"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)

শরীয়তপুরে মাদ্রাসা ঘরে অগ্নিকাণ্ড
সারাদেশ

শরীয়তপুরে মাদ্রাসা ঘরে অগ্নিকাণ্ড

শরীয়তপুরে গোসাইরহাটে একটি পরিত্যক্ত মাদ্রাসার ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) আনুমানিক দুপুর ১২টার দিকে উপজেলার আলাওলপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ড. হায়দার আলী মুন্সির কান্দি এলাকায় এ ঘটনা ঘটে। জানা গেছে, ঘরটি আগে মারকাতুজ তাকওয়া মহিলা মাদ্রাসার কার্যক্রমে ব্যবহার করা হলেও বর্তমানে তা পরিত্যক্ত অবস্থায় ছিল। বিষয়টি নিশ্চিত গোসাইরহাট ফায়ার সার্ভিসের ইনচার্জ ফারুক আলম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

২৫ জুলাই, ২০২৬

জনগণের অধিকার ও সমতা প্রতিষ্ঠাই ছিল একুশের মূল চেতনা: প্রধানমন্ত্রী
জাতীয়

জনগণের অধিকার ও সমতা প্রতিষ্ঠাই ছিল একুশের মূল চেতনা: প্রধানমন্ত্রী

একুশে ফেব্রুয়ারি আমাদের জাতীয় জীবনের এক অবিস্মরণীয় অধ্যায় উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘১৯৫২ সালের এদিনে মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষার লড়াইয়ে শহীদ হন আবুল বরকত, আবদুস সালাম, রফিকউদ্দিন আহমদ, আব্দুল জব্বারসহ আরও অনেকে। তাদের আত্মদানের মধ্য দিয়ে রচিত হয় শত বছরের শাসন ও শোষণে জর্জরিত তৎকালীন পূর্ব বাংলার মুক্তির প্রথম সোপান। মাতৃভাষার মর্যাদা রক্ষার এই আন্দোলন শুধু ভাষার অধিকার প্রতিষ্ঠাই করেনি, বরং বাঙালির স্বাধিকার, গণতন্ত্র ও সাংস্কৃতিক চেতনার ভিত্তিকে করেছে আরও মজবুত ও সুদৃঢ়। একুশের এই রক্তাক্ত পথ ধরেই মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা অর্জন করেছি বাংলাদেশের স্বাধীনতা।’

২৫ জুলাই, ২০২৬

রাষ্ট্রপতিকে অভিশংসনের পর গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের
রাজনীতি

রাষ্ট্রপতিকে অভিশংসনের পর গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন–কে অভিশংসন করে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। আজ বুধবার বিকেলে রাজধানীর বনানী সামরিক কবরস্থান–এ পিলখানা হত্যাকাণ্ডের শহীদদের কবর জিয়ারত শেষে তিনি সাংবাদিকদের কাছে এই দাবি জানান।

২৫ জুলাই, ২০২৬

জবিতে আয়াতুল্লাহ আলী খামেনির গায়েবানা জানাজা অনুষ্ঠিত
ক্যাম্পাস

জবিতে আয়াতুল্লাহ আলী খামেনির গায়েবানা জানাজা অনুষ্ঠিত

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি–এর মৃত্যু উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)–তে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজায় আয়োজকদের পক্ষ থেকে সংশ্লিষ্ট হামলাকে অত্যন্ত জঘন্য ও নিন্দনীয় আখ্যা দিয়ে সমগ্র মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।

২৫ জুলাই, ২০২৬

নতুন নেতৃত্বে ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি
আন্তর্জাতিক

নতুন নেতৃত্বে ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি তাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে ক্ষেপণাস্ত্র হামলার খবর প্রথম প্রকাশ করে। একই সঙ্গে একটি ক্ষেপণাস্ত্রের ছবিও প্রকাশ করা হয়, যা ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। প্রকাশিত ছবিতে দেখা যায়, ক্ষেপণাস্ত্রটির গায়ে লেখা রয়েছে, “আপনার সেবায় প্রস্তুত, সাইয়্যিদ মোজতবা।” বিশ্লেষকদের মতে, এই বার্তার মাধ্যমে নতুন নেতার প্রতি ইরানের সশস্ত্র বাহিনীর আনুগত্য এবং ইসরায়েলবিরোধী কঠোর অবস্থানের প্রতীকী বার্তা দেওয়া হয়েছে।

২৫ জুলাই, ২০২৬

দুপুরে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি
রাজনীতি

দুপুরে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে সারাদেশের সার্বিক পরিস্থিতি এবং ভোটগ্রহণে অনিয়মের অভিযোগ নিয়ে জরুরি সংবাদ সম্মেলন আহ্বান করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ২টায় রাজধানীর অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। দলটির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মিডিয়া সেক্রেটারি ইয়াসির আরাফাত এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দেশের বিভিন্ন কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্য-প্রমাণ এবং মাঠপর্যায়ের পরিস্থিতি পর্যালোচনা করে দলের আনুষ্ঠানিক অবস্থান তুলে ধরতেই এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

২৫ জুলাই, ২০২৬

টেকনাফে পাচারের উদ্দেশ্যে আটক রাখা নারী-শিশুসহ ১৫ জন উদ্ধার
সারাদেশ

টেকনাফে পাচারের উদ্দেশ্যে আটক রাখা নারী-শিশুসহ ১৫ জন উদ্ধার

কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া এলাকায় কোস্ট গার্ড ও র‍্যাবের যৌথ অভিযানে একটি গুদামঘর থেকে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে আটক রাখা নারী, পুরুষ ও শিশুসহ ১৫ জনকে উদ্ধার করা হয়েছে। তবে অভিযানের সময় মানবপাচারকারী চক্রের সদস্যরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।

২৫ জুলাই, ২০২৬

ট্রাম্পের হুমকির দিনই বিধ্বস্ত ইরানের প্রশিক্ষণ বিমান, পাইলট নিহত
আন্তর্জাতিক

ট্রাম্পের হুমকির দিনই বিধ্বস্ত ইরানের প্রশিক্ষণ বিমান, পাইলট নিহত

প্রাথমিকভাবে জানা গেছে, হামাদান প্রদেশে একটি রাত্রীকালীন প্রশিক্ষণ মিশন পরিচালনার সময় বিমানটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধারকারীরা ঘটনাস্থলে পৌঁছে তাৎক্ষণিকভাবে উদ্ধার তৎপরতা শুরু করেন। দুর্ঘটনাটি হামাদান ও মার্কাজি প্রদেশের মধ্যবর্তী নওবারান জেলায় ঘটে। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড।

২৫ জুলাই, ২০২৬

ইবিতে গ্রীন ভয়েসের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত
ক্যাম্পাস

ইবিতে গ্রীন ভয়েসের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

ইফতার মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রীন ভয়েসের সাবেক সভাপতি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন (বৈছাআ) ইবি শাখার আহ্বায়ক এসএম সুইট, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ইবি শাখার মুখ্য সংগঠক মো. গোলাম রব্বানী। এছাড়া সংগঠনটির বর্তমান সভাপতি ইমতিয়াজ আহমেদ ইমনসহ গ্রীন ভয়েসের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

২৫ জুলাই, ২০২৬

কুবির নটরডেমিয়ান পরিবারের ব্যতিক্রমী উদ্যোগ: ১১০ এতিম শিশুর সঙ্গে ইফতার
ক্যাম্পাস

কুবির নটরডেমিয়ান পরিবারের ব্যতিক্রমী উদ্যোগ: ১১০ এতিম শিশুর সঙ্গে ইফতার

সংগঠনের সাধারণ সম্পাদক আমিনুল হৃদয় বলেন, “আমরা সবাই জানি, নটরডেম কলেজ সব সময়ই অন্যদের থেকে আলাদা। সেই ঐতিহ্য ধরে রাখতে আমাদেরও সব সময় ভিন্ন ও অর্থবহ কিছু করার চেষ্টা করতে হবে, যা সমাজে ইতিবাচক প্রভাব সৃষ্টি করবে। ইনশাআল্লাহ, আমরা সবাই মিলে নটরডেমিয়ান পরিবারের কার্যক্রমকে আরও সমৃদ্ধ ও গতিশীল করে তুলব।”

২৫ জুলাই, ২০২৬


শিরোনাম:
সদ্য. একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড সদ্য. ভারত থেকে আসা চালে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান, বিতরণ বন্ধ ঘোষণা সদ্য. ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল বাইকের সামনে নম্বরপ্লেট লাগানোর সময় সদ্য. সৌদি আরবে ন্যূনতম মজুরি ৬ হাজার রিয়াল দেওয়ার ঘোষণা সদ্য. ইউরোপের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত রাশিয়া: পুতিন সদ্য. দুর্নীতি-লুটপাট-দখলদারত্বের পরিকল্পনা নিয়ে তারেক রহমান লন্ডন থেকে এসেছেন: নাহিদ ইসলাম সদ্য. বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত ৬ সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী সদ্য. তুরস্কের সঙ্গে বাণিজ্য ২ বিলিয়ন ডলারে উন্নীত করতে চায় বাংলাদেশ সদ্য. একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড সদ্য. ভারত থেকে আসা চালে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান, বিতরণ বন্ধ ঘোষণা সদ্য. ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল বাইকের সামনে নম্বরপ্লেট লাগানোর সময় সদ্য. সৌদি আরবে ন্যূনতম মজুরি ৬ হাজার রিয়াল দেওয়ার ঘোষণা সদ্য. ইউরোপের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত রাশিয়া: পুতিন সদ্য. দুর্নীতি-লুটপাট-দখলদারত্বের পরিকল্পনা নিয়ে তারেক রহমান লন্ডন থেকে এসেছেন: নাহিদ ইসলাম সদ্য. বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত ৬ সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী সদ্য. তুরস্কের সঙ্গে বাণিজ্য ২ বিলিয়ন ডলারে উন্নীত করতে চায় বাংলাদেশ