"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
নোবিপ্রবিতে নারী দিবস উপলক্ষে মতবিনিময় সভা
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৮ মার্চ ২০২৬) উপাচার্যের কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল। সভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের নারী শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
২৫ জুলাই, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় ভোটকেন্দ্রে পোলিং অফিসারের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ চলাকালে আকস্মিকভাবে এক পোলিং অফিসার মারা গেছেন। মৃত পোলিং কর্মকর্তা মো. মুজাহিদুল ইসলাম সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের ইসলামী ফাউন্ডেশনের শিক্ষক ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, সরাইল উপজেলা পরিষদ অডিটোরিয়ামের ৫১ নং ভোটকেন্দ্রে দায়িত্ব পালনকালে হঠাৎ অসুস্থ অনুভব করলে সহকর্মীরা তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
২৫ জুলাই, ২০২৬
সাকিব-মাশরাফির বিরুদ্ধে হত্যা মামলা বিশ্বাসযোগ্য নয়: ইশরাক
জাতীয় দলের সাবেক দুই ক্রিকেট তারকা সাকিব আল হাসান ও মাশরাফি বিন মুর্তাজার বিরুদ্ধে দায়ের হওয়া গণহত্যার মামলা তার কাছে বিশ্বাসযোগ্য মনে হয়নি বলে জানিয়েছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ও ব্রাদার্স ইউনিয়নের আহ্বায়ক ইশরাক হোসেন। এই দুই ক্রিকেটারকে রাজনীতিক হিসেবে নয়, দেশের ‘অ্যাসেট’ হিসেবে দেখা উচিত বলে মত দিয়েছেন তিনি। একটি টেলিভিশন সাক্ষাৎকারে ইশরাক বলেন, 'তারা ক্রিকেটার এবং শুধুমাত্র ক্রিকেটার হিসেবেই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। জনগণ ইতোমধ্যেই তাদের বিষয়ে নিজের মতামত দিয়েছে। তাদের বিরুদ্ধে যে মামলা হয়েছে, সেটি আমার কাছে বিশ্বাসযোগ্য নয়।
২৫ জুলাই, ২০২৬
সংরক্ষিত নারী আসনে বিএনপি থেকে আলোচনায় যারা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাধারণ আসনে জয়লাভের ভিত্তিতে ৫০টি সংরক্ষিত নারী আসনের মধ্যে ৩৫টি আসন পেতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। নির্বাচন কমিশনের তফশিল অনুযায়ী শিগগিরই দলীয় মনোনয়নপত্র বিতরণ শুরু হবে। ইতোমধ্যেই সম্ভাব্য প্রার্থীরা মনোনয়ন পাওয়ার আশায় সরগরম হয়ে উঠেছেন। দলীয় সূত্রের খবর, শতাধিক নেত্রী মনোনয়নপ্রত্যাশী হিসেবে সক্রিয় রয়েছেন। কেউ শীর্ষ নেতাদের সঙ্গে যোগাযোগ বাড়াচ্ছেন, কেউ ঢাকায় অবস্থান করছেন।
২৫ জুলাই, ২০২৬
বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর রহমান
বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে নিয়োগ পাচ্ছেন মোস্তাকুর রহমান। বুধবার (২৫ ফেব্রুয়ারি) অর্থ মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র থেকে জানা যায়, নতুন গভর্নর বিষয়ক একটি প্রস্তাব নতুন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর কাছে উপস্থাপন করেছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। অর্থমন্ত্রীও এই প্রস্তাবে তার সম্মতি প্রদান করেছেন।
২৫ জুলাই, ২০২৬
প্রবাসীদের সন্মানে ইউরো এশিয়ার ইফতার মাহফিল
পবিত্র মাহে রমজান উপলক্ষে পর্তুগালের রাজধানী লিসবনে ইউরো এশিয়ার উদ্যোগে এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রবাসী বাংলাদেশিসহ বিভিন্ন দেশের মুসলিম কমিউনিটির সদস্যরা এ অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠানে ধর্মীয় আলোচনা, কোরআন তেলাওয়াত ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়। বক্তারা রমজানের তাৎপর্য তুলে ধরে সংযম, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ জোরদারের আহ্বান জানান।
২৫ জুলাই, ২০২৬
প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টার সঙ্গে জাইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) মোঃ ইসমাইল জবিউল্লাহর সঙ্গে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করেছেন। রোববার (৮ মার্চ) সচিবালয়ে উপদেষ্টার কার্যালয়ে জাইকার পাঁচ সদস্যের প্রতিনিধিদল এ সাক্ষাৎ করেন।
২৫ জুলাই, ২০২৬
ভারতের সঙ্গে সুসম্পর্ককে অগ্রাধিকার দেবে জামায়াত; এনডিটিভিকে জামায়াত আমির
বাংলাদেশ জামায়াতে ইসলামী ভারতের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলাকে ‘অগ্রাধিকার’ দেবে বলে জানিয়েছেন দলটির আমির ড. শফিকুর রহমান। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে জামায়াত আমির বলেন, বাংলাদেশে প্রত্যেক নাগরিকের মর্যাদা সমান এবং এখানে সংখ্যালঘু বলে কোনো কিছু নেই। শফিকুর রহমান বলেন, 'ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা জামায়াতের জন্য অগ্রাধিকার। ভারত আমাদের নিকটতম প্রতিবেশী। তাদের সঙ্গে সুসম্পর্ক আমাদের জন্য গুরুত্বপূর্ণ।'
২৫ জুলাই, ২০২৬
রাষ্ট্রপতি পদে খন্দকার মোশাররফের নাম, নজরুল ইসলাম খানও আছেন আলোচনায়
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর ক্ষমতায় আসা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র নেতৃত্বাধীন রাজনৈতিক মহলে রাষ্ট্রপতি পদে সম্ভাব্য মনোনয়নের গুঞ্জন তীব্র হচ্ছে। দলীয় সূত্র জানিয়েছে, স্থায়ী কমিটির বর্ষীয়ান সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের নাম সবচেয়ে জোরালোভাবে বিবেচনায় রয়েছে। পাশাপাশি স্থায়ী কমিটির আরেক প্রভাবশালী সদস্য এবং নির্বাচনী পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খানও এই পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনা ছাড়ছেন না।
২৫ জুলাই, ২০২৬
পুলিশের বিশেষ অভিযানে ১৩ মামলার পলাতক আসামিসহ ৪ জন গ্রেফতার, ডাকাতির প্রস্তুতির অভিযোগ
মাদারীপুরে পুলিশের বিশেষ অভিযানে ১৩ মামলার পলাতক আসামি অন্তর কবিরাজসহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে রামদা, ছুরিসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রাত ৩টা ১০ মিনিটে সদর থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই সাইফুল ও সঙ্গীয় ফোর্স পূর্ব রাস্তি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন।
২৫ জুলাই, ২০২৬