"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
দিল্লির প্রেস মিনিস্টার ফয়সালের নিয়োগ বাতিল
ভারতের নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার পদে সাংবাদিক ফয়সাল মাহমুদ-এর নিয়োগ বাতিল করেছে সরকার। আজ রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাঁর চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিলের বিষয়টি জানানো হয়।
২৫ জুলাই, ২০২৬
গ্রিসে মসজিদ বন্ধ: বাংলাদেশি ইমামকে দেশত্যাগের নির্দেশ
গ্রিস সরকার সব অনিবন্ধিত ও অনুমোদনহীন মসজিদ বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। এরই মধ্যে অনুমোদনহীন ৬০টি মসজিদ চিহ্নিত করা হয়েছে, যার মধ্যে বাংলাদেশিদের পরিচালিত ২০–২৫টি মসজিদও রয়েছে। সিদ্ধান্তের ফলে প্রবাসী মুসলিমদের মধ্যে উদ্বেগ এবং অনিশ্চয়তা তৈরি হয়েছে। গ্রিসের অভিবাসন ও আশ্রয়নমন্ত্রী থানোস প্লেভরিস সম্প্রতি সংসদীয় কমিটিতে জানিয়েছেন, নতুন ‘ল ৫২২৪/২০২৫’-এর ২৮ নম্বর ধারা অনুযায়ী অনুমোদনহীন মসজিদগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
২৫ জুলাই, ২০২৬
নতুন স্বরাষ্ট্রসচিব মনজুর মোর্শেদ চৌধুরী
মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন অনুযায়ী অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে এক বছরের চুক্তিতে মনজুর মোর্শেদ চৌধুরীকে স্বরাষ্ট্রসচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
২৫ জুলাই, ২০২৬
পরীক্ষার নাম্বারে দ্বিচারিতা ও নানা অভিযোগে ইবি শিক্ষার্থীদের ক্লাস বর্জন
পরীক্ষায় ইন্টার্নাল নাম্বারে দ্বিচারিতা, ফলাফল ‘ভ্যানিশ’ করার ভয়ভীতি, আধিপত্য বিস্তারের চেষ্টা ও শিক্ষার্থীদের ব্যক্তিগত বিষয়ে হস্তক্ষেপসহ একাধিক অভিযোগে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম (সিএমজে) বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা বিভাগের এক শিক্ষকের ক্লাস বর্জনের ঘোষণা দিয়েছেন।
২৫ জুলাই, ২০২৬
শত্রুকে এক ইঞ্চি জমিও দখল করতে দেওয়া হবে না: ইরানের প্রেসিডেন্ট
জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে তিনি বলেন, 'ইরানের ভূখণ্ড ও জনগণের নিরাপত্তা রক্ষায় সরকার ও জনগণ ঐক্যবদ্ধভাবে কাজ করছে। দেশের বিরুদ্ধে যে কোনো আগ্রাসনের জোরালো জবাব দেওয়া হবে।' প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, 'ইরান প্রতিবেশী ভ্রাতৃপ্রতিম দেশগুলোর সঙ্গে শান্তিপূর্ণ ও সুসম্পর্ক বজায় রাখতে চায়। তবে কিছু শত্রু রাষ্ট্র আঞ্চলিক দেশগুলোর মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে।'
২৫ জুলাই, ২০২৬
১২ কোটি ভোটের লড়াই, ফজরের পর থেকেই কেন্দ্রমুখী ভোটাররা
দীর্ঘ ১৭ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে জাতীয় নির্বাচন। এবারই প্রথম সংসদ নির্বাচন ও গণভোট একসঙ্গে হওয়ায় ভোটারদের মধ্যে দেখা গেছে বাড়তি উৎসাহ। ফজরের নামাজ শেষে অনেকেই ভোটকেন্দ্রের সামনে এসে জড়ো হন। নির্ধারিত সময়ের আগে কেন্দ্রে প্রবেশের সুযোগ না থাকলেও সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে ভোটারদের লাইন চোখে পড়ে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে। এদিকে, রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সরেজমিনে দেখা গেছে, ভোর থেকেই কেন্দ্রগুলোর সামনে ভোটারদের ভিড়। অনেকে আগেভাগেই এসে লাইনে দাঁড়িয়ে ভোট দেওয়ার অপেক্ষা করছেন।
২৫ জুলাই, ২০২৬
‘ড. ইউনূস একটি জালেমকে বাংলাদেশে নিয়ে এসেছেন: নাসীরুদ্দীন পাটওয়ারী
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ‘ড. ইউনূস একটি জালেমকে বাংলাদেশে নিয়ে এসেছেন, আর তাদের মাধ্যমেই আওয়ামী লীগের অফিস উদ্বোধন করা হচ্ছে।’ আজ রোববার রাজধানীতে এক সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।
২৫ জুলাই, ২০২৬
১৫ দিনের মধ্যে খাল খনন কার্যক্রম শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী
জনসাধারণ, প্রশাসন ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সমন্বয়ের মাধ্যমে আগামী ১৫ দিনের মধ্যেই সারাদেশব্যাপী খাল খনন কর্মসূচি শুরু করা হবে বলে আশ্বাস দিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাতে পঞ্চগড় সার্কিট হাউসে জেলা প্রশাসনের আয়োজনে আইন-শৃঙ্খলা পরিস্থিতি, রমজানে বাজারদর নিয়ন্ত্রণ এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণ বিষয়ক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব বলেন তিনি। ফরহাদ হোসেন আজাদ জানান, আগামী ১৫ দিনের মধ্যে দেশের বিভিন্ন এলাকায় খাল খনন কর্মসূচি শুরু করা হবে।
২৫ জুলাই, ২০২৬
‘চাঁদার টাকা ভাগাভাগি’ নিয়ে স্বেচ্ছাসেবক দলের দুই পক্ষের মারামারি
ব্যবসায়ীরা জানান, দেশের দ্বিতীয় বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্র পাথরঘাটা বিএফডিসি মৎস্য ঘাট। এখানে প্রতিদিন কোটি কোটি টাকার মাছ বেচাকেনা হয়। অভিযোগ অনুযায়ী, মাছ বিক্রি করা জেলে, আড়তদার, পাইকার ও ছোট ব্যবসায়ীদের কাছ থেকে নির্দিষ্ট পরিমাণ চাঁদা আদায় করা হয়। ওই টাকা থেকে পাথরঘাটা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব এনামুল হক ইমু–কে প্রতিদিন অতিরিক্ত টাকা দিতে হয়। এ অতিরিক্ত টাকার প্রতিবাদ করায় অন্য নেতাকর্মীদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালানো হয়েছে বলে দাবি করা হয়েছে।
২৫ জুলাই, ২০২৬
মার্কিন যুদ্ধজাহাজ আব্রাহাম লিংকনে ৪টি ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের
যুক্তরাষ্ট্র ও ইসরায়েল-এর সাম্প্রতিক হামলার জবাবে ইরান সরাসরি মার্কিন বিমানবাহী রণতরি (এয়ারক্রাফট ক্যারিয়ার) ইউএসএস আব্রাহাম লিংকন লক্ষ্য করে হামলার দাবি করেছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে, ইরানের বিশেষ বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর চারটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।
২৫ জুলাই, ২০২৬