"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
হামলার বদলে ইরানের ওপর দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছে ট্রাম্প
ওয়াশিংটনের ধারণা, সরাসরি যুদ্ধের তুলনায় অর্থনৈতিক ও নৌ-অবরোধ ইরানকে আলোচনায় বসতে বাধ্য করতে বেশি কার্যকর হতে পারে। তবে ইরানের ওপর আরোপিত শর্ত থেকে সরে আসার কোনো ইঙ্গিত দেননি ট্রাম্প। বিশেষ করে, ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি অন্তত ২০ বছরের জন্য স্থগিত রাখার দাবি থেকে যুক্তরাষ্ট্র পিছু হটছে না।
২৫ জুলাই, ২০২৬
আদালত চত্বর থেকে পালিয়ে গেল আসামী
আদালত চত্বরে পৌঁছে গাড়ি থেকে নামানোর সময় হঠাৎ লাফ দিয়ে পালিয়ে যায় দুই আসামী। পরে ডিবি ও পুলিশের সদস্যরা যৌথ অভিযান চালিয়ে প্রায় এক ঘণ্টা পর সজল মিয়াকে আটক করতে সক্ষম হয়। আসামীরা হলেন—বিজয়নগর উপজেলার সিংগারবিল ইউনিয়নের কাশিননগর এলাকার মৃত হাসিম মিয়ার ছেলে সজল মিয়া (২৭) এবং একই এলাকার মৃত জালাল মিয়ার ছেলে শাহিন মিয়া (২৯)।
২৫ জুলাই, ২০২৬
চীনের সহযোগিতায় তিস্তা নদীতে ব্যারাজ নির্মাণে বাংলাদেশকে থামাতে পারে না ভারত, উদ্বেগ জানাতে পারে: পঙ্কজ শরণ
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে বিজেপির জয় এবং কেন্দ্র ও রাজ্যে একই দলের সরকার গঠনের প্রসঙ্গ তুলে পঙ্কজ শরণ মনে করেন, এটি বাংলাদেশ-ভারত সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি পরিবর্তন। নীতি গবেষণা প্রতিষ্ঠান ন্যাটস্ট্র্যাট–এর কনভেনর এবং বাংলাদেশের সাবেক হাইকমিশনার হিসেবে তিনি বলেন, দীর্ঘদিন পর কেন্দ্র ও রাজ্যে একই রাজনৈতিক দলের সরকার থাকায় দ্বিপাক্ষিক নানা ইস্যুতে সমন্বয় সহজ হতে পারে।
২৫ জুলাই, ২০২৬
আবারও বিচ্ছেদের গুঞ্জন রণবীর-দীপিকার, সত্য নাকি গুজব?
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম, বিশেষ করে 'রেডিট' এ ছড়িয়ে পড়া একটি পোস্ট থেকেই এই জল্পনার সূত্রপাত। সেখানে দাবি করা হয়, দীর্ঘদিনের দাম্পত্য জীবনে চলমান মতবিরোধ নাকি চরম পর্যায়ে পৌঁছেছে। এমনকি চলতি বছরের সেপ্টেম্বরের মধ্যেই তাদের আইনি বিচ্ছেদের সম্ভাবনার কথাও উল্লেখ করা হয়। এই গুঞ্জন দ্রুত ছড়িয়ে পড়ায় উদ্বেগ দেখা দিয়েছে ভক্তমহলে। বিশেষ করে তাদের কন্যা দুয়া’র ভবিষ্যৎ নিয়েও অনেকে সামাজিক মাধ্যমে মন্তব্য করছেন।
২৫ জুলাই, ২০২৬
শরীয়তপুরে গলায় ওড়না পেঁচিয়ে কিশোরীর আত্মহত্যা
শরীয়তপুরের গোসাইরহাটে ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে সাদিয়া (১৬) নামে এক কিশোরী আত্মহত্যা করেছেন। মঙ্গলবার বেলা আড়াইটার দিকে উপজেলার আলাওলপুর ইউনিয়নের কালাচান ঢালীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। সাদিয়া আলাওলপুর ইউনিয়নের কালাচান ঢালী গ্রামের মোক্তার পাইকের মেয়ে। ঘটনার সময় পরিবারের কেউ বাড়িতে ছিলেন না।
২৫ জুলাই, ২০২৬
ইরানের পরমাণু ইস্যুতে আমার চেয়েও বেশি উদ্বিগ্ন রাজা চার্লস: ট্রাম্প
মঙ্গলবার (২৮ এপ্রিল) হোয়াইট হাউসের ইস্ট রুমে আয়োজিত এই অনুষ্ঠানে ট্রাম্প বলেন, 'যুক্তরাষ্ট্র কখনোই ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জনের সুযোগ দেবে না। ওই প্রতিপক্ষকে আমরা সামরিকভাবে পরাজিত করেছি এবং তাদের হাতে কখনোই পারমাণবিক সক্ষমতা পৌঁছাতে দেব না। তারা বিষয়টি ভালোভাবেই জানে। এ বিষয়ে রাজা চার্লস আমার চেয়েও বেশি একমত।'
২৫ জুলাই, ২০২৬
জোরারগঞ্জে মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ৪
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (৫ মে ২০২৬) ভোররাতে জোরারগঞ্জ থানাধীন ১নং করেরহাট ইউনিয়নের দক্ষিণ-পশ্চিম জোয়ার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় মো. আশাদুল (৫৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তিনি মৃত আব্দুল হাকিমের ছেলে। তার হেফাজত থেকে ৫০০ গ্রাম গাঁজা ও ৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
২৫ জুলাই, ২০২৬
নবীনগরে র্যাব সদস্যদের ওপর হামলা, চার ঘণ্টা পর ৩ জনকে উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে একাধিক মামলার আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় তিন সদস্যকে মারধর করে প্রায় চার ঘণ্টা একটি বাড়িতে অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে। সোমবার দুপুর ২টার দিকে উপজেলার রতনপুর ইউনিয়নের খাগাতুয়া বলিয়ারা গ্রামে এ ঘটনা ঘটে।
২৫ জুলাই, ২০২৬
ইরান যুদ্ধ প্রায় শেষের পথে: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, 'মধ্যপ্রাচ্যে যে ভয়াবহ সংঘাত পরিস্থিতি তৈরি হয়েছিল, তা এখন সমাধানের কাছাকাছি পৌঁছে গেছে। আমার মনে হয়, এই যুদ্ধ এখন সমাপ্তির খুব কাছাকাছি এবং আমরা একটি চূড়ান্ত সিদ্ধান্তের দিকে এগোচ্ছি।' তিনি আরও দাবি করেন, বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করলে দেখা যায়, সংঘাতটি শেষ হওয়ার দ্বারপ্রান্তে অবস্থান করছে।
২৫ জুলাই, ২০২৬
শিবিরকে প্রতিটি ক্যাম্পাসে গুপ্ত পরিচয়েই পরিচিত করানো হবে: নাছির
জাতীয়তাবাদী ছাত্রদল-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেছেন, দেশের প্রতিটি ক্যাম্পাসে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির-কে ‘গুপ্ত সংগঠন’ হিসেবে পরিচিত করা হবে। মঙ্গলবার (২১ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি এ হুঁশিয়ারি দেন। পোস্টে নাছির উদ্দীন নাছির দাবি করেন, চট্টগ্রাম সরকারি সিটি কলেজ-এ সংঘর্ষের ঘটনাকে ঘিরে পরিকল্পিত অপপ্রচার চালানো হচ্ছে। তার ভাষ্য অনুযায়ী, শিবির-সমর্থিত একটি পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে ছাত্রদলের ওপর হামলা চালায় এবং একাধিক ছবিতে শিবিরের কর্মীদের অস্ত্র হাতে দেখা গেছে। তিনি অভিযোগ করেন, ঘটনাটির দায় ছাত্রদলের ওপর চাপিয়ে বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি করা হচ্ছে।
২৫ জুলাই, ২০২৬