"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
যুক্তরাষ্ট্র অবরোধ বজায় রাখলে পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের
ইরান হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা দিলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের বন্দরগুলোর ওপর মার্কিন অবরোধ অব্যাহত থাকবে। ট্রাম্পের এ অবস্থানের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের বন্দরগুলোর ওপর অবরোধ বজায় রাখে, তবে পাল্টা ব্যবস্থা নেওয়া হবে। তিনি এই হুঁশিয়ারি এক্স (সাবেক টুইটার) বার্তায় দেন।
২৫ জুলাই, ২০২৬
নির্ধারিত সময়ে লাইট-ফ্যান-এসি চললেও অনুপস্থিত কর্মকর্তারা
একই চিত্র দেখা মিলে রেজিস্ট্রার দপ্তরের কর্মকর্তাদের রুমেও। উপ-রেজিস্ট্রার ও সহকারী রেজিস্ট্রারদের বেশিরভাগ রুমই তালাবদ্ধ এবং কয়েকটিতে লাইট-ফ্যান চললেও নেই কোন কর্মকর্তা। এদিকে অর্থ ও হিসাব দপ্তরের অতিরিক্ত পরিচালক, উপ-পরিচালক, সহকারী পরিচালক, হিসাবরক্ষণ কর্মকর্তা এবং সহকারী অডিট অফিসারদের বেশিরভাগ রুম ফাঁকা ও তালাবদ্ধ দেখা যায়।
২৫ জুলাই, ২০২৬
এনসিপির নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা
এর আগে গত ২৭ এপ্রিল হাইকোর্ট নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণের নির্দেশ দেন। পরবর্তীতে ২৯ এপ্রিল রিটার্নিং কর্মকর্তা তা গ্রহণ করেন এবং ২ মে যাচাই-বাছাইয়ের তারিখ নির্ধারণ করা হয়। এ সংক্রান্ত একটি চিঠি নুসরাত তাবাসসুমকে পাঠানো হয়, যেখানে জানানো হয় যে নির্ধারিত সময়সূচি অনুযায়ী মনোনয়নপত্র বাছাই অনুষ্ঠিত হবে এবং এ সময় প্রার্থী, প্রস্তাবক ও সমর্থক উপস্থিত থাকতে পারবেন।
২৫ জুলাই, ২০২৬
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী
সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে শুভেন্দু অধিকারী–কে পশ্চিমবঙ্গ–এর পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নিয়েছে ভারতীয় জনতা পার্টি। শুক্রবার দলের ২০৭ জন নবনির্বাচিত বিধায়কের বৈঠকে সর্বসম্মতিক্রমে তাকে বিধানসভার সংসদীয় দলনেতা নির্বাচিত করা হয়। এর মধ্য দিয়ে তিনিই হতে যাচ্ছেন রাজ্যের প্রথম গেরুয়া মুখ্যমন্ত্রী।
২৫ জুলাই, ২০২৬
ঢাবিতে প্রধানমন্ত্রীর ক্লাসমেট ছিলেন ১২২ জন
সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে যেতেই উৎসুক শিক্ষার্থী ও ছাত্রদলের নেতাকর্মীরা স্লোগান দিচ্ছিল ‘ক্যাম্পাসের বড় ভাই, ক্যাম্পাসে স্বাগতম’। এরপর থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ও নানা মহল থেকে প্রশ্ন আসে, তারেক রহমান কি সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন কিনা। জানা গেছে, প্রধানমন্ত্রী ১৯৮৫-৮৬ শিক্ষাবর্ষে আইন বিভাগে ভর্তি হয়েছিলেন। তবে দুই মাস ক্লাস করার পর বিভাগ পরিবর্তন করে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে ভর্তি হন তিনি।
২৫ জুলাই, ২০২৬
চট্টগ্রামে তীব্র লোডশেডিং, ৬ বিদ্যুৎকেন্দ্র বন্ধ
চট্টগ্রামের ২৮টি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের মধ্যে ৬টি বন্ধ থাকায় চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হচ্ছে না। ফলে নগরী ও আশপাশের এলাকায় তীব্র লোডশেডিং দেখা দিয়েছে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) নগরীতে বিদ্যুৎ সরবরাহ করলেও বিভিন্ন উপজেলায় পল্লীবিদ্যুৎ সমিতি (পবিস) দায়িত্ব পালন করছে। তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে চট্টগ্রাম নগরীতে টানা এক ঘণ্টাও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ মিলছে না বলে অভিযোগ করেছেন বাসিন্দারা। বিদ্যুৎ না থাকায় ওয়াসার পানি সংগ্রহ ব্যাহত হচ্ছে এবং নগরবাসী পানির সংকটে পড়েছে।
২৫ জুলাই, ২০২৬
কলেজ শিক্ষিকাকে জুতাপেটা করা সেই বিএনপি নেতা বহিষ্কার
বিজ্ঞপ্তিতে বলা হয়, দুর্গাপুর উপজেলার দাওকান্দি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে প্রবেশ করে ভাঙচুর ও এক শিক্ষিকার সঙ্গে অশোভন আচরণের অভিযোগ রয়েছে জয়নগর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আকবর আলীর বিরুদ্ধে। দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে তাকে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
২৫ জুলাই, ২০২৬
সিলেটে সাড়ে ৭ হাজার কোটি টাকার মেগা প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি তার প্রথম সিলেট সফর। এর আগে সকালে তিনি বিমানযোগে ঢাকা থেকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। সিলেট সিটি করপোরেশন (সিসিক) সূত্রে জানা গেছে, প্রকল্পটি বাস্তবায়িত হলে নগরীর বন্যা নিয়ন্ত্রণ ও পানি নিষ্কাশন ব্যবস্থায় উল্লেখযোগ্য উন্নতি হবে। ফলে দীর্ঘদিনের জলাবদ্ধতার ভোগান্তি থেকে অনেকটাই মুক্তি পাবেন নগরবাসী।
২৫ জুলাই, ২০২৬
‘প্রজেক্ট ফ্রিডম’ চালুর প্রস্তুতি: সৌদি-কুয়েতের আকাশসীমা ব্যবহারের অনুমতি পেল যুক্তরাষ্ট্র
ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, বাণিজ্যিক জাহাজ চলাচল নিরাপদ রাখতে হরমুজ প্রণালিতে আবারও ‘প্রজেক্ট ফ্রিডম’ নামে সামরিক অভিযান শুরু করার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। এই অভিযানে মার্কিন নৌ ও বিমানবাহিনী বাণিজ্যিক জাহাজগুলোকে নিরাপত্তা দিয়ে প্রণালি পারাপারে সহায়তা করবে। প্রতিবেদন অনুযায়ী, চলতি সপ্তাহের শুরুতে স্বল্প সময়ের জন্য অভিযানটি চালু হলেও মাত্র ৩৬ ঘণ্টার মধ্যেই তা স্থগিত করা হয়। তবে পেন্টাগনের পরিকল্পনাকারীরা এখন নতুন করে সময়সূচি নির্ধারণ করছেন এবং চলতি সপ্তাহেই এটি পুনরায় চালু হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
২৫ জুলাই, ২০২৬
একই পরিবারের ৫ খুনের ঘটনার প্রধান অভিযুক্ত ফোরকানের মরদেহ মিলল পদ্মায়
পরিবারের সদস্যরা জানিয়েছে, হত্যাকাণ্ডের পরদিন ৯ মে সকালে ফোরকান তার ছোট ভাইয়ের স্ত্রী রাশিদাকে ফোন করে জানান, তিনি পাঁচজনকে হত্যা করে পালিয়ে যাচ্ছেন। পরে প্রতিবেশীরা বাড়িতে গিয়ে নিহতদের মরদেহ দেখতে পান। ঘরের মেঝেতে পাশাপাশি পড়ে ছিল তিন শিশুকন্যার গলাকাটা মরদেহ। স্ত্রী শারমিনের মরদেহ জানালার গ্রিলের সঙ্গে হাত-মুখ বাঁধা অবস্থায় ঝুলছিল। আর রসুল মিয়ার মরদেহ পাওয়া যায় বিছানার ওপর।
২৫ জুলাই, ২০২৬