"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
নেচার ইনডেক্সে কুবির অবস্থান ২৭তম
বিশ্বখ্যাত স্প্রিঞ্জার নেচারের ‘নেচার ইনডেক্স’-এর হালনাগাদ র্যাংকিংয়ে স্থান পেয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)। দেশের সরকারি ও বেসরকারি ২৭টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে এবার ২৭তম অবস্থানে রয়েছে বিশ্ববিদ্যালয়টি। দুইটি গবেষণাপত্র প্রকাশের মাধ্যমে ০.০৮ শেয়ার স্কোর অর্জন করে এ অবস্থান অর্জন করেছে কুবি। তবে গত বছর বিশ্ববিদ্যালয়টির অবস্থান ছিল ২২তম। ফলে এবার পাঁচ ধাপ পিছিয়েছে কুবি।
২৫ জুলাই, ২০২৬
পানিসম্পদ মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের
পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানির কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।
২৫ জুলাই, ২০২৬
বিয়ে মামলায় খালাস পেলেন ক্রিকেটার নাসির-তামিমা দম্পতি
বহুল আলোচিত বিয়ে-সংক্রান্ত মামলায় জাতীয় দলের সাবেক ক্রিকেটার নাসির হোসেন ও তাঁর স্ত্রী তামিমা সুলতানা তাম্মি খালাস পেয়েছেন। বুধবার (১০ জুন) দুপুরে ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম জশিতা ইসলামের আদালত এ রায় ঘোষণা করেন। মামলাটি দায়ের করেছিলেন তামিমার সাবেক স্বামী রাকিব হোসেন। তাঁর অভিযোগ ছিল, বৈবাহিক সম্পর্ক আইনগতভাবে শেষ হওয়ার আগেই তামিমা নাসির হোসেনকে বিয়ে করেন। তবে শুরু থেকেই নাসির ও তামিমা দাবি করে আসছিলেন, পূর্বের বৈবাহিক সম্পর্কের আইনগত সমাপ্তির পরই তারা বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন।
২৫ জুলাই, ২০২৬
রাজধানীতে প্রবাসীর ৮ টুকরা মরদেহ উদ্ধার: হত্যার পর খুনিদের ‘বিরিয়ানি উৎসব’ ও ছাদ পার্টি!
ব্রাহ্মণবাড়িয়ার বাসিন্দা প্রবাসী মোকাররম হত্যাকাণ্ডের এই ঘটনায় প্রধান আসামি হেলেনা বেগম (৪০) ও তার ১৩ বছর বয়সী মেজো মেয়েকে নরসিংদীর নন্দরামপুর থেকে গ্রেপ্তার করেছে র্যাব-৩। তবে ঘটনার মূল পরিকল্পনাকারী ও পরকীয়া প্রেমিকা তাসলিমা আক্তার ওরফে হাসনা (৩১) এখনো পলাতক রয়েছেন। সোমবার (১৮ মে) বিকেলে রাজধানীর শাহজাহানপুরে র্যাব-৩ সদরদপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে চাঞ্চল্যকর এসব তথ্য জানান ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফায়েজুল আরেফীন।
২৫ জুলাই, ২০২৬
স্বগৌরবে নিয়মকে বৃদ্ধাঙ্গুলি দেখান পরিচ্ছন্নকর্মী রাজু!
গাবতলী হাটের মধ্যে আরেকটি ‘মিনি হাট’ গড়ে তুলেছেন এক পরিচ্ছন্নকর্মী। একসময় আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের পদধারী নেতা হলেও ক্ষমতার পালাবদলের সঙ্গে সঙ্গেই ভোল পাল্টে ফেলা রাজু গাজী এখন ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের যোগসাজশে দম্ভের সঙ্গে আরও বেপরোয়া হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের সূত্র ধরে দারুসসালাম থানার গাবতলী সিটি কলোনিতে গিয়ে অনুসন্ধান চালালে প্রতিবেদকের কাছে আসা তথ্য ও ছবি যেন বলে দিচ্ছে, সেখানে তিনি সিটি করপোরেশনের নিয়মনীতি উপেক্ষা করে নিজের মতো নিয়ম গড়ে তুলেছেন।
২৫ জুলাই, ২০২৬
আরেকটা দেশের পরাজিত নেতার কথা আমাদের আলোচনার বিষয় নয়
ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, বাংলাদেশের একটি হত্যা মামলার আসামি ভারতের মেঘালয় দিয়ে পশ্চিমবঙ্গে প্রবেশের পর পুলিশ তাকে গ্রেফতার করে। মমতার এই বক্তব্য নিয়ে বাংলাদেশের মন্তব্য করা উচিত না বলে মনে করছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, আরেকটা দেশের পরাজিত নেতার কথা এটা আমাদের আলোচনার বিষয় নয়।
২৫ জুলাই, ২০২৬
ফয়েজ তৈয়্যবের বিরুদ্ধে মামলার সুপারিশ দুদকের
বিটিসিএলের ‘ফাইভজি উপযোগীকরণে অপটিক্যাল ফাইবার ট্রান্সমিশন নেটওয়ার্ক উন্নয়ন’ প্রকল্পে ক্ষমতার অপব্যবহার, অনিয়ম ও দুদকের তদন্তে হস্তক্ষেপের অভিযোগে সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যবের বিরুদ্ধে মামলা রুজুর সুপারিশ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের ৫ সদস্যের অনুসন্ধানী দলের প্রস্তুত করা প্রতিবেদনে বলা হয়েছে, প্রকল্পের চুক্তিগত শর্ত পূরণ না হওয়া সত্ত্বেও কার্যক্রম এগিয়ে নিতে এবং ঠিকাদারি প্রতিষ্ঠান হুয়াওয়ের অনুকূলে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করা হয়েছিল। অনুসন্ধানে ক্ষমতার অপব্যবহার, সরকারি বিধি লঙ্ঘন এবং তদন্ত কার্যক্রমকে প্রভাবিত করার অভিযোগের প্রমাণ পাওয়া গেছে বলে উল্লেখ করা হয়।
২৫ জুলাই, ২০২৬
অস্ট্রেলিয়ায় স্ত্রী ও দুই সন্তানকে হত্যা করে পুলিশে খবর, গ্রেফতার অভিযুক্ত বাংলাদেশি
মঙ্গলবার (১৯ মে) ক্যাম্পবেল্টটাউন আদালতে মামলাটি সংক্ষিপ্তভাবে উপস্থাপন করা হলেও অভিযুক্ত আদালতে হাজির হননি। তার আইনজীবী জাওয়াদ হোসাইন জানান, পুলিশ হেফাজতে তার মক্কেল চরম মানসিক বিপর্যয়ের মধ্যে রয়েছেন। তবে অতীতে তার বিরুদ্ধে পারিবারিক সহিংসতা, মাদকাসক্তি বা মানসিক সমস্যার কোনো ইতিহাস ছিল কি না, সে বিষয়ে মন্তব্য করতে রাজি হননি তিনি। তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তি ঘরে থেকে দুই সন্তানের দেখাশোনা করতেন। দুই শিশুরই বিকাশজনিত সমস্যা ছিল।
২৫ জুলাই, ২০২৬
জঙ্গল সলিমপুরে হামলায় নিজেদের দুর্বলতা স্বীকার করলেন র্যাব ডিজি
র্যাব ডিজি বলেন, 'জঙ্গল সলিমপুর এলাকায় র্যাব ও পুলিশের যৌথ চৌকি থাকলেও নিয়মিত কার্যক্রম চলমান ছিল। তবে পুরো পরিস্থিতি যথাযথভাবে মনিটরিং করা সম্ভব হয়নি, যেখানে কিছু দুর্বলতা ছিল।' তিনি আরও বলেন, 'কোনোভাবেই ইয়াসিন বাহিনী বা অবৈধ দখলদারদের ওই এলাকায় অবস্থান করতে দেওয়া হবে না। তাদের উচ্ছেদে অভিযান অব্যাহত থাকবে এবং এ পর্যন্ত ৩০ জনকে গ্রেফতার করা হয়েছে। সেখানে নতুন করে অনুপ্রবেশ বা অবস্থান নেওয়ার মতো কোনো সুযোগ থাকবে না।'
২৫ জুলাই, ২০২৬
তাড়াহুড়া করে বিদ্যুতের দাম বাড়ানো বন্ধ করুন: ইসলামী আন্দোলন
তাড়াহুড়া করে দ্রুততম সময়ের মধ্যে বিদ্যুতের দাম বাড়ানোর সরকারি সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ূম।
২৫ জুলাই, ২০২৬