"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
অসুস্থ প্রবাসীকে হাসপাতালে দেখতে মদিনার জামাত মালদ্বীপ শাখার নেতৃবৃন্দ
প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন মদিনার জামাত মালদ্বীপ শাখার শুভাকাঙ্ক্ষী মাওলানা মো. নজরুল ইসলাম, মদিনার জামাতের খাদেম মো. ইসমাইল হোসেন এবং আহ্বায়ক প্রবাসী সাংবাদিক মো. আল আমিন। তারা হাসপাতালে চিকিৎসকদের সঙ্গে কথা বলে রোগীর সার্বিক চিকিৎসা পরিস্থিতি সম্পর্কে অবহিত হন। এ সময় তারা ইউসুফ মাহমুদের দ্রুত আরোগ্য কামনা করেন এবং তার পরিবারের প্রতি সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করেন। পাশাপাশি সংগঠনের পক্ষ থেকে তার চিকিৎসা ও সহায়তায় সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
২৫ জুলাই, ২০২৬
আমির হামজার বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ
ওইদিন আদালত আমির হামজার বিরুদ্ধে সমন জারি করে ২১ এপ্রিল আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। তবে নির্ধারিত তারিখে তিনি আদালতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। আজ আদালতে হাজির হওয়ার কথা থাকলেও উপস্থিত হননি আমির হামজা। পরে আদালত তাকে হাজির করতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন।
২৫ জুলাই, ২০২৬
বিশ্ববাসী কয়েক ঘণ্টার মধ্যে সুখবর পাবে: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের আনুষ্ঠানিক অবসান ঘটাতে ইরানের সঙ্গে একটি চুক্তির ঘোষণা রোববারের মধ্যেই আসতে পারে। তিনি দাবি করেছেন, এই সংঘাতে যুক্তরাষ্ট্রের নির্ধারিত সামরিক ও কৌশলগত লক্ষ্য পূরণ হয়েছে।ভারত সফরকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রুবিও বলেন, “আগামী কয়েক ঘণ্টার মধ্যেই বিশ্ববাসী হয়তো একটি সুখবর পেতে পারে।” তিনি আরও বলেন, সম্ভাব্য চুক্তির মাধ্যমে এমন পরিস্থিতি তৈরি হবে, যেখানে ইরানকে আর পারমাণবিক অস্ত্রধারী দেশ হিসেবে ভয় বা উদ্বেগের কারণ মনে করা হবে না।
২৫ জুলাই, ২০২৬
শিশু রামিসাকে ধর্ষণ-হত্যায় নাম আসা ‘ডলার’কে নিয়ে প্রতিবেশীদের চাঞ্চল্যকর তথ্য
রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার ঘটনায় দায়ের করা মামলায় নতুন করে ‘ডলার’ নামে এক ব্যক্তিকে ঘিরে আলোচনা শুরু হয়েছে। মামলার প্রধান আসামি সোহেল রানা আদালতে একাধিকবার তার নাম উল্লেখ করার পর বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা তৈরি হয়। তবে তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, তদন্ত, সাক্ষ্য-প্রমাণ কিংবা ডিজিটাল তথ্য বিশ্লেষণে এখন পর্যন্ত ডলার নামের ওই ব্যক্তির সম্পৃক্ততার কোনো প্রমাণ পাওয়া যায়নি। অন্যদিকে স্থানীয় বাসিন্দাদের দাবি, সোহেল রানা ও ডলারের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এবং তারা নিয়মিত একসঙ্গে চলাফেরা করতেন।
২৫ জুলাই, ২০২৬
ভারতে থেকে দেশে ফিরলো আটক ৯১ জেলে
ভারতে আটকে থাকা ৯১ জন বাংলাদেশি জেলেসহ তাদের ৪টি ফিশিং বোট দেশে ফেরানো হয়েছে। বাংলাদেশ ও ভারতীয় কোস্ট গার্ডের সমন্বিত উদ্যোগে ফেরানো হয় তাদের। সোমবার (৮ জুন) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ কোস্ট গার্ডের কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার শাহ্ কামরুজ্জামান। একই দিনে কোস্ট গার্ড বেইস মোংলায় জেলে ও তাদের মাছ ধরার নৌযানগুলো পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়। কোস্ট গার্ড জানায়, বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক সমুদ্রসীমা সংলগ্ন ভারতীয় জলসীমায় অবৈধভাবে মাছ ধরার অভিযোগে গত ১৬ ও ১৭ ডিসেম্বর ২০২৫ এবং ২০ জানুয়ারি ও ১৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ভারতীয় কোস্ট গার্ড ৪টি বাংলাদেশি ফিশিং বোটসহ ৯১ জন জেলেকে আটক করে।
২৫ জুলাই, ২০২৬
শিবিরের ‘মিথ্যা গুম ও অপহরণের নাটক’ অভিযোগের প্রতিবাদে জাবিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
ইসলামি ছাত্রশিবির কর্তৃক মিথ্যা গুম ও অপহরণের নাটক সাজিয়ে প্রকৃত গুমের শিকার ভুক্তভোগীদের অবমাননা করা, অনলাইনে সংগঠিতভাবে সরকারকে মিথ্যা দোষারোপ এবং বিভিন্ন ঘৃণ্য অপরাধের অভিযোগের প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বিক্ষোভ মিছিল করেছে শাখা ছাত্রদল। রবিবার (১৪ জুন) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বর থেকে মিছিলটি শুরু হয়। এটি ক্যাম্পাসের পুরাতন প্রশাসনিক ভবন সংলগ্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
২৫ জুলাই, ২০২৬
চালকের অদক্ষতা, অসচেতনতা, স্বেচ্ছাচারিতা এবং ত্রুটিপূর্ণ যানবাহনই সড়ক দুর্ঘটনা কারণ: শেখ রবিউল আলম
চালকের অদক্ষতা, অসচেতনতা, স্বেচ্ছাচারিতা এবং ত্রুটিপূর্ণ যানবাহনের কারণেই দেশে অধিকাংশ সড়ক দুর্ঘটনা ঘটছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রী জনাব শেখ রবিউল আলম, এমপি। তিনি বলেন, জনগণের অসচেতনতা এবং একই সড়কে ছোট-বড় বিভিন্ন ধরনের যান চলাচলও দুর্ঘটনার অন্যতম কারণ।
২৫ জুলাই, ২০২৬
ব্যবসায়ীসহ ২ জনকে কুপিয়ে হত্যা
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় কয়েক ঘণ্টার ব্যবধানে দুই যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। নিহতরা হলেন- ধানীসাফা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড ফুলজুরি গ্রামের নিহত মোহাম্মদ ইউসুফ শরীফ (৩৫)। অন্যজন হলেন- ৬ নম্বর টিকিকাটা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মাজু হাওলাদার বাড়ির বাসিন্দা ও পোশাক ব্যবসায়ী আব্দুল কাইয়ুম (৩০)।
২৫ জুলাই, ২০২৬
‘আওয়ামী লীগের ঠিকানা এই ভোলায় হবে না’, তোফায়েল আহমেদের মৃতদেহ পৌঁছাতেই ছাত্রদল-যুবদলের স্লোগান
এ সময় তারা ‘আওয়ামী লীগের ঠিকানা এই ভোলায় হবে না’সহ বিভিন্ন স্লোগান দেন। তাদের দাবি, তোফায়েল আহমেদ ভোলার ছাত্রদল নেতা নুরে আলম এবং যুবদল নেতা রহিমের হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী। এই অভিযোগের ভিত্তিতে তারা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে তার জানাজা না পড়ানোর দাবি জানান এবং স্লোগান দিতে থাকেন।
২৫ জুলাই, ২০২৬
শরীয়তপুরে বন্ধুদের সঙ্গে নদীতে গোসলে নেমে তরুণ নিখোঁজ
শরীয়তপুরের গোসাইরহাটে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে রবিউল (২০) নামে এক তরুণ নিখোঁজ হয়েছেন। নিখোঁজ রবিউল উপজেলার মৃত আব্দুল ছাত্তার বেপারীর ছেলে। সোমবার দুপুর ১২টার দিকে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের হাটুরিয়া গ্রাম এলাকায় মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। গোসাইরহাট ফায়ার সার্ভিসের কর্মী মিল্টন জানান, ঘটনাস্থলে আমাদের ইউনিট রয়েছে। ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে। ডুবুরি দল না আসায় উদ্ধারকাজ এখনো শুরু করা সম্ভব হয়নি।
২৫ জুলাই, ২০২৬