"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
পর্তুগাল থেকে লন্ডনের রাজনীতিতে বাংলাদেশির মিজানের লড়াই
পর্তুগালের লিসবনে যখন প্রবাসী বাংলাদেশিদের সাফল্য নিয়ে আলাপ হয়, তখন এখন আর কেবল স্থানীয় ব্যবসার কথা ওঠে না। পর্তুগালের থেকে গিয়ে ইউরোপের বড় বড় শহরে আমাদের প্রবাসীরা কীভাবে নেতৃত্ব দিচ্ছেন, সেই আলোচনা এখন তুঙ্গে। এই আলোচনার কেন্দ্রে আছেন বরিশালের সন্তান মিজানুর রহমান খান। লিসবন প্রবাসী বাংলাদেশিদের কাছে অত্যন্ত পরিচিত এই মুখ এখন লন্ডনের টাওয়ার হ্যামলেটস নির্বাচনে কাউন্সিলর পদে লড়ছেন।
২৫ জুলাই, ২০২৬
পাঁচ জেলায় বজ্রপাতে ৬ কৃষকের মৃত্যু
দেশের বিভিন্ন জেলায় বজ্রপাতে বুধবার (৬ মে) অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে। নিহতদের সবাই কৃষক। নাটোর, জামালপুর, কুড়িগ্রাম, সিরাজগঞ্জ ও ময়মনসিংহে পৃথক ঘটনায় এসব মৃত্যু ঘটে। নাটোরের লালপুর উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের নওসারা সুলতানপুর চরে বিকেল সাড়ে তিনটার দিকে ফসলের জমিতে কাজ করার সময় বজ্রপাতে আজিজ মণ্ডল (৫০) গুরুতর দগ্ধ হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
২৫ জুলাই, ২০২৬
‘ভণ্ড হুজুর ফেসবুকটা নোংরা বানায় ফেলতেছে’
অভিনেতা সিদ্দিকুর রহমান–এর সাবেক স্ত্রী ও মডেল মারিয়া মিম–এর একটি ফেসবুক পোস্ট ঘিরে সামাজিক মাধ্যমে নতুন আলোচনা শুরু হয়েছে। পোস্টে নাম উল্লেখ না করে একজনকে ‘ভণ্ড হুজুর’ বলে মন্তব্য করেন তিনি। এরপর থেকেই নেটিজেনদের মধ্যে নানা জল্পনা তৈরি হয়েছে। ফেসবুক পোস্টে মারিয়া মিম লেখেন, ‘ভণ্ড হুজুর ফেসবুকটা নোংরা বানায় ফেলতেছে।’
২৫ জুলাই, ২০২৬
ইরান যুদ্ধ এমন সব ক্ষতি করছে, যা আর কোনদিন পূরণ হবে না
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান সংঘাত শুধু দুই দেশের দ্বন্দ্বে সীমাবদ্ধ নেই; বরং তা এখন বৈশ্বিক অর্থনীতি, জ্বালানি নিরাপত্তা, আন্তর্জাতিক কূটনীতি এবং বিদ্যমান বিশ্বব্যবস্থার ভিত্তিকে নাড়িয়ে দিয়েছে। সাম্প্রতিক যুদ্ধবিরতি ও শান্তি আলোচনার উদ্যোগ থাকলেও বাস্তব পরিস্থিতি বলছে—স্থায়ী শান্তির পথ এখনো অনেক দূর। বিশ্লেষকদের মতে, এই সংঘাত এমন এক সময়ে ঘটছে যখন বৈশ্বিক শক্তির ভারসাম্য ইতোমধ্যেই নড়বড়ে।
২৫ জুলাই, ২০২৬
ক্যান্সারে লড়ছেন তিন শিল্পী
দেশের বিনোদন অঙ্গনের তিনজন পরিচিত শিল্পী ক্যান্সারের সঙ্গে লড়ছেন। নাট্যকার ও পরিচালক মাতিয়া বানু শুকু, ছোট পর্দার অভিনেতা তারিকুজ্জামান তপন এবং চলচ্চিত্রের নৃত্য পরিচালক জাকির হোসেন বর্তমানে বিভিন্ন ধরনের ক্যান্সারের চিকিৎসা নিচ্ছেন।
২৫ জুলাই, ২০২৬
লাল-সবুজ এসি বাস চালুর গুঞ্জনে পরিবহন ব্যবসায়ীকে হুমকি
সংবাদ সম্মেলনে তিনি বলেন, 'গত ২৭শে এপ্রিল কোম্পানীগঞ্জ শ্রমিক ইউনিয়ন অফিসে ফারজানা, ফারহানা, সুগন্ধা ও রয়েল ক্লাসিক পরিবহনের কিছু মালিক ও প্রতিনিধিরা বলেছেন যে, আমি "লাল সবুজ” নামে একটি এসি বাস সার্ভিস কোম্পানীগঞ্জ-কুমিল্লা রুটে চালু করতে যাচ্ছি। তাদের এই দাবি ভিত্তিহীন, লাল সবুজ পরিবহনের মালিক আমি নই।'
২৫ জুলাই, ২০২৬
আমি পদত্যাগ করব না, রাষ্ট্রপতি শাসন হলে হোক: মমতা
পদত্যাগ না করার অবস্থানে অনড় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার কালীঘাটে তৃণমূল কংগ্রেসের জয়ী প্রার্থীদের সঙ্গে বৈঠকে তিনি স্পষ্ট জানিয়ে দেন, তিনি পদত্যাগ করবেন না এবং প্রয়োজনে রাষ্ট্রপতি শাসন জারি হলেও তা হোক—এ নিয়ে তাঁর কোনো অনুশোচনা নেই। তিনি বলেন, “আমি গিয়ে পদত্যাগ করব না। রাষ্ট্রপতি শাসন হলে হোক। রেকর্ড থাকুক।” তবে এদিনের বৈঠকে দলের ৯ জন বিধায়ক অনুপস্থিত ছিলেন, যা নিয়ে দলে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
২৫ জুলাই, ২০২৬
র্যাবের অভিযানে শীর্ষ সন্ত্রাসী শফিক ডাকাতের অন্যতম সহযোগী আটক
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে র্যাব সদস্যদের ওপর হামলার ঘটনায় শীর্ষ সন্ত্রাসী শফিক ডাকাতের অন্যতম প্রধান সহযোগীসহ চারজনকে গ্রেপ্তার করেছে র্যাব-৯। এ সময় দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। তবে অভিযানের সময় পালিয়ে যায় শফিক ডাকাত। নবীনগরের বাহাদুরপুর এলাকায় তথ্য সংগ্রহে গিয়ে সন্ত্রাসীদের হামলার শিকার হন র্যাব সদস্যরা। এতে তিন সদস্য আহত হন।
২৫ জুলাই, ২০২৬
জামিনে মুক্তির পর আত্মগোপনে কিউকমের রিপন মিয়া
সূত্র আরও জানায়, ঢাকায় জামিন নিলে বিষয়টি আলোচনায় আসতে পারে—এমন আশঙ্কা থেকে কুষ্টিয়ায় গিয়ে জামিন নেন রিপন। তার ঘনিষ্ঠ এক সূত্রের দাবি, মুক্তির পর ভারত হয়ে তৃতীয় কোনো দেশে পালিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল তার। তবে সেই পরিকল্পনা বাস্তবায়ন হয়নি। সর্বশেষ তথ্য অনুযায়ী, পাওনাদারদের চাপ ও আশঙ্কায় বর্তমানে আত্মগোপনে রয়েছেন রিপন মিয়া। তার ঘনিষ্ঠ সূত্রের ভাষ্য, তিনি ঢাকাতেই অবস্থান করছেন এবং সুযোগ বুঝে দেশ ছাড়ার চেষ্টা করতে পারেন।
২৫ জুলাই, ২০২৬
ইরানের সঙ্গে শান্তি আলোচনা শুরু হতে পারে শুক্রবারের মধ্যেই: ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইরান–এর মধ্যে দ্বিতীয় দফার শান্তি আলোচনা নিয়ে আগামী শুক্রবারের মধ্যে ‘সুসংবাদ’ আসতে পারে। বুধবার দ্য নিউইয়র্ক পোস্ট ও পাকিস্তানি সূত্রের বরাতে এ তথ্য জানা যায়। ইসলামাবাদের একাধিক সূত্র দাবি করেছে, তেহরানের সঙ্গে মধ্যস্থতা প্রচেষ্টায় ইতিবাচক অগ্রগতি হয়েছে এবং আগামী ৩৬ থেকে ৭২ ঘণ্টার মধ্যে নতুন করে আলোচনা শুরুর সম্ভাবনা তৈরি হয়েছে। এ বিষয়ে মন্তব্য জানতে চাইলে ট্রাম্প বলেন, “এটি সম্ভব।”
২৫ জুলাই, ২০২৬