"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)

জায়গার অভাবে বন্ধ হতে পারে ইরানের তেল উৎপাদন
আন্তর্জাতিক

জায়গার অভাবে বন্ধ হতে পারে ইরানের তেল উৎপাদন

১৩ এপ্রিল থেকে ইরানের বন্দর ও হরমুজ প্রণালিতে মার্কিন নৌ অবরোধের কারণে তেহরান গভীর সংকটে পড়েছে। বিশ্লেষকদের আশঙ্কা, দেশটির অপরিশোধিত তেলের মজুত সক্ষমতা দ্রুত শেষ হয়ে আসছে, যা ইরানকে উৎপাদন কমানো বা সম্পূর্ণ বন্ধ করার মতো কঠিন সিদ্ধান্তে ঠেলে দিতে পারে। তথ্য বিশ্লেষণকারী প্রতিষ্ঠান কেপলারের মতে, অবরোধ অব্যাহত থাকলে আগামী ১২ থেকে ২২ দিনের মধ্যে ইরানের তেল মজুতের সক্ষমতা প্রায় শেষ হয়ে যেতে পারে। অন্যদিকে মার্কিন বাণিজ্যমন্ত্রী স্কট বেসেন্টের দাবি, ইরানের প্রধান রপ্তানি কেন্দ্র খারগ দ্বীপের মজুত সুবিধা কয়েক দিনের মধ্যেই পূর্ণ হয়ে যাবে।

২৫ জুলাই, ২০২৬

কুবিতে উপাচার্য  ও কোষাধ্যক্ষের পদত্যাগের দাবিতে মানববন্ধন
ক্যাম্পাস

কুবিতে উপাচার্য ও কোষাধ্যক্ষের পদত্যাগের দাবিতে মানববন্ধন

মানববন্ধনে বাংলা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শরিফ হোসেন বলেন, '২৪-এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে তিনি আমাদের বিশ্ববিদ্যালয়ে আসলেও, তার মাধ্যমে আওয়ামীপন্থী শিক্ষকরা হলসহ বিভিন্ন দায়িত্বে কর্মরত আছেন। পাশাপাশি তিনি বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগ ও হলে জামায়াতপন্থী দলীয়করণ করার চেষ্টা করেছেন। বিশ্ববিদ্যালয়ে যত শিক্ষক নিয়োগ হয়েছে, তাদের প্রত্যেককে জামায়াত ও শিবিরের ইন্ধনদাতা হিসেবে অভিযোগ করা হচ্ছে।'

২৫ জুলাই, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় আন্তর্জাতিক নার্স দিবস পালিত
সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় আন্তর্জাতিক নার্স দিবস পালিত

“আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ: জীবন রক্ষায় প্রয়োজন নার্সদের ক্ষমতায়ন”-প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নার্স দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন ব্রাহ্মণবাড়িয়া ও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। মঙ্গলবার(১২ মে) সকালে হাসপাতাল প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরে হাসপাতালের ডাঃ মিলন মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

২৫ জুলাই, ২০২৬

কুষ্টিয়ায় পীর হত্যা: পাঁচ দিনেও নেই কোন গ্রেফতার
সারাদেশ

কুষ্টিয়ায় পীর হত্যা: পাঁচ দিনেও নেই কোন গ্রেফতার

তবে স্থানীয় কয়েকজন বাসিন্দার দাবি, মামলার আসামিদের এলাকায় প্রকাশ্যে ঘোরাফেরা করতে দেখা যাচ্ছে। এমনকি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও তাদের সক্রিয় উপস্থিতি রয়েছে। এ বিষয়ে জানতে চাইলে ওসি বলেন, বিষয়টি তার জানা নেই। ঘটনার সূত্রপাত গত শুক্রবার। কয়েক বছর আগের ৩৬ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে পীর আবদুর রহমানের বিরুদ্ধে পবিত্র কোরআন সম্পর্কে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ ওঠে। এতে স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।

২৫ জুলাই, ২০২৬

‎তুরস্কের বিশ্ববিদ্যালয়ে ভিএসপি প্রোগ্রাম; অংশগ্রহণের সুযোগ পাবে কুবির ১০ শিক্ষক-শিক্ষার্থী
ক্যাম্পাস

‎তুরস্কের বিশ্ববিদ্যালয়ে ভিএসপি প্রোগ্রাম; অংশগ্রহণের সুযোগ পাবে কুবির ১০ শিক্ষক-শিক্ষার্থী

‎সেমিনারে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী, ট্রেজারার অধ্যাপক ড. মো. সোলাইমান, প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল হাকিম, আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ সায়েদুর রহমান, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক ও শিক্ষার্থীরা। অনুষ্ঠান পরিচালনা করেন আন্তর্জাতিক সম্পর্ক দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মশিউর রহমান।

২৫ জুলাই, ২০২৬

গণহত্যা প্রশ্নে পরিস্কার অবস্থান না নেওয়া পর্যন্ত জামায়াতের সঙ্গে বিতর্ক চলবে: তথ্যমন্ত্রী
জাতীয়

গণহত্যা প্রশ্নে পরিস্কার অবস্থান না নেওয়া পর্যন্ত জামায়াতের সঙ্গে বিতর্ক চলবে: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, আওয়ামী লীগকে জুলাইয়ের রক্তের দাগ মুছে না ফেলা পর্যন্ত এ বিতর্কের মীমাংসা সম্ভব নয়। একইভাবে ১৯৭১ সালের গণহত্যার প্রশ্নে জামায়াতে ইসলামীর গ্রহণযোগ্য অবস্থান না নেওয়া পর্যন্ত তাদের সঙ্গে বিতর্ক চলবে বলেও তিনি মন্তব্য করেন। তবে বিএনপি এই বিতর্ক সংসদ, গণতন্ত্র ও রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যেই চালিয়ে যাবে এবং এর বাইরে যেতে দেবে না—এ বিষয়ে আপস করা হবে না।

২৫ জুলাই, ২০২৬

এমপিওভুক্ত শিক্ষকদের পাশাপাশি প্রধানদেরও বদলির সুযোগ, নতুন নীতিমালা জারি
শিক্ষা

এমপিওভুক্ত শিক্ষকদের পাশাপাশি প্রধানদেরও বদলির সুযোগ, নতুন নীতিমালা জারি

মান্থলি পেমেন্ট অর্ডার (এমপিও) ব্যবস্থার মাধ্যমে সরকার বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা প্রদান করে। বর্তমানে সারা দেশে স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠান মিলিয়ে প্রায় ৩২ হাজার শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত, যেখানে কর্মরত আছেন প্রায় সাড়ে ৫ লাখ শিক্ষক-কর্মচারী। এসব প্রতিষ্ঠানে নিয়োগ কার্যক্রম পরিচালিত হয় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) মাধ্যমে।

২৫ জুলাই, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় দুর্নীতিকে না বলার শপথ নিল শিক্ষার্থীরা
সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় দুর্নীতিকে না বলার শপথ নিল শিক্ষার্থীরা

অনুষ্ঠানে সংগঠনটির প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাইম আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সোপানুল ইসলাম সোপান। এ সময় আরও উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ মোঃ জসিম উদ্দিন বেপারী, সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ফরিদ ভূঁইয়া, আশুগঞ্জ শাখার সাধারণ সম্পাদক মো. সুজন এবং দেবিদ্বার শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আনিস সরকার ও শিক্ষকবৃন্দ।

২৫ জুলাই, ২০২৬

আ.লীগ সরকারের রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে পদক্ষেপ নেওয়া হয়েছে: আইনমন্ত্রী
জাতীয়

আ.লীগ সরকারের রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে পদক্ষেপ নেওয়া হয়েছে: আইনমন্ত্রী

তিনি আরও বলেন, 'গত ৫ মার্চ ২০২৬ তারিখে জেলা প্রশাসকের সমন্বয়ে জেলা পর্যায়ে চার সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে, যার কাজ হলো হয়রানিমূলক রাজনৈতিক মামলা প্রত্যাহারের সুপারিশ করা। পরবর্তীতে ৮ মার্চ আইনমন্ত্রীকে আহ্বায়ক করে ছয় সদস্যবিশিষ্ট একটি কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়, যা জেলা কমিটির সুপারিশগুলো যাচাই-বাছাই করে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করছে।'

২৫ জুলাই, ২০২৬

১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম গ্রেপ্তার, নতুন আশার সঞ্চার
জাতীয়

১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম গ্রেপ্তার, নতুন আশার সঞ্চার

সম্প্রতি তদন্তে নতুন গতি আসে। গত ৬ এপ্রিল মামলার সপ্তম তদন্ত কর্মকর্তা সার্জেন্ট জাহিদ, ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমান এবং সৈনিক শাহিনুল আলমের ডিএনএ নমুনা ক্রস-ম্যাচের জন্য আদালতের অনুমতি চান। আদালতের নির্দেশনার পরই গ্রেপ্তারের এই পদক্ষেপ নেয় তদন্তকারী সংস্থা। এদিকে, গ্রেপ্তারের দিন বিকেল ৫টার দিকে মামলার বাদী ও তনুর পরিবারের সদস্যরা কুমিল্লা আদালতে উপস্থিত হন। দীর্ঘদিন ধরে ন্যায়বিচারের প্রত্যাশায় আদালতে ঘুরে বেড়ানো তনুর বাবা-মা ও ছোট ভাই রুবেল হোসেনকে এদিন আবেগপ্রবণ হয়ে পড়েন। বর্তমানে আদালতে তাদের জবানবন্দি গ্রহণের প্রক্রিয়া চলছে।

২৫ জুলাই, ২০২৬


শিরোনাম:
সদ্য. ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার: জাতিসংঘের প্রতিবেদন সদ্য. এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ৩১ অক্টোবর সদ্য. ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন সদ্য. বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ সদ্য. জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে অংশ নিলেন তারেক রহমান সদ্য. আইজিপি সরকারের অংশ হয়ে ক্রসফায়ারের কথা বলেন কীভাবে: রিজভী সদ্য. জামায়াতের এমপি মাসুদ সাঈদীর ইস্তানবুল হোটেলের নির্মাণকাজ বন্ধ করল প্রশাসন সদ্য. সাপ নিয়ে নাড়াচাড়া করবেন না, ছোবল দিয়ে মেরে ফেলবে: বিরোধীদলীয় নেতা সদ্য. ভারতীয় গোয়েন্দার সঙ্গে পরওয়ারের গোপন বৈঠকের দাবি রাশেদ খাঁনের সদ্য. ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার: জাতিসংঘের প্রতিবেদন সদ্য. এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ৩১ অক্টোবর সদ্য. ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন সদ্য. বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ সদ্য. জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে অংশ নিলেন তারেক রহমান সদ্য. আইজিপি সরকারের অংশ হয়ে ক্রসফায়ারের কথা বলেন কীভাবে: রিজভী সদ্য. জামায়াতের এমপি মাসুদ সাঈদীর ইস্তানবুল হোটেলের নির্মাণকাজ বন্ধ করল প্রশাসন সদ্য. সাপ নিয়ে নাড়াচাড়া করবেন না, ছোবল দিয়ে মেরে ফেলবে: বিরোধীদলীয় নেতা সদ্য. ভারতীয় গোয়েন্দার সঙ্গে পরওয়ারের গোপন বৈঠকের দাবি রাশেদ খাঁনের