"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)

সারা দেশে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোট
রাজনীতি

সারা দেশে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোট

আগামী ১২ ও ১৫ জুন দেশব্যাপী নতুন রাজপথের কর্মসূচি ঘোষণা করেছে ১১ দলীয় জোট। দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আইনশৃঙ্খলা ও সীমান্ত আগ্রাসনের প্রতিবাদে একযোগে সভা অনুষ্ঠিত হবে। বুধবার (১০ জুন) রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে জোটের শীর্ষ নেতারা এই কর্মসূচির ঘোষণা দেন। সংসদে ভূমিকা রাখার পাশাপাশি রাজপথেও জোটের এই তৃতীয় ধাপের আন্দোলন চলমান থাকবে বলে জানানো হয়।

২৫ জুলাই, ২০২৬

নোবিপ্রবির আইন বিভাগের শিক্ষার্থীর মৃত্যুতে উপাচার্যের শোক
ক্যাম্পাস

নোবিপ্রবির আইন বিভাগের শিক্ষার্থীর মৃত্যুতে উপাচার্যের শোক

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) আইন বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থী মো. সাখাওয়াত হোসেন এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী। সোমবার (১৮ মে) এক শোকবার্তায় উপাচার্য বলেন, ‘মো. সাখাওয়াত হোসেন নোবিপ্রবি আইন বিভাগের প্রথম ব্যাচের একজন মেধাবী ও সম্ভাবনাময় শিক্ষার্থী ছিলেন। তার এমন মৃত্যু আমাদের জন্য অপূরণীয় ক্ষতি।’

২৫ জুলাই, ২০২৬

সিরাজগঞ্জে বাস–সিএনজি সংঘর্ষে নিহত ৩
সারাদেশ

সিরাজগঞ্জে বাস–সিএনজি সংঘর্ষে নিহত ৩

সলঙ্গা থানার সিআরবিসি এলাকায় ঢাকা-রাজশাহী মহাসড়কে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৬ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন সলঙ্গা থানা পুলিশর ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম আলী। তিনি জানান, দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে হাটিকুমরুল হাইওয়ে থানাতে নেওয়া হয়েছে।

২৫ জুলাই, ২০২৬

বিএসইসি চেয়ারম্যানসহ চার কমিশনারের পদত্যাগ
রাজনীতি

বিএসইসি চেয়ারম্যানসহ চার কমিশনারের পদত্যাগ

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ-সহ চার কমিশনার পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার তারা অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগে পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগকারী কমিশনাররা হলেন- মু. মহসীন চৌধুরী, মো. আলী আকবর, ফারজানা লালারুখ এবং মো. সাইফুদ্দিন। পুঁজিবাজারে দীর্ঘদিনের অস্থিরতা, বিনিয়োগকারীদের ক্ষোভ এবং কমিশনের অভ্যন্তরীণ অসন্তোষের মধ্যেই এ পদত্যাগের ঘটনা ঘটেছে।

২৫ জুলাই, ২০২৬

বিএনপিতে ফিরতে চান বহিষ্কৃত নেতারা
রাজনীতি

বিএনপিতে ফিরতে চান বহিষ্কৃত নেতারা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেওয়া বিএনপির অন্তত ১৯০ জন নেতা এখন দলে ফেরার অপেক্ষায় রয়েছেন। তাদের সবাইকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল। এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হওয়া ছয়জন ইতোমধ্যে বিএনপি চেয়ারপারসনের কাছে আনুষ্ঠানিকভাবে দলে ফেরার আবেদন জমা দিয়েছেন। দলীয় সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট থেকে সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল ঘোষণার আগ পর্যন্ত দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও বিভিন্ন সাংগঠনিক অনিয়মের অভিযোগে প্রায় সাড়ে চার হাজার নেতাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এ সময় ২ হাজার ৬০০-এর বেশি নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছিল। তবে নির্বাচনের আগে তাদের একটি ছোট অংশকে দলে ফিরিয়ে নেওয়া হয়।

২৫ জুলাই, ২০২৬

মাভাবিপ্রবিতে দিনভর বিদ্যুৎ বিপর্যয়, চরম ভোগান্তিতে শিক্ষার্থীরা
ক্যাম্পাস

মাভাবিপ্রবিতে দিনভর বিদ্যুৎ বিপর্যয়, চরম ভোগান্তিতে শিক্ষার্থীরা

রসায়ন বিভাগের ২০২৩-২৪ ব্যাচের শিক্ষার্থী আতিকুর রহমান আতিক বলেন, 'গত দুইদিন ধরে ঠিকমতো বিদ্যুৎ না থাকায় পড়াশোনা ব্যাহত হয়েছে। প্রশ্নপত্র প্রিন্ট করা সম্ভব না হওয়ায় আমাদের ল্যাব কুইজ বাতিল করতে হয়েছে।পর্যাপ্ত প্রস্তুতি নিতে না পারায় একটি ক্লাসটেস্ট ও বাতিল করা হয়েছে। শুধু রসায়ন বিভাগ নয়, বিশ্ববিদ্যালয়ের সিএসই, বিজিইসহ আরও কয়েকটি বিভাগে ক্লাস ও পূর্বনির্ধারিত ক্লাস টেস্ট বাতিল করা হয়েছে।'

২৫ জুলাই, ২০২৬

চঞ্চল স্বভাবের গরু, নাম রাখা হলো ‘নাসীরুদ্দিন পাটওয়ারী’
সারাদেশ

চঞ্চল স্বভাবের গরু, নাম রাখা হলো ‘নাসীরুদ্দিন পাটওয়ারী’

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১০ মণ ওজনের একটি গরুকে ঘিরে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। গরুটির নাম রাখা হয়েছে ‘নাসীরুদ্দিন পাটওয়ারী’। তবে আলোচনায় থাকলেও দাম নিয়ে বনিবনা না হওয়ায় গরুটি শেষ পর্যন্ত বিক্রি হয়নি। সোমবার (২৫ মে) বিকেলে সরাইল সদর ইউনিয়নের বড্ডাপাড়া এলাকার গরুর বাজারে গরুটি তোলা হয়। গরুর মালিক মাসুদ মিয়া, তাঁর বাড়ি উপজেলা সদরের সাগরদিঘীর পাড় এলাকায়।

২৫ জুলাই, ২০২৬

ঈদযাত্রায় ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১ জন, আহত ৮৩৭
জাতীয়

ঈদযাত্রায় ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১ জন, আহত ৮৩৭

ঈদুল আজহাকে ঘিরে যাতায়াত তুলনামূলক স্বস্তিদায়ক হলেও সড়কে প্রাণহানির সংখ্যা উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। ঈদের আগে ও পরে ১৩ দিনে সারা দেশে ২৯২টি সড়ক দুর্ঘটনায় ২৮১ জন নিহত এবং ৮৩৭ জন আহত হয়েছেন। এ সময়ে প্রতিদিন গড়ে প্রায় ২২ জনের মৃত্যু হয়েছে সড়ক দুর্ঘটনায়। বৃহস্পতিবার রোড সেফটি ফাউন্ডেশন প্রকাশিত ঈদযাত্রা পর্যবেক্ষণ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ২১ মে থেকে ২ জুন পর্যন্ত বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ ও সংগঠনের নিজস্ব তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়।

২৫ জুলাই, ২০২৬

গজারিয়ায় জেএমআই ইন্ডাস্ট্রিতে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. জিয়াউদ্দিন হায়দার
সারাদেশ

গজারিয়ায় জেএমআই ইন্ডাস্ট্রিতে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. জিয়াউদ্দিন হায়দার

মুন্সীগঞ্জের গজারিয়ায় জেএমআই ইন্ডাস্ট্রি পরিদর্শন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী মর্যাদায়) ড. এস এম জিয়াউদ্দিন হায়দার। আজ ১০ জুন সকালে তিনি গজারিয়া থানাধীন ভবেরচর ইউনিয়নের ভিটিকান্দীতে অবস্থিত জেএমআই ইন্ডাস্ট্রির উৎপাদন ও সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন।পরিদর্শনকালে মাননীয় প্রতিমন্ত্রীর সঙ্গে মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জনাব মো. কামরুজ্জামান এবং জেএমআই ইন্ডাস্ট্রির শীর্ষস্থানীয় কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন। ড. জিয়াউদ্দিন হায়দার কারখানার সার্বিক পরিবেশ ও উৎপাদন কার্যক্রমের খোঁজখবর নেন এবং স্বাস্থ্য খাতের উন্নয়নে দেশীয় শিল্পপ্রতিষ্ঠানের ভূমিকার প্রশংসা করেন।

২৫ জুলাই, ২০২৬

কুবির পাঁচ অনুষদের ডিনের দায়িত্বে উপাচার্য
ক্যাম্পাস

কুবির পাঁচ অনুষদের ডিনের দায়িত্বে উপাচার্য

অফিস আদেশে বলা হয়, আইন বিশেষজ্ঞদের মতামত না পাওয়া পর্যন্ত গত ১১ মে ও ১৩ মে জারি করা ডিন নিয়োগ সংক্রান্ত অফিস আদেশ দুটি স্থগিত থাকবে। একই সঙ্গে কুমিল্লা বিশ্ববিদ্যালয় আইন-২০০৬ এর ধারা ২২(৬) অনুযায়ী উপাচার্য বিশ্ববিদ্যালয়ের পাঁচটি অনুষদের ডিনের দায়িত্ব পালন করবেন। অন্য আদেশে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন আইন অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করবেন।

২৫ জুলাই, ২০২৬


শিরোনাম:
সদ্য. দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর: কনস্যুলেটের ভূমিকা খতিয়ে দেখতে বলল সংসদীয় কমিটি সদ্য. কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকের নেতৃত্বে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সদ্য. ৪ নভেম্বর পর্যন্ত স্থগিত বিমানের দাম্মাম ও রিয়াদ ফ্লাইট সদ্য. যুক্তরাষ্ট্র ও ইসরায়েল থেকে দূরত্ব বজায় রাখতে ইউরোপকে ইরানের আহ্বান সদ্য. ষষ্ঠ শ্রেণির পাঠ্যবই থেকে বাদ দেওয়া হলো ‘দাঁড়িপাল্লা’ প্রতীক সদ্য. মাদক সংশ্লিষ্টতার কারণে ২৭ জন পুলিশ সদস্যকে জেলে পাঠানো হয়েছে: আইজিপি সদ্য. বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে সুইডিশ কোম্পানিকে স্পিকারের আহ্বান সদ্য. জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ায় ৫৪৮ ছাত্রীর মাঝে বাইসাইকেল বিতরণ সদ্য. চট্টগ্রাম সিটির পূর্ণকালীন প্রশাসকের দায়িত্ব পেলেন মেয়র শাহাদাত সদ্য. জাপান সফরে স্ত্রী জুবাইদা রহমানসহ প্রধানমন্ত্রীর সফরসঙ্গী যাঁরা সদ্য. দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর: কনস্যুলেটের ভূমিকা খতিয়ে দেখতে বলল সংসদীয় কমিটি সদ্য. কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকের নেতৃত্বে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সদ্য. ৪ নভেম্বর পর্যন্ত স্থগিত বিমানের দাম্মাম ও রিয়াদ ফ্লাইট সদ্য. যুক্তরাষ্ট্র ও ইসরায়েল থেকে দূরত্ব বজায় রাখতে ইউরোপকে ইরানের আহ্বান সদ্য. ষষ্ঠ শ্রেণির পাঠ্যবই থেকে বাদ দেওয়া হলো ‘দাঁড়িপাল্লা’ প্রতীক সদ্য. মাদক সংশ্লিষ্টতার কারণে ২৭ জন পুলিশ সদস্যকে জেলে পাঠানো হয়েছে: আইজিপি সদ্য. বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে সুইডিশ কোম্পানিকে স্পিকারের আহ্বান সদ্য. জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ায় ৫৪৮ ছাত্রীর মাঝে বাইসাইকেল বিতরণ সদ্য. চট্টগ্রাম সিটির পূর্ণকালীন প্রশাসকের দায়িত্ব পেলেন মেয়র শাহাদাত সদ্য. জাপান সফরে স্ত্রী জুবাইদা রহমানসহ প্রধানমন্ত্রীর সফরসঙ্গী যাঁরা