"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)

ঢাকায় ভূমিকম্প অনুভূত
জাতীয়

ঢাকায় ভূমিকম্প অনুভূত

ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৩ দশমিক ৬। এর উৎপত্তিস্থল ছিল টাঙ্গাইলের মির্জাপুর এলাকা থেকে প্রায় ২৯ কিলোমিটার উত্তর-পূর্বে। সংস্থাটির তথ্যমতে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ময়মনসিংহ শহর থেকে প্রায় ৪৭ কিলোমিটার দক্ষিণে এবং টাঙ্গাইলের সখিপুর থেকে প্রায় ২২ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত। ভৌগোলিক অবস্থান নির্ধারণ করা হয়েছে ২৪ দশমিক ৩৩ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৯০ দশমিক ৩৯ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে।

২৫ জুলাই, ২০২৬

পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি
জাতীয়

পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ৯ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। মঙ্গলবার অ্যাডিশনাল ডিআইজি রায়হান উদ্দিন খান স্বাক্ষরিত এক আদেশে এ পদায়ন করা হয়।

২৫ জুলাই, ২০২৬

কক্সবাজারে ডাকাতির পর মা-মেয়েকে দলবদ্ধ ধর্ষণ, ছয়জন গ্রেফতার
সারাদেশ

কক্সবাজারে ডাকাতির পর মা-মেয়েকে দলবদ্ধ ধর্ষণ, ছয়জন গ্রেফতার

কক্সবাজারের নবগঠিত মাতামুহুরী উপজেলায় ডাকাতির পর এক গৃহবধূ ও তার স্কুলপড়ুয়া মেয়েকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনা সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে সংঘটিত হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রেজাউল, মেহেদী, বাবু, কেফায়েত, তানজিদ এবং মোহাম্মদ তারেক। তারা মাতামুহুরী উপজেলার বাসিন্দা। স্থানীয়রা জানিয়েছেন, ৮ থেকে ১০ জনের একটি সশস্ত্র দল ব্যবসায়ীর বাড়ির জানালার গ্রিল কেটে প্রবেশ করে। ব্যবসায়ীর অনুপস্থিতিতে বাড়িতে থাকা তার স্ত্রী ও দশম শ্রেণির মেয়েকে ধর্ষণ করার পর নগদ টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র লুট করে।

২৫ জুলাই, ২০২৬

নাসিরুদ্দিনের গালি শুনে আমরা অভ্যস্ত: সিইসি
জাতীয়

নাসিরুদ্দিনের গালি শুনে আমরা অভ্যস্ত: সিইসি

সিইসি বলেন, 'উনি প্রায়ই আমাদের সঙ্গে দেখা করতেন। কিন্তু দেখা করে দরজার বাইরে গিয়েই আমাদের গালি দিতেন। তাই এ ধরনের বক্তব্য আমাদের জন্য নতুন নয়।' তিনি আরও বলেন, 'অনেকের কাছে নাসিরুদ্দিন পাটোয়ারীর বক্তব্য নতুন মনে হতে পারে, তবে এতে তিনি সামান্যতমও মনঃক্ষুণ্ণ নন।' সিইসি বলেন, 'শুধু প্রশংসা করলে সঠিক মূল্যায়ন হয় না। উনি তাঁর নিজস্ব দৃষ্টিভঙ্গি ও বিশ্বাস থেকে কথাগুলো বলেছেন। এটিই গণতন্ত্রের সৌন্দর্য—মানুষ তার মত প্রকাশের সুযোগ পাবে।'

২৫ জুলাই, ২০২৬

পবিত্র হজ আজ: ‘লাব্বাইক’ ধ্বনিতে মুখর আরাফাত ময়দান
ধর্ম

পবিত্র হজ আজ: ‘লাব্বাইক’ ধ্বনিতে মুখর আরাফাত ময়দান

ইসলামীক ইতিহাস অনুযায়ী, মহান আল্লাহর নির্দেশে হজরত ইব্রাহিম (আ.) তার প্রিয় পুত্র হজরত ইসমাইল (আ.)-কে কোরবানির জন্য প্রস্তুত হলে শয়তান তাকে বিভ্রান্ত করার চেষ্টা করে। তখন তিনি শয়তানকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করেন। সেই স্মৃতির প্রতীক হিসেবেই হাজিরা আজও জামারায় পাথর নিক্ষেপ করেন। হজের শেষ পর্যায়ে হাজিরারা পবিত্র কাবা শরিফে বিদায়ী তাওয়াফ সম্পন্ন করবেন। সাতবার কাবা শরিফ প্রদক্ষিণের মাধ্যমে শেষ হবে পবিত্র হজের আনুষ্ঠানিকতা।

২৫ জুলাই, ২০২৬

গ্রাহক ও পাইকারি পর্যায়ে বাড়ল বিদ্যুতের দাম
জাতীয়

গ্রাহক ও পাইকারি পর্যায়ে বাড়ল বিদ্যুতের দাম

বাংলাদেশে বিদ্যুতের মূল্য আবারও সমন্বয় করা হয়েছে। সম্প্রতি বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন এক সংবাদ সম্মেলনে গ্রাহক ও পাইকারি পর্যায়ে নতুন বিদ্যুৎ মূল্যহার ঘোষণা করেছে। নতুন নির্ধারিত দরের ফলে গ্রাহক পর্যায়ে গড়ে ১৬ দশমিক ৬৮ শতাংশ এবং পাইকারি পর্যায়ে গড়ে ১৯ দশমিক ৮৫ শতাংশ মূল্য বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে সঞ্চালন চার্জও ২৩ দশমিক ৯৬ শতাংশ বাড়ানো হয়েছে। গ্রাহক পর্যায়ে সর্বনিম্ন লাইফলাইন গ্রাহকদের ক্ষেত্রে ১৫ শতাংশ এবং সর্বোচ্চ ১৯ দশমিক ৯৪ শতাংশ পর্যন্ত দাম বৃদ্ধির তথ্য জানানো হয়েছে।

২৫ জুলাই, ২০২৬

৬ বিষয়ে অনার্স বাতিলের কোনো আলোচনাই হয়নি: শিক্ষামন্ত্রী
জাতীয়

৬ বিষয়ে অনার্স বাতিলের কোনো আলোচনাই হয়নি: শিক্ষামন্ত্রী

বাংলা, ইতিহাস, দর্শনসহ ছয় বিষয়ে স্নাতক (অনার্স) বাতিলের কোনো আলোচনার খবর ভিত্তিহীন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমার জানামতে, এ রকম কোনো আলোচনা হয়নি। আর বাংলা মাতৃভাষা, এটা কি বাদ দেওয়া যেতে পারে? এমন কোনো আলোচনা হয়নি, আমার জ্ঞাতসারে।” শিক্ষামন্ত্রী আরও বলেন, কারিগরি শিক্ষাকে গুরুত্ব দেওয়া হচ্ছে, কিন্তু বাংলা, দর্শন, ইতিহাসসহ অন্যান্য বিষয় বাদ পড়বে—এমন কোনো আলোচনা হয়নি এবং সরকার কোথাও এ বিষয়ে আলোচনা করেনি।

২৫ জুলাই, ২০২৬

র‍্যাব পরিচালনায় আসছে নতুন আইন: স্বরাষ্ট্রমন্ত্রী
জাতীয়

র‍্যাব পরিচালনায় আসছে নতুন আইন: স্বরাষ্ট্রমন্ত্রী

তিনি আরও বলেন, 'অতীতে কয়েকজন কর্মকর্তার কর্মকাণ্ডের কারণে প্রতিষ্ঠান হিসেবে র‌্যাবের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কোনো ব্যক্তির দায় পুরো প্রতিষ্ঠানের ওপর চাপিয়ে দেওয়া উচিত নয়। বিভিন্ন রাজনৈতিক শাসনামলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের কারণেও এসব প্রতিষ্ঠানের সুনাম নষ্ট হয়েছে।' সালাহউদ্দিন আহমদ বলেন, 'আমরা আশা করছি, আগামী দিনে র‌্যাব মানবাধিকার সমুন্নত রেখে তাদের সব কার্যক্রম পরিচালনা করবে।'

২৫ জুলাই, ২০২৬

নবীনগরে গরু কিনে ফেরার পথে ছুরিকাঘাতে আহত যুবক
সারাদেশ

নবীনগরে গরু কিনে ফেরার পথে ছুরিকাঘাতে আহত যুবক

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার দুপুরে কোরবানির গরু ক্রয় করতে কুড়িঘর হাটে যান ইব্রাহিম। গরু ক্রয় করে হাট থেকে বাড়ি ফেরার পথে তাকে ছুরিকাঘাত করা হয়। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

২৫ জুলাই, ২০২৬

পররাষ্ট্রমন্ত্রী হিসেবে খলিলুর রহমান থাকবেন কি না, সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর: শামা ওবায়েদ
জাতীয়

পররাষ্ট্রমন্ত্রী হিসেবে খলিলুর রহমান থাকবেন কি না, সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর: শামা ওবায়েদ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, তিনি আগেই জানিয়েছেন, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে এই দায়িত্বটি নিষ্ঠার সঙ্গে পালন করতে হলে সেখানে সময় দিতে হবে। তবে এর মানে এই নয় যে তিনি পররাষ্ট্রমন্ত্রী থাকতে পারবেন না। এটি প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রীর নিজস্ব সিদ্ধান্তের বিষয় বলে তিনি মন্তব্য করেন। গত মঙ্গলবার নিউইয়র্কে অনুষ্ঠিত ভোটে ১৯০টি ভোটের মধ্যে ৯৯ ভোট পেয়ে সাইপ্রাসের প্রার্থী আন্দ্রেজ কাকাউরিসকে পরাজিত করে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হন খলিলুর রহমান। প্রায় ৪০ বছর পর বাংলাদেশ আবারও এই পদে নির্বাচিত হলো।

২৫ জুলাই, ২০২৬


শিরোনাম:
সদ্য. দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর: কনস্যুলেটের ভূমিকা খতিয়ে দেখতে বলল সংসদীয় কমিটি সদ্য. কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকের নেতৃত্বে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সদ্য. ৪ নভেম্বর পর্যন্ত স্থগিত বিমানের দাম্মাম ও রিয়াদ ফ্লাইট সদ্য. যুক্তরাষ্ট্র ও ইসরায়েল থেকে দূরত্ব বজায় রাখতে ইউরোপকে ইরানের আহ্বান সদ্য. ষষ্ঠ শ্রেণির পাঠ্যবই থেকে বাদ দেওয়া হলো ‘দাঁড়িপাল্লা’ প্রতীক সদ্য. মাদক সংশ্লিষ্টতার কারণে ২৭ জন পুলিশ সদস্যকে জেলে পাঠানো হয়েছে: আইজিপি সদ্য. বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে সুইডিশ কোম্পানিকে স্পিকারের আহ্বান সদ্য. জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ায় ৫৪৮ ছাত্রীর মাঝে বাইসাইকেল বিতরণ সদ্য. চট্টগ্রাম সিটির পূর্ণকালীন প্রশাসকের দায়িত্ব পেলেন মেয়র শাহাদাত সদ্য. জাপান সফরে স্ত্রী জুবাইদা রহমানসহ প্রধানমন্ত্রীর সফরসঙ্গী যাঁরা সদ্য. দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর: কনস্যুলেটের ভূমিকা খতিয়ে দেখতে বলল সংসদীয় কমিটি সদ্য. কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকের নেতৃত্বে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সদ্য. ৪ নভেম্বর পর্যন্ত স্থগিত বিমানের দাম্মাম ও রিয়াদ ফ্লাইট সদ্য. যুক্তরাষ্ট্র ও ইসরায়েল থেকে দূরত্ব বজায় রাখতে ইউরোপকে ইরানের আহ্বান সদ্য. ষষ্ঠ শ্রেণির পাঠ্যবই থেকে বাদ দেওয়া হলো ‘দাঁড়িপাল্লা’ প্রতীক সদ্য. মাদক সংশ্লিষ্টতার কারণে ২৭ জন পুলিশ সদস্যকে জেলে পাঠানো হয়েছে: আইজিপি সদ্য. বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে সুইডিশ কোম্পানিকে স্পিকারের আহ্বান সদ্য. জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ায় ৫৪৮ ছাত্রীর মাঝে বাইসাইকেল বিতরণ সদ্য. চট্টগ্রাম সিটির পূর্ণকালীন প্রশাসকের দায়িত্ব পেলেন মেয়র শাহাদাত সদ্য. জাপান সফরে স্ত্রী জুবাইদা রহমানসহ প্রধানমন্ত্রীর সফরসঙ্গী যাঁরা