"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
আমরা কখনো ক্ষমতায় ছিলাম না, দায়িত্ব পালন করেছি শুধু: রিজওয়ানা হাসান
ভোট প্রদান শেষে পরিবেশ ও তথ্য উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা কখনো ক্ষমতায় ছিলেন না, বরং দায়িত্ব পালন করেছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, 'সকল চ্যালেঞ্জ ও অনর্থ বিতর্ক পেছনে ফেলে আমরা ভোটের জন্য বেরিয়েছি। মানুষ ভোট দিতে পারছে, এটা সত্যিই আনন্দের বিষয়। ভোটের মাধ্যমে তারা উৎসব পালন করছে।' তিনি আরও বলেন, 'আমরা কখনো ক্ষমতায় ছিলাম না, দায়িত্ব পালন করেছি। আগে ‘বেলা’র প্রধান নির্বাহী হিসেবে দায়িত্বে ছিলাম, এরপর উপদেষ্টা পদে।
২৫ জুলাই, ২০২৬
ইসরায়েলি নারীকে সংঘবদ্ধ ধর্ষণ ও সঙ্গীকে হত্যার দায়ে ভারতে ৩ জনের মৃত্যুদণ্ড
ভারতের কর্ণাটক রাজ্যে এক ইসরায়েলি পর্যটকসহ দুই নারীকে দলবদ্ধ ধর্ষণ এবং এক পুরুষ পর্যটককে হত্যার দায়ে তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন স্থানীয় আদালত। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) কর্ণাটকের কোপ্পাল জেলার গঙ্গাবতী জেলা ও দায়রা জজ আদালত এই রায় ঘোষণা করেন। ২০২৫ সালের মার্চ মাসে সংঘটিত ওই ধর্ষণ ও হত্যাকাণ্ডকে আদালত ‘বিরল থেকে বিরলতম’ অপরাধ হিসেবে উল্লেখ করেছেন।
২৫ জুলাই, ২০২৬
একুশে ফেব্রুয়ারি: শোকের মাঝেই গৌরব
একুশে ফেব্রুয়ারি বাঙালির শোক ও গৌরবের এক অবিনশ্বর ইতিহাস, যা দেশের সীমানা ছাড়িয়ে বিশ্বজুড়ে স্বীকৃত। মাতৃভাষার মর্যাদা রক্ষায় বুকের রক্ত ঢেলে দেওয়া এই প্রতিবাদ মানব ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত। ভাষাবিদদের মতে, দেশপ্রেমের চেতনায় বাংলা ভাষা ও দেশীয় সংস্কৃতির চর্চা বাড়ানোর পাশাপাশি দেশত্যাগের প্রবণতা রোধ করাও সময়ের দাবি।
২৫ জুলাই, ২০২৬
যশোরে প্রবাসে পাঠানোর নামে অর্থ আত্মসাৎ ও অপপ্রচারের অভিযোগ
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি)-তে আওয়ামীপন্থী শিক্ষক-কর্মকর্তাদের উপস্থিতি ও পুনর্বাসন ইস্যুতে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। অভিযোগ উঠেছে, প্রায় ছয় মাস আগে প্রশাসনিকভাবে তাদের একাডেমিক কার্যক্রমে অংশগ্রহণের অনুমতি দেওয়া হলেও সম্প্রতি একই বিষয় নিয়ে ভিন্ন অবস্থান গ্রহণ করেছে বিএনপিপন্থী শিক্ষক সংগঠন নোবিপ্রবি সাদা দল। এ নিয়ে সংগঠনটির বিরুদ্ধে দ্বিমুখী নীতির অভিযোগ তুলছেন শিক্ষক-শিক্ষার্থীদের একাংশ।
২৫ জুলাই, ২০২৬
ঘাঁটি ব্যবহার করতে দেবে না স্পেন, চলে গেল মার্কিন যুদ্ধবিমান
স্পেন যুক্তরাষ্ট্র-কে ইরানে হামলার জন্য নিজেদের সামরিক ঘাঁটি ব্যবহার করতে দেবে না। এর ফলে দক্ষিণাঞ্চলীয় রোটা অ্যান্ড মোরন সামরিক ঘাঁটি থেকে মার্কিন বাহিনী যুদ্ধবিমান সরিয়ে নিচ্ছে। বার্তা সংস্থা রয়টার্স জানায়, বিশ্বজুড়ে উড়োজাহাজ চলাচল পর্যবেক্ষণকারী প্ল্যাটফর্ম ফ্লাইটরাডার২৪-এর তথ্যমতে, ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল-এর হামলার পর স্পেন ১৫টি যুদ্ধবিমান সরিয়ে নিয়েছে। এই ঘাঁটি স্পেনের সার্বভৌমত্ব বজায় রেখে যুক্তরাষ্ট্র ও স্পেন যৌথভাবে ব্যবহার করে।
২৫ জুলাই, ২০২৬
মুন্সীগঞ্জে ভোটকেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণ, ৬ জন আটক
মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দিতে ভোটকেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঘটনার পর সেনাবাহিনী অভিযান চালিয়ে ৬ জনকে আটক করেছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে পূর্ব মাকহাটি এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় অবিস্ফোরিত অবস্থায় ২১টি ককটেল উদ্ধার করা হয়। আটককৃতড়া হলেন: ইমরান হোসেন (৩৪), হাবু মাঝি (৪৫), জয় মাঝি ওরফে পারভেজ মাঝি (২৫), কামাল সরকার (৪০), রহমত মাঝি (৩৯) ও নাহিদ শিকদার (৩৮)।
২৫ জুলাই, ২০২৬
পীরগঞ্জে ভোটের চারদিন পর ধানের শীষে সিলমারা ব্যালট উদ্ধার, ইউএনও’র গাড়ি ভাঙচুর
আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলার মদনখালী ইউনিয়নের হাসার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র থেকে সিলমারা এসব ব্যালট উদ্ধার করা হয়। বিকেলে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে অবরুদ্ধ হয়ে পড়েন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পপি খাতুন।
২৫ জুলাই, ২০২৬
একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
একুশের প্রথম প্রহরে ভাষার অধিকারের জন্য জীবন উৎসর্গকারী শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ফুল দেন রাষ্ট্র ও সরকারপ্রধান। শুক্রবার রাত ১২টায় কেন্দ্রীয় শহীদ মিনার–এ প্রথমে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এরপর ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।
২৫ জুলাই, ২০২৬
কুবিতে অর্থ ও হিসাব দপ্তরের নতুন ভারপ্রাপ্ত পরিচালক মো. নাছির উদ্দিন
উপ-পরিচালক মোঃ নাছির উদ্দিন বলেন,"আলহামদুলিল্লাহ, অশেষ কৃতজ্ঞতা মহান আল্লাহর নিকট। কৃতজ্ঞতা জানাই কুমিল্লা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিকট। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ ১৯ বছর প্রথম শ্রেণীর কর্মকর্তা হিসেবে কর্মরত আছি। উপ-পরিচালক হিসেবে প্রায় ৮ বছর। কর্তৃপক্ষ আমাকে পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে যে দায়িত্ব প্রদান করেছেন, আমি তা সততা, দক্ষতা ও ন্যায়-নিষ্ঠার সাথে অতীতের ন্যায় পালন করে যাব। দপ্তরের সকলকে নিয়ে কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক ছাত্র-শিক্ষকের যাবতীয় সেবা আরও সহজভাবে সম্পাদন করব, ইনশাআল্লাহ।"
২৫ জুলাই, ২০২৬
আপনারা আমার স্ত্রীর শেষ মুখটা দেখতে দেননি: জাহের আলভী
অভিনেতা জাহের আলভী তার স্ত্রী আফরা ইবনাত খান ইকরা’র আত্মহত্যা নিয়ে নতুন করে আলোচনায় এসেছে। দাম্পত্য কলহের কারণে ইকরার মৃত্যুর পর তার পরিবার রাজধানীর পল্লবী থানায় আলভীর বিরুদ্ধে মামলা করেছে। জানাজা ও দাফন সম্পন্ন হলেও শেষবারে স্ত্রীর মুখ দেখতে উপস্থিত হননি আলভী, যা জনমনে প্রশ্ন সৃষ্টি করেছে।
২৫ জুলাই, ২০২৬