"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
রাজধানীর নির্দিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন-অফলাইন ক্লাসের সময়সূচি ঘোষণা
রাজধানীর কিছু নির্বাচিত শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষামূলকভাবে অনলাইন ও সশরীরে ক্লাস মিলিয়ে (ব্লেনডেড) শিক্ষা কার্যক্রম চালুর সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বৈশ্বিক জ্বালানি সংকট, তীব্র যানজট এবং প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থার ভবিষ্যৎ বাস্তবতা বিবেচনায় এ উদ্যোগ নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এ ঘোষণা দেন।
২৫ জুলাই, ২০২৬
৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের
শিক্ষামন্ত্রী বলেন, 'বর্তমান সময়ে নৈতিক শিক্ষা অত্যন্ত জরুরি। শিক্ষাক্ষেত্রে শৃঙ্খলা ফেরাতে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকেও সুনির্দিষ্ট নিয়মের আওতায় আনার জন্য ইতিমধ্যে একটি শক্তিশালী কমিটি গঠন করা হয়েছে।' সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনের লিখিত প্রশ্নের জবাবে তিনি জানান, বর্তমানে দেশে ৫৭টি পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে। সরকার নতুন বিশ্ববিদ্যালয় স্থাপনের চেয়ে বিদ্যমান বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার মানোন্নয়নকে বেশি গুরুত্ব দিচ্ছে।
২৫ জুলাই, ২০২৬
শেরপুরে ফিতরার নামে ভোটারদের টাকা বিতরণ, দুই জামায়াত কর্মী আটক
স্থানীয়দের অভিযোগ, ঈদের রাতে জনপ্রতি প্রায় ৩০০ টাকা করে বিতরণ করা হচ্ছিল, যা নির্বাচনী আচরণবিধির পরিপন্থী। পরে, ঘটনাস্থলে পৌঁছে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তদন্ত শুরু করেন। অভিযুক্তরা টাকা বিতরণের বিষয়টি অস্বীকার করে দাবি করেন, এটি ফিতরার টাকা ছিল। তবে দোষ স্বীকার না করায় মোবাইল কোর্টের মাধ্যমে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া সম্ভব হয়নি। পরে মুচলেকা নিয়ে স্থানীয় জামায়াত নেতার জিম্মায় মুক্তি দেয়া হয়।
২৫ জুলাই, ২০২৬
৫ আগস্টের আগে ও পরে পুলিশসহ সব হত্যার বিচার হবে: আইজিপি
৫ আগস্টের আগে ও পরে পুলিশ সদস্য হত্যাসহ সব হত্যাকাণ্ডের ঘটনায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক আলী হোসেন ফকির। শুক্রবার বিকেল সোয়া ৫টার দিকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরে সংবাদকর্মীদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে তিনি এ কথা বলেন।
২৫ জুলাই, ২০২৬
আবারও মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি ইরানের
টেলিগ্রাম পোস্টে বলা হয়, মার্কিন যুদ্ধবিমানটি ভূপাতিত হয়ে মাটিতে আছড়ে পড়ে সম্পূর্ণরূপে ধ্বংস হয়েছে। এতে বিমানের পাইলটের অবস্থা সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। চলমান ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের মধ্যে এটি দ্বিতীয়বারের মতো কোনো মার্কিন স্টিলথ ফাইটার জেট ভূপাতিত করার দাবি ইরানের। এদিকে মেহের নিউজ এজেন্সি জানিয়েছে, বিমানটি বিধ্বস্ত হওয়ার সময় তীব্র বিস্ফোরণ ঘটে, ফলে পাইলটের পক্ষে নিরাপদে বেরিয়ে আসা বা ইজেক্ট করা প্রায় অসম্ভব ছিল।
২৫ জুলাই, ২০২৬
আবু সাঈদ হত্যা মামলা: ফাঁসির রায় শুনে জয় বাংলা স্লোগান
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদকে হত্যা মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) মোঃ আমির হোসেন ও সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়। শুক্রবার (৯ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ ঘোষিত রায়ে মোট ২৮ জন আসামির মধ্যে তিন জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে এবং বাকিদের বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে ট্রাইব্যুনাল।
২৫ জুলাই, ২০২৬
ঈদে ঢাকা ছাড়ার আগে নগদ অর্থ–স্বর্ণালংকার থানায় জমা রাখার পরামর্শ
রোববার (১৫ মার্চ) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঈদকে ঘিরে রাজধানীর নিরাপত্তা পরিকল্পনা তুলে ধরে এ পরামর্শ দেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। তিনি বলেন, 'ঈদকে সামনে রেখে ঘরমুখী মানুষের যাত্রা নির্বিঘ্ন করা এবং ফাঁকা ঢাকার নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। নগরবাসীর উদ্দেশে তিনি বলেন, নগদ অর্থ, স্বর্ণালংকার ও গুরুত্বপূর্ণ দলিল বাসায় অরক্ষিত অবস্থায় রেখে যাওয়া উচিত নয়। সম্ভব হলে সেগুলো আত্মীয়স্বজনের কাছে রেখে যেতে হবে।'
২৫ জুলাই, ২০২৬
কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ, নিহত ১২
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় ভয়াবহ বাস-ট্রেন সংঘর্ষে অন্তত ১২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৭ জন পুরুষ, ২ জন নারী ও ৩ জন শিশু রয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ১০ জন আহত হয়েছেন। দুর্ঘটনার পর চট্টগ্রামের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ রয়েছে। শনিবার (২১ মার্চ) দিবাগত রাত প্রায় ৩টার দিকে উপজেলার পদুয়ার বাজার এলাকার একটি রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
২৫ জুলাই, ২০২৬
নাগেশ্বরীতে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ৩ বাস কাউন্টারে অভিযান, জরিমানা
ঈদকে কেন্দ্র করে যাত্রীদের কাছ থেকে পরিবহনগুলো যেন অতিরিক্ত ভাড়া আদায় করতে না পারে, সে লক্ষ্যে এই অভিযান পরিচালিত হয়। শুক্রবার বিকেলে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বিএসসি মোড়ে বাস অপারেটরদের কাউন্টারে বিআরটিএ, কুড়িগ্রামের সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
২৫ জুলাই, ২০২৬
নিলামে কেনা ৮০ টাকার জ্বালানি তেল ২৫০ টাকায় বিক্রি, হাতেনাতে ধরা
রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) সূত্রে জানা যায়, গত কয়েকদিন ধরে এলাকায় অবৈধভাবে জ্বালানি তেল মজুত ও অতিরিক্ত দামে বিক্রির বিষয়ে নজরদারি চালানো হচ্ছিল। তদন্তে উঠে আসে, জাকির মোল্লা নিলামে প্রতি লিটার ৮০ টাকা দরে তেল কিনে প্রায় ৭০০ থেকে ৮০০ লিটার ডিজেল ও অকটেন বেশি দামে বিক্রি করছিলেন। পরবর্তীতে এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে ভাটারা থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে তেলসহ হাতেনাতে আটক করে থানায় নিয়ে যায়।
২৫ জুলাই, ২০২৬