"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
সাত জেলায় বজ্রপাতে প্রাণ গেল ১১ জনের
দেশের সাত জেলায় বজ্রপাতে এক শিশুসহ ১১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে পটুয়াখালীতে তিনজন, বরগুনা ও জামালপুরে দুজন করে এবং বাগেরহাট, গাজীপুর, রংপুর ও রাজবাড়ীতে একজন করে মারা গেছেন। পটুয়াখালীর কলাপাড়া উপজেলার পূর্ব চাকামইয়া গ্রামে দুপুরের দিকে বজ্রপাতে সেতারা বেগম (৫৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়। তিনি মাঠে গরু চরাতে যাওয়ার সময় বজ্রপাতে আহত হন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। হাসপাতাল সূত্র জানায়, বজ্রপাতের শব্দে তিনি হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান।ড়ে ৪ লাখ টাকা এবং ৭টি মোবাইল ফোন লুট করে নিয়ে গেছে। এ সময় তারা সিসিটিভি ক্যামেরার হার্ডডিস্কও খুলে নিয়ে যায়। মঙ্গলবার (২৮ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে উপজেলার নজরুল সেজালের বাড়িতে এ ঘটনা ঘটে।
২৫ জুলাই, ২০২৬
চৌগাছায় ১৫০ বোতল রেক্টিফাইড স্পিরিটসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী
পুলিশ সূত্রে জানা যায়,গত মঙ্গলবার (৫ মে ) রাতে চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনূর রশিদের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে চৌগাছা পৌরসভার ব্র্যাকপাড়ার পাওয়ারহাউজের সামনে চৌগাছা-যশোর সড়কের ওপর থেকে তাদের আটক করা হয়। গ্রেপ্তাররা হলেন: উপজেলার সরদারপাড়ার কার্তিক সরদারের ছেলে নান্টু সরদার (৪০) এবং দশরথ সরদারের ছেলে রানা সরদার (৩২) ও সোহেল সরদার (২৬)। এসময় তাদের কাছ থেকে ১৫০ বোতল অবৈধ রেক্টিফাইড স্পিরিট উদ্ধার এবং একটি ভ্যান জব্দ করা হয় বলে দাবি করেছে পুলিশ।
২৫ জুলাই, ২০২৬
এবার হাঁট কাঁপাবে ৭০০ কেজির গোলাপী মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’
নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ায় অবস্থিত ‘রাবেয়া অ্যাগ্রো ফার্ম’-এ লালন-পালন করা এই মহিষটি সম্পর্কে খামারের স্বত্বাধিকারী জিয়াউদ্দিন মৃধা জানান, এটি বিরল ‘অ্যালবিনো’ জাতের মহিষ। গায়ের রঙ হালকা গোলাপি-সাদা এবং কপালের ওপরের লোমের বিশেষ গঠন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হেয়ারস্টাইলের সঙ্গে সাদৃশ্য থাকায় শখ করে এই নামকরণ করা হয়েছে।
২৫ জুলাই, ২০২৬
রামবা'র ৩১ সদস্য বিশিষ্ঠ পূর্ণাঙ্গ কমিটি গঠন
মুহাম্মদ জহির আলম নয়নকে সভাপতি ও রকি মাহবুবকে সাধারণ সম্পাদক করে রংপুর মিউজিক্যাল ব্যান্ডস্ এসোসিয়েশন (রামবা)'র ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) রামবা'র চেয়ারম্যান অজয় নাথ এ কমিটির অনুমোদন করেন।
২৫ জুলাই, ২০২৬
অব্যবহৃত সরকারি ভবনে হবে হাসপাতাল ও মাতৃসদন: সংসদে প্রধানমন্ত্রী
বুধবার (২২ এপ্রিল) অধিবেশনে স্পিকারের সভাপতিত্বে প্রশ্নোত্তর পর্বে তারেক রহমান জানান, দেশের শহরাঞ্চলে দীর্ঘদিন ধরে অব্যবহৃত অবস্থায় থাকা প্রায় ২০০টি সরকারি বহুতল ভবন স্বাস্থ্যসেবার কাজে ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে। এসব ভবনকে দ্রুত সময়ের মধ্যে হাসপাতাল ও মাতৃসদন ক্লিনিকে রূপান্তরের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানানো হয়।
২৫ জুলাই, ২০২৬
বুথফেরত জরিপের প্রাথমিক ফলাফল/ মমতার তৃণমূলকে হারিয়ে পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসতে পারে বিজেপি
ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ বুধবার (২৯ এপ্রিল) শেষ হয়েছে। ভোট শেষ হতেই প্রকাশ পেতে শুরু করেছে বুথফেরত জরিপের ফল, যেখানে বেশিরভাগ সমীক্ষায় রাজ্যে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ক্ষমতায় আসতে পারে বলে ইঙ্গিত মিলছে। অনেক জরিপেই দলটির সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার সম্ভাবনা তুলে ধরা হয়েছে। সাধারণত ভোটকেন্দ্রের পরিস্থিতি ও ভোটারদের মতামতের ভিত্তিতে এসব জরিপ প্রস্তুত করা হয় এবং আনুষ্ঠানিক ফল ঘোষণার আগেই সম্ভাব্য চিত্র তুলে ধরা হয়। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষণা করা হবে আগামী ৪ মে।
২৫ জুলাই, ২০২৬
ছাত্রদলের ঢাকা মহানগর উত্তরে পদ পেলেন জামালপুরের আলম মাহমুদ
রাজনৈতিক জীবনের শুরুতে তিনি ওয়ার্ড ছাত্রদলের অর্থ বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি ভাটারা ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক, সরিষাবাড়ি উপজেলা ছাত্রদলের সদস্য এবং জামালপুর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি জেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ধাপে ধাপে নেতৃত্বের গুণাবলি ও সাংগঠনিক দক্ষতা প্রমাণ করে অবশেষে ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক পদে জায়গা করে নিয়েছেন তিনি।
২৫ জুলাই, ২০২৬
কোনো হিন্দু মুসলিমদের অত্যাচার করলে ছাড় দেওয়া হবে না: বিজয়
সরকার গঠনের পর সামাজিক সংস্কারের অংশ হিসেবে রাজ্যজুড়ে ৭০০টির বেশি মদের দোকান বন্ধের নির্দেশ দিয়েছেন বলে দাবি করা হয়েছে। রাজ্য নিয়ন্ত্রিত তামিলনাড়ু স্টেট মার্কেটিং কর্পোরেশন (টাসম্যাক) পরিচালিত ৭১৭টি দোকান অবিলম্বে বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। এর মধ্যে ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও বাসস্ট্যান্ডের কাছাকাছি অবস্থিত দোকানগুলো অগ্রাধিকার ভিত্তিতে বন্ধ করা হচ্ছে বলে দাবি করা হয়।
২৫ জুলাই, ২০২৬
যুক্তরাজ্য থেকে ইসরায়েলে পাঠানো অস্ত্রের চালান জব্দ করলো বেলজিয়াম
জানা গেছে, গত ২৪ মার্চ বেলজিয়ামের লিয়েজ বিমানবন্দরে তল্লাশি চালিয়ে চালান দুটি জব্দ করা হয়। এর আগের দিন যুক্তরাজ্য থেকে এগুলো পাঠানো হয়েছিল। বিষয়টি সামনে আসে যখন ব্রিটিশ গণমাধ্যম ‘ডিক্লাসিফাইড’, বেলজিয়ান এনজিও ‘ভ্রেইডেসাক্টি’, আইরিশ গণমাধ্যম ‘দ্য ডিচ’ এবং প্যালেস্টাইন ইয়ুথ মুভমেন্ট যৌথভাবে বেলজিয়াম কর্তৃপক্ষকে এ বিষয়ে সতর্ক করে।
২৫ জুলাই, ২০২৬
শিগগিরই ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্যমন্ত্রী বলেন, 'দেশে হামের টিকা ৬ মাসের মজুত আছে। পরবর্তী ৬ মাস টিকা দিতে কোনো সমস্যা হবে না, পর্যাপ্ত মজুদ আছে। তাই কারোর আতঙ্কিত হওয়ার কারণ নেই।' এদিকে, চীনের সহযোগিতায় দেশে যৌথ সার্জিক্যাল ক্লিনিক ও ভ্রাম্যমাণ চিকিৎসাসেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে বলেও জানান তিনি।
২৫ জুলাই, ২০২৬