করা সম্ভব হতো। এসব সংস্কারের ফলে বিএনপি ও আওয়ামী লীগের সুবিধাভোগী গোষ্ঠীর লুটপাটের পথ সংকুচিত হয়, যা তাদের ক্ষুব্ধ করে তোলে।
২৫ জুলাই, ২০২৬
তেজগাঁও কলেজ ছাত্রদল এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল
পবিত্র মাহে রমজান উপলক্ষে তেজগাঁও কলেজ ছাত্রদল আয়োজিত ‘বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ মার্চ) খতমে কোরআন ও দোয়া আয়োজনের মাধ্যমে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন- তেজগাঁও কলেজের যুগ্ম-আহ্বায়ক ইয়াসিন ভূঁইয়া, আশিক আহমেদ, আসিফ ইকবাল, শামীম আহমেদ রবীন এবং মাসুদুর রহমান পিয়াশসহ আরও অনেকে।
২৫ জুলাই, ২০২৬