"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
শ্রীপুরে ঝড়ে ঘরের নিচে চাপা পড়ে এক বৃদ্ধের মৃত্যু
গাজীপুরের শ্রীপুরে গভীর রাতের ভয়াবহ ঝড়ে টিনশেড ঘরের চাল ধসে পড়ে ঘুমন্ত অবস্থায় প্রাণ হারালেন সিরাজ উদ্দিন (৭২) নামের এক বৃদ্ধ। সোমবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের ছাতির বাজার এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। সকালে স্থানীয়দের সহায়তায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়। নিহত সিরাজ উদ্দিন টাঙ্গাইলের নাগরপুর উপজেলার কনুরা গ্রামের বাসিন্দা। জীবিকার তাগিদে শ্রীপুরে এসে ভাড়া বাসায় থেকে বাঁশের সিলিং তৈরির কাজ করতেন। স্থানীয়ভাবে জানা যায়, তাজউদ্দিন নামে এক ব্যক্তির জমিতে অস্থায়ী টিনশেড ঘর তুলে সেখানেই বসবাস করছিলেন তিনি।
২৫ জুলাই, ২০২৬
বাগেরহাটে বাস-মাইক্রোবাসের সংঘর্ষে এক পরিবারের ১০ জনসহ নিহত বেড়ে ১৪
বাগেরহাটের কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর আহমেদ দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মোংলা থেকে ছেড়ে যাওয়া নৌবাহিবীর একটি বাস এবং খুলনার কয়রা থেকে মোংলার উদ্দেশে ছেড়ে আসা একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে যায়। মাইক্রোবাসে থাকা একই পরিবারের ২ শিশুসহ ৭ জনের ঘটনাস্থলে মারা যায়। পরে হাসপাতালে মৃত্যু হয় আরও ৭ জনের।
২৫ জুলাই, ২০২৬
সরাইলে ভাবির দায়ের কোপে দেবর খুন
জানা যায়, বিকেলে সরাইল উপজেলার কালিগঞ্জ দত্তপাড়া এলাকায় বাড়ির ভেতরে প্রবেশ করার সড়কের উপর পাশে এক এনজিও কর্মকর্তা তার মোটরসাইকেলটি রেখেছিলেন। বাড়ির ভেতরে রাস্তার উপর মোটরসাইকেল রাখা নিয়ে সুমন মিয়া উত্তেজিত হয়ে বকাঝকা শুরু করে। এক পর্যায়ে এ নিয়ে তার ভাবী (চাচাতো ভাইয়ের স্ত্রী) রোমানা আক্তারের সাথে কথা কটাকাটি হয়। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে ভাবী রোমানা প্রথমে গাছের ডাল, পরে দা দিয়ে কুপিয়ে সুমন মিয়াকে হত্যা করে।
২৫ জুলাই, ২০২৬
দৌলতদিয়া ঘাটে বাস দুর্ঘটনায় জাবি শিক্ষার্থী নিখোঁজ, মায়ের মরদেহ উদ্ধার
রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে সংঘটিত বাস দুর্ঘটনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) অর্থনীতি বিভাগের ৪৯তম ব্যাচের শিক্ষার্থী আহনাফ তাহমিদ খান রাইয়ান ও তাঁর ভাগ্নে এখনো নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় রাইয়ানের মায়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৫ মার্চ) আনুমানিক সাড়ে ৫টায় রাজবাড়ীতে প্রায় ৪০ জন যাত্রী নিয়ে একটি বাস ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। দুর্ঘটনাকবলিত ওই বাসে রাইয়ানসহ তাঁর মা, বোন ও ভাগ্নে অবস্থান করছিলেন।
২৫ জুলাই, ২০২৬
সিদ্ধিরগঞ্জে বিপুল জ্বালানি তেল জব্দ, একজনের জেল-জরিমানা
সহকারী কমিশনার রাশেদ খান মুঠোফোনে জানান, গোদনাইলে মেঘনা ডিপোর পাশে অভিযানে ৯ হাজার ১০০ লিটার জ্বালানি তেল অবৈধভাবে মজুদ অবস্থায় পাওয়া যায়। পরে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তেল মজুদের সঙ্গে জড়িত মো. সিফাত নামে একজনকে দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে অবৈধ তেল মজুদের অপরাধে তাকে ৬ হাজার টাকা জরিমানাও করা হয়েছে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।
২৫ জুলাই, ২০২৬
সাপধরীতে গরুচুরি, জুয়া ও মাদকের বিরুদ্ধে স্থানীয় জনতার প্রতিবাদ সভা
বক্তারা বলেন, সাপধরী ইউনিয়নের দুর্গম চরাঞ্চলগুলোতে সাম্প্রতিক সময়ে গরুচুরিসহ মাদক ও জুয়ার প্রবণতা আশঙ্কাজনকভাবে বেড়েছে। গরুচুরির ঘটনায় প্রান্তিক কৃষকরা চরমভাবে আর্থিক ক্ষতির মুখে পড়ছেন। সাপধরী ইউনিয়নের দুর্গম চরাঞ্চলে চুরি, মাদক ও জুয়া প্রতিরোধে ইউপি চেয়ারম্যান, মেম্বার ও স্থানীয় সুধীজন ঐক্যবদ্ধ।
২৫ জুলাই, ২০২৬
জাবিতে ইসলামী ছাত্রশিবিরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ২০২৬ সালের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। আজ বুধবার (১২ মার্চ) সংগঠনটির জাবি শাখার সভাপতি মো. মোস্তাফিজুর রহমান ও সেক্রেটারি মো. মাজহারুল ইসলামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কমিটির তালিকা প্রকাশ করা হয়।
২৫ জুলাই, ২০২৬
যুক্তরাষ্ট্রের ১০০ মিলিয়ন ডলারের যুদ্ধবিমান ইরানের আকাশে ক্ষতিগ্রস্ত
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে প্রথমবারের মতো ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের একটি অত্যাধুনিক এফ-৩৫ স্টিলথ যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলার পর পঞ্চম প্রজন্মের এই যুদ্ধবিমানটি মধ্যপ্রাচ্যের একটি মার্কিন ঘাঁটিতে জরুরি অবতরণ করতে বাধ্য হয়। সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে সিএনএন।
২৫ জুলাই, ২০২৬
ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদ আটক
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) বুধবার গভীর রাতে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদকে আটক করেছে। ডিবি ও গোয়েন্দা সংস্থার সূত্র জানায়, রাজধানীর একটি এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
২৫ জুলাই, ২০২৬
দেশে ১ লাখ টন জ্বালানি তেল আমদানির অনুমোদন দিলো সরকার
সরকারি সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক জ্বালানি বাজারে চলমান অস্থিরতা মোকাবিলায় এবং অভ্যন্তরীণ জ্বালানি চাহিদা স্বাভাবিক রাখতে দ্রুত প্রস্তুতির অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এক লাখ টন অপরিশোধিত তেল কেনার অনুমোদনের পাশাপাশি বৈঠকে ইন্দোনেশিয়ার পিটি ভুমি সিয়াক পুসাকো জাপিন (বিএসপি জাপিন) থেকে ৬০ হাজার টন ডিজেল ‘এস’ (০ে.৫% সালফার) এবং এক্সন মোবিল কাজাখস্তান ইনকরপোরেটেড (ইএমকেআই) থেকে এক লাখ টন ইএন৫৯০-১০ পিপিএম সালফার মানের ডিজেল কেনার অনুমোদনও দেওয়া হয়েছে।
২৫ জুলাই, ২০২৬