"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
বিএনপিকে ভোট না দেওয়ায় স্ত্রীকে মৌখিক তালাক, পরে অনুতপ্ত স্বামী
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে স্বামীর কথামতো ভোট না দেওয়ায় এক নারীকে (৫০) মৌখিকভাবে তালাক দেওয়ার অভিযোগ উঠেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরদিন শুক্রবার এ ঘটনা ঘটে। রোববার (১৫ ফেব্রুয়ারি) ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। ভিডিওতে দেখা যায়, ওই নারী অভিযোগ করে বলেন, তিনি ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে ভোট দেওয়ায় তার স্বামী তাকে তালাক দিয়েছেন। তিনি এর বিচার দাবি করে বলেন, তিনি স্বাধীনভাবে চলাফেরা ও বসবাসের অধিকার চান।
২৫ জুলাই, ২০২৬
বিপদ কেটে যাওয়ায় আমরা আবারও অহংকারী হয়ে গেছি: আসিফ
আসিফ লেখেন, পবিত্র রমজান মাস এলেই করোনাকালীন যন্ত্রণা তাঁকে তাড়া করে ফেরে। তাঁর মতে, বাংলাদেশের সামগ্রিক সমস্যার প্রতিফলন সবচেয়ে আগে দেখা যায় সংস্কৃতি অঙ্গনে, যেখানে প্রথম ধাক্কাতেই সংগীতের কার্যক্রম বন্ধ হয়ে যায়। তিনি আক্ষেপ করে বলেন, এই দেশে শিল্পীদের জন্য রাষ্ট্রীয়ভাবে কোনো সামাজিক নিরাপত্তা ব্যবস্থা নেই, ব্যাংক ঋণ দেয় না, এমনকি বাড়িওয়ালারাও বাসা ভাড়া দিতে অনীহা দেখান। তবু চর্চা থেমে থাকে না, পেশা টিকিয়ে রাখার সংগ্রাম চলতেই থাকে।
২৫ জুলাই, ২০২৬
জামায়াত-এনসিপির দুর্গগুলো তছনছ হয়ে যাচ্ছে : গোলাম মাওলা রনি
বুধবার নিজের ইউটিউব চ্যানেলে দেওয়া এক আলোচনায় তিনি বলেন, বিএনপি ক্ষমতায় আসার আগে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল, সেগুলো বাস্তবায়নের ক্ষেত্রে দলটি দ্রুত পদক্ষেপ নিচ্ছে। তিনি বলেন, গত ১৭ মাসে—বিশেষ করে আওয়ামী লীগ আমলে—মন্ত্রী ও মন্ত্রণালয়গুলোর কর্মকাণ্ডে যে স্থবিরতার অভিযোগ ছিল, বর্তমান সরকার তা দ্রুত কাটিয়ে ওঠার চেষ্টা করছে।
২৫ জুলাই, ২০২৬
কুবিতে শিক্ষক সমিতি নির্বাচনের লক্ষ্যে আহ্বায়ক কমিটি গঠন
কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)-তে প্রায় দুই বছর পর আবারও শিক্ষক সমিতি নির্বাচনের লক্ষ্যে পাঁচ সদস্যের একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার এবং সদস্য সচিব হিসেবে রয়েছেন রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ জুলহাস উদ্দিন।
২৫ জুলাই, ২০২৬
নৌ-পুলিশ প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপিকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার
অবসরে পাঠানো কর্মকর্তারা হলেন: নৌ-পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি মো. শফিকুল ইসলাম, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি (ওএসডি) আবু হাসান মুহম্মদ তারিক, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি (ওএসডি) মোহা. আবদুল আলীম মাহমুদ, পুলিশ সদর দপ্তরের টিআর মো. মাসুদুর রহমান ভূঞা এবং রাজশাহী সারদার পুলিশ একাডেমির প্রিন্সিপাল অতিরিক্ত আইজিপি মো. তওফিক মাহবুব চৌধুরী।
২৫ জুলাই, ২০২৬
নির্ভয়ে বাসা থেকে বের হয়ে ভোট দেবেন: সেনাপ্রধান
ভোটারদের নির্ভয়ে বাসা থেকে বের হয়ে পোলিং স্টেশনে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার পর রাজধানীর আদমজী ক্যান্টনমেন্ট কলেজ কেন্দ্রে নিজের ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
২৫ জুলাই, ২০২৬
ওমরাহ পালন করতে গিয়ে লক্ষ্মীপুরের একই পরিবারের চারজনসহ নিহত ৫
সৌদি আরবে ওমরাহ পালন শেষে বাসায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার একই পরিবারের চার সদস্যসহ মোট পাঁচজন নিহত হয়েছেন। রোববার (১৫ ফেব্রুয়ারি) রাত প্রায় ৩টার দিকে আবহা এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন: রামগঞ্জ উপজেলার ভাটরা ইউনিয়নের পাঁচরুখি গ্রামের মিজানুর রহমান (৪২), তার স্ত্রী মেহের আফরোজ সুমী (৩০) ও তাদের দুই কন্যা মোহনা (১৩) এবং দেড় বছর বয়সী শিশু সুবাহ এবং গাড়িচালক হোসেন মোহাম্মদ জিলানী (বাবর) (৩০)।
২৫ জুলাই, ২০২৬
এবার ফরিদপুর জেলা আ.লীগ কার্যালয়ে দেখা গেল জাতীয় পতাকা
পতাকা উত্তোলনের সময় সেখানে উপস্থিত ছিলেন ফরিদপুর শহর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আসিবুর রহমান ফারহান, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি দেবাশীষ নয়ন, জেলা যুবলীগের সদস্য মাহফুজ আহমেদ হিমেল এবং সরকারি রাজেন্দ্র কলেজের সাবেক ভিপি মো. কাউসার আকন্দ। এ ছাড়া জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফাহিম আহমেদ সহ জেলা ও শহর যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও সেখানে ছিলেন।
২৫ জুলাই, ২০২৬
বাংলাদেশ ব্যাংকের গভর্নর পরিবর্তন নিয়ে যা বললেন অর্থমন্ত্রী
বুধবার দুপুরে সরকার ড. আহসান এইচ মনসুর–এর বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে অবশিষ্ট মেয়াদ বাতিল করে নতুন গভর্নর হিসেবে মো. মোস্তাকুর রহমান–কে নিয়োগ দেয়। বিকেল পৌনে চারটার দিকে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এ সংক্রান্ত পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করা হয়।
২৫ জুলাই, ২০২৬
ডিশ–ইন্টারনেট ব্যবসা দখলকে কেন্দ্র করে হত্যার হুমকির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার
রংপুরে যুবলীগ নেতার ডিশ ও ইন্টারনেট ব্যবসা দখলকে কেন্দ্র করে গুলি করে হত্যার হুমকির ঘটনায় দায়ের করা মামলায় জেলা যুবদলের সদ্য বহিষ্কৃত সহ-সাধারণ সম্পাদক তামজিদুর রশিদ গালিবকে গ্রেপ্তার করেছে র্যাব। সোমবার (২ মার্চ) সন্ধ্যা পৌনে ৮টার দিকে কোতোয়ালি থানার ওসি শাহজাহান আলী বিষয়টি নিশ্চিত করেন।
২৫ জুলাই, ২০২৬