"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
জামায়াত নেত্রী গ্রেফতার
ভোলা পৌরসভা মহিলা জামায়াতের কর্মী বিবি সাওদাকে গ্রেফতার করেছে পুলিশ। গত ৫ এপ্রিল রাত ১১টার দিকে নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াযযম হোসাইন হেলাল।
২৫ জুলাই, ২০২৬
যুদ্ধ বন্ধে তিন শর্ত দিলেন ইরানের প্রেসিডেন্ট
পরিবার সূত্র জানিয়েছে, ইফতারের সময় পানি পান করার সময় হঠাৎ জ্ঞান হারান মির্জা আব্বাস। অবস্থা অবনতি হওয়ায় গভীররাতে তাকে হাসপাতালে নেওয়া হয়। মির্জা আব্বাসের সহধর্মিণী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস দেশবাসীর কাছে তার দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করেছেন। উল্লেখ্য, আজ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হচ্ছে। সেখানে অন্যান্য সংসদ সদস্যদের মতো মির্জা আব্বাসেরও উপস্থিত থাকার কথা ছিল।
২৫ জুলাই, ২০২৬
আফগানিস্তানে আজ উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর
আফগান বার্তা সংস্থা খামা প্রেস এজেন্সি জানিয়েছে, দক্ষিণাঞ্চলের হেলমান্দ এবং পশ্চিমাঞ্চলের ফারাহ ও গোর প্রদেশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। স্থানীয় বাসিন্দাদের সাক্ষ্য যাচাই করে সরকার পরিচালিত চাঁদ দেখা কমিটি এ সিদ্ধান্ত অনুমোদন করেছে। তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বৃহস্পতিবারকে ঈদের প্রথম দিন ঘোষণা করে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। ঈদ উপলক্ষে আফগান সরকার বিপুল সংখ্যক বন্দিকে মুক্তি দিয়েছে।
২৫ জুলাই, ২০২৬
পদ্মায় ডুবে যাওয়া বাস থেকে একে একে মিলছে লাশ
রাজবাড়ীর দৌলতদিয়া এলাকায় পদ্মা নদীতে ডুবে যাওয়া বাসটি ধীরে ধীরে টেনে তোলা হচ্ছে। উদ্ধারকারী জাহাজ ‘হামজা’র ক্রেনের সাহায্যে বাসটির সামনের অর্ধেক অংশ ইতোমধ্যে পানির ওপরে তোলা হয়েছে। বুধবার (২৫ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে নদীর নিচে থাকা বাসটির সামনের অংশ ওপরে উঠতেই একের পর এক মরদেহ উদ্ধার করতে দেখা যায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর ডুবুরি দলকে।
২৫ জুলাই, ২০২৬
ভিক্ষাবৃত্তির জন্য ২৪ দিনের শিশুর হাতের আঙ্গুল কেটে দিল মা-বাবা!
দিনাজপুরে মাদকের টাকার জোগানের জন্য নিজের ২৪ দিনের নবজাতক সন্তানকে পঙ্গু করার নির্মম চেষ্টা চালিয়েছে এক দম্পতি। ভিক্ষাবৃত্তিতে নামানোর জন্য কেটে ফেলা হয় শিশুটির হাতের আঙ্গুল, শরীরে দেয়া হয় আগুনের ছ্যাকা। এমন অমানবিক নির্যাতনে শিকারে গুরুতর আহত শিশুটি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। সোমবার (৩০ মার্চ) সন্ধ্যায় হিলি পৌর এলাকার চুড়িপট্টি থেকে শিশুটিকে উদ্ধার করার পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়।
২৫ জুলাই, ২০২৬
চট্টগ্রামে হামলায় যুবদল কর্মীর হাতের কবজি বিচ্ছিন্ন, দফায় দফায় সংঘর্ষ
চট্টগ্রামে মিনহাজ উদ্দিন নামের এক যুবদল কর্মীর ওপর হামলা চালিয়ে তাঁর এক হাতের কবজি বিচ্ছিন্ন করে দিয়েছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে হাসপাতালে নেওয়া হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। সোমবার দুপুরে চট্টগ্রাম নগরের বাকলিয়া এলাকার বলুয়ার দিঘির পাড়ে এ ঘটনা ঘটে।
২৫ জুলাই, ২০২৬
প্রতিটি পরিবারকে স্বনির্ভর করাই আমাদের লক্ষ্য: প্রধানমন্ত্রী
সংসদে উপস্থিত সদস্যদের উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী বলেন, 'আমি দল, মত বা ধর্ম নির্বিশেষে দেশের জনগণের প্রতিনিধিত্ব করি। আমাদের রাজনীতি দেশের এবং জনগণের স্বার্থ রক্ষা করার রাজনীতি। এই লক্ষ্য অর্জনে আমি গণতান্ত্রিক জনগণের সমর্থন ও সহযোগিতা চাই। সকল দলের নির্বাচিত সংসদ সদস্যদের সহযোগিতাও আশা করছি।' তারেক রহমান বলেন, 'দল বা কর্মসূচি ভিন্ন হতে পারে, কিন্তু তাঁবেদারমুক্ত, ফ্যাসিবাদমুক্ত একটি স্বাধীন, সার্বভৌম এবং নিরাপদ স্বনির্ভর বাংলাদেশ প্রতিষ্ঠায় আমাদের মধ্যে কোনো বিরোধ থাকতে পারে না।'
২৫ জুলাই, ২০২৬
আমেরিকাকে বয়কট, বিশ্বকাপ নয়: ইরান ফুটবলপ্রধান
আসন্ন ফুটবল বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোর কোনো পরিকল্পনা নেই ইরান জাতীয় ফুটবল দলের। তবে যুক্তরাষ্ট্রে গিয়ে ম্যাচ খেলতে তারা অনাগ্রহী, এ অবস্থানেই অনড় রয়েছে দেশটি। ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদি তাজ সাফ স্পষ্ট করে জানিয়েছেন, 'আমরা আমেরিকাকে বয়কট করবো, কিন্তু বিশ্বকাপকে নয়।' আগামী ১১ জুন শুরু হতে যাচ্ছে ফুটবল বিশ্বকাপ, যা যৌথভাবে আয়োজন করবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা।
২৫ জুলাই, ২০২৬
যুক্তরাষ্ট্রের প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের, যুদ্ধ বন্ধে দিলো ৫ শর্ত
চার সপ্তাহের বেশি সময় ধরে চলা সংঘাতের অবসানে যুক্তরাষ্ট্র-এর প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান। যুদ্ধ কখন এবং কীভাবে শেষ হবে, তা কেবল ইরানের নিজস্ব শর্ত ও সময়সূচি অনুযায়ী নির্ধারিত হবে বলে জানিয়েছে তেহরান। বুধবার ইরানের এক জ্যেষ্ঠ রাজনৈতিক-নিরাপত্তা কর্মকর্তা প্রেস টিভিকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে এসব কথা জানান। তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে যুদ্ধের সমাপ্তি নির্ধারণ করার সুযোগ দেবে না ইরান।
২৫ জুলাই, ২০২৬
আমিও একটি শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান: জামায়াত আমির
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান নিজেকে শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান হিসেবে দাবি করেছেন। মঙ্গলবার সংসদ অধিবেশনে জুলাই সনদের ওপর আনা মুলতবি প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। বিরোধীদলীয় নেতা হিসেবে বক্তব্যে শফিকুর রহমান বলেন, ‘আমিও একটি শহীদ পরিবারের সন্তান। সেই মুক্তিযুদ্ধে যারা জীবন দিয়েছিলেন, আমাদের পরিবার কয়েক ফোঁটা রক্ত দিয়ে তাদের সঙ্গে শরিক হওয়ার সৌভাগ্য অর্জন করেছে। বাংলাদেশ আমাদের সকলের।’
২৫ জুলাই, ২০২৬