"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
জাবিতে ‘গণভোটে জনগণের রায় ও বাংলাদেশের সংসদীয় বাস্তবতা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
দেশে কার্যকর গণতন্ত্র ও সংসদীয় কাঠামোর জবাবদিহিতা নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অনুষ্ঠিত হয়েছে ‘গণভোটে জনগণের রায় ও বাংলাদেশের সংসদীয় বাস্তবতা’ শীর্ষক সেমিনার। বুধবার (২৯ এপ্রিল) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে জাতীয় ছাত্রশক্তি জাবি শাখার উদ্যোগে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, সংবিধানের প্রয়োগ এবং গণতান্ত্রিক চর্চা নিয়ে আলোচনা করেন বক্তারা।
২৫ জুলাই, ২০২৬
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক সামনে এগিয়ে নিতে চায় দিল্লি
বাংলাদেশ তার কূটনৈতিক অগ্রাধিকার নির্ধারণ করলে দিল্লি ঢাকার সঙ্গে আলোচনায় বসতে আগ্রহী বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে সৃষ্ট টানাপোড়েন কাটিয়ে বাংলাদেশ-ভারত সম্পর্ককে সামনে এগিয়ে নিতে চায় ভারত। নয়াদিল্লিতে সফররত বাংলাদেশি সাংবাদিকদের একটি প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়কালে সোমবার তিনি এসব কথা বলেন। তিস্তার পানিবণ্টন, গঙ্গা চুক্তির নবায়ন, শেখ হাসিনার প্রত্যাবাসন, আসামের মুখ্যমন্ত্রীর মন্তব্য, পশ্চিমবঙ্গের নির্বাচন ও ভিসাসহ বিভিন্ন বিষয়ে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন।
২৫ জুলাই, ২০২৬
বিএফআইইউ’র সঙ্গে রিহ্যাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত
রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)-এর নেতৃবৃন্দ এবং বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) মধ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ মে ২০২৬) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের ১২ তলায় অবস্থিত বিএফআইইউ কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। রিহ্যাব প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সংগঠনের প্রেসিডেন্ট ড. আলী আফজাল।
২৫ জুলাই, ২০২৬
ইবিতে 'আবৃত্তি আবৃত্তি'র ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ষবরণ ও নবীনবরণ অনুষ্ঠান
সংগঠনটির সভাপতি নওশিন পণির্নী সুম্মা'র সভাপতিত্বে ও ফারহানা ইবাদ-এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাংগঠনিক সম্পাদক খান মাজহারুল হক (লিপু) এবং আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরার প্রথম আবৃত্তি সংগঠন 'কন্ঠবিথী'র সদস্যবৃন্দ এবং অনলাইন আবৃত্তি সংগঠন 'কন্ঠতরঙ্গ'। এছাড়াও উপস্থিত ছিলেন আবৃতি আবৃত্তি'র সাধারণ সম্পাদক আব্দুল মাজেদ সাগর, গত কমিটির সাধারণ সম্পাদক ও আজীবন সদস্য আবু রায়হান সহ সংগঠনের সদস্যরা।
২৫ জুলাই, ২০২৬
জামালপুরে সরকারি খাদ্যগুদামের চাল পাচারকালে ১৫ টন চালসহ ট্রাক জব্দ, চালক আটক
জামালপুরে সরকারি খাদ্যগুদাম থেকে বিপুল পরিমাণ চাল পাচারের সময় র্যাব-১৪ এর অভিযানে ১৫ টন চালসহ একটি ট্রাক জব্দ ও চালক আটক হওয়ার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বুধবার (২২ এপ্রিল) বেলা আনুমানিক ২টার দিকে শহরের ডাকপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। র্যাব ও স্থানীয় সূত্রে জানা যায়, সিংহজানি সরকারি খাদ্যগুদাম থেকে একটি ট্রাকে করে প্রায় ১৫ টন চাল শেরপুর জেলার একটি অটো রাইস মিলে পাচারের উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল।
২৫ জুলাই, ২০২৬
এডিপিতে নোবিপ্রবির ৭০০ কোটি টাকার উন্নয়ন প্রকল্প অন্তর্ভুক্ত
দেশে কার্যকর গণতন্ত্র ও সংসদীয় কাঠামোর জবাবদিহিতা নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অনুষ্ঠিত হয়েছে ‘গণভোটে জনগণের রায় ও বাংলাদেশের সংসদীয় বাস্তবতা’ শীর্ষক সেমিনার। বুধবার (২৯ এপ্রিল) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে জাতীয় ছাত্রশক্তি জাবি শাখার উদ্যোগে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, সংবিধানের প্রয়োগ এবং গণতান্ত্রিক চর্চা নিয়ে আলোচনা করেন বক্তারা।
২৫ জুলাই, ২০২৬
নারায়ণগঞ্জে এবার পুলিশের কাছ থেকে হ্যান্ডকাফসহ ৫ আসামি ছিনতাই
স্থানীয় সূত্রে জানা যায়, সাবেক এক পুলিশ সদস্যের বাড়িতে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল পেয়ে ফতুল্লা থানা-পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে অভিযুক্ত আব্দুল্লাহ ও তাঁর এক সহযোগীসহ তিনজনকে আটক করে হাতকড়া পরানো হয়। এ সময় স্থানীয় সন্ত্রাসী জনির নেতৃত্বে একদল ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে পুলিশ সদস্যদের ঘিরে ফেলে এবং সহকারী উপপরিদর্শক আশিকসহ অন্য সদস্যদের অবরুদ্ধ করে। পরে তারা আটক ব্যক্তিদের নিয়ে পালিয়ে যায়।
২৫ জুলাই, ২০২৬
দ্যা ডিসেন্টের সম্পাদক কদরুদ্দিন শিশিরের প্রশিক্ষণে নজরুল বিশ্ববিদ্যালয়ে ফ্যাক্ট-চেকিং কর্মশালা
প্রশিক্ষণ কর্মশালায় কদরুদ্দিন শিশির ডিজিটাল অনুসন্ধান, তথ্য যাচাই, ভুয়া তথ্য শনাক্তকরণ এবং অনলাইন সূত্র ব্যবহারের বিভিন্ন আধুনিক কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করেন। কর্মশালায় অংশগ্রহণকারীদের সামনে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়া বিভ্রান্তিকর তথ্য, গুজব ও ভুয়া সংবাদের সত্যতা যাচাইয়ের কার্যকর পদ্ধতি তুলে ধরা হয়। এ ছাড়া ছবি ও ভিডিও যাচাই, তথ্যের উৎস শনাক্তকরণ, ওপেন সোর্স ইন্টেলিজেন্স (ওএসআইএনটি) ব্যবহারের মৌলিক ধারণা এবং দায়িত্বশীল ডিজিটাল সাংবাদিকতার নানা দিক নিয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।
২৫ জুলাই, ২০২৬
অস্ট্রেলিয়ায় তেল শোধনাগারে ভয়াবহ অগ্নিকাণ্ড, জ্বালানি সংকটের শঙ্কা
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ও স্থানীয় অস্ট্রেলীয় গণমাধ্যম এবিসির বরাতে জানানো হয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যান্ত্রিক ত্রুটির কারণেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ফায়ার রেসকিউ ভিক্টোরিয়ার ডেপুটি কমিশনার মিশেল কাউলিং জানান, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি স্বাভাবিকের দিকে যাচ্ছে। তবে কর্মকর্তারা জানিয়েছেন, এখন পর্যন্ত ডিজেল বা পেট্রোল উৎপাদনে বড় কোনো বিঘ্নের প্রমাণ পাওয়া যায়নি। ফলে আপাতত জ্বালানি বাজারে সরাসরি বড় প্রভাব পড়েনি।
২৫ জুলাই, ২০২৬
ঢাবির বিজয় ৭১ হলে ছাত্রদলের দেয়াললিখন ঘিরে উত্তেজনা
ঢাকা বিশ্ববিদ্যালয়–এর বিজয় একাত্তর হলে ‘প্রতিবাদী দেয়াললিখন’ কর্মসূচিকে কেন্দ্র করে ছাত্রদল ও ইসলামি ছাত্রশিবিরের নেতা–কর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বুধবার রাত সাড়ে ৮টার দিকে এ পরিস্থিতির সৃষ্টি হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, ছাত্রদলের কর্মীরা হল সংসদের কক্ষের সামনে দেয়ালে ‘গুপ্ত’ লিখে প্রতিবাদ জানাতে গেলে ছাত্রশিবির সংশ্লিষ্ট এক নেতা এবং হল সংসদের পাঠকক্ষ সম্পাদক বাধা দেন। এ সময় উভয় পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। অভিযোগ রয়েছে, ওই নেতা ছাত্রদলের এক কর্মীকে উদ্দেশ করে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন।
২৫ জুলাই, ২০২৬