"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
ব্রাজিলকে ফাঁদে ফেলতে পিএসজির যে কৌশল ধার করেছিল মরক্কো
ব্রাজিলের বিপক্ষে ম্যাচের শুরুতেই দেখা গেল এক ভিন্ন দৃশ্য। কিক-অফের পরপরই ইচ্ছাকৃতভাবে বল মাঠের বাইরে পাঠিয়ে দেয় মরক্কো। তবে এটি কোনো ভুল ছিল না, বরং পরিকল্পিত একটি কৌশল, যা বর্তমানে ইউরোপের অনেক দল ব্যবহার করছে। এই কৌশলের মূল উদ্দেশ্য হলো ম্যাচের শুরুতেই প্রতিপক্ষকে বলের দখল ছেড়ে দিয়ে পরে উচ্চচাপ সৃষ্টি করা। যেসব দল কার্যকরভাবে প্রেসিং করতে পারে এবং রক্ষণভাগকে অনেকটা ওপরে তুলে খেলতে স্বাচ্ছন্দ্যবোধ করে, তাদের জন্য এই পদ্ধতি বেশ কার্যকর। এর মাধ্যমে প্রতিপক্ষকে নিজেদের অর্ধে পাস আদান-প্রদানে বাধ্য করা যায় এবং ভুল করানোর সুযোগ তৈরি হয়।
২৫ জুলাই, ২০২৬
কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাব: জরুরি অবস্থা ঘোষণা করলো ডব্লিউএইচও
বিশ্ব স্বাস্থ্য সংস্থা এক বিবৃতিতে জানায়, কঙ্গো ও উগান্ডায় বুন্দিবুগিও ভাইরাসজনিত ইবোলা সংক্রমণকে ‘আন্তর্জাতিক উদ্বেগজনক জনস্বাস্থ্য জরুরি অবস্থা’ (পিএইচইআইসি) হিসেবে বিবেচনা করা হবে। তবে সংস্থাটি স্পষ্ট করেছে, বর্তমান পরিস্থিতি এখনো মহামারী ঘোষণার পর্যায়ে পৌঁছেনি। সংক্রমণের বিস্তার ও বিদ্যমান ঝুঁকি মূল্যায়ন করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ডব্লিউএইচও।
২৫ জুলাই, ২০২৬
ইরান যুদ্ধবিরতিতে সমঝোতা প্রায় চূড়ান্ত, দাবি ট্রাম্পের
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, সম্ভাব্য এই চুক্তির অংশ হিসেবে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত রাখার বিষয়টিও অন্তর্ভুক্ত থাকবে। ট্রাম্প জানান, চুক্তির মূল কাঠামো নিয়ে আলোচনা প্রায় শেষ হলেও এটি এখনো চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচকদের পাশাপাশি সংশ্লিষ্ট আরও কয়েকটি দেশের প্রতিনিধিরা এ প্রক্রিয়ায় অংশ নেবেন বলে উল্লেখ করেন তিনি।
২৫ জুলাই, ২০২৬
শিশু রামিসা ধর্ষণ-হত্যা মামলা : কে এই ‘ডলার’?
রাজধানীর পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংস হত্যার ঘটনায় নতুন মোড় নিয়েছে মামলাটি। প্রধান আসামি সোহেল রানা অপরাধ স্বীকার করলেও হত্যার দায় ‘ডলার’ নামের এক অজ্ঞাত ব্যক্তির ওপর চাপানোর চেষ্টা করছেন বলে আদালতে উঠে এসেছে। ‘ডলার’ বলতে সোহেল রানা যে ব্যক্তির কথা বলছেন, তিনি একজন অজ্ঞাত ব্যক্তি যাকে তিনি রামিসা হত্যার মূল দায়ী হিসেবে দাবি করছেন।
২৫ জুলাই, ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানালেন উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক, চিঠি ভাইরাল
পিরোজপুরের ভান্ডারিয়ায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. মিরাজুল ইসলামের একটি চিঠি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকা সংগঠনের এই নেতার চিঠিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানানো হয়েছে, যা নিয়ে নানা মহলে কৌতূহল ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
২৫ জুলাই, ২০২৬
দুবাইয়ে গ্রেফতার বেনজীরকে ‘অতি দ্রুত’ দেশে আনা হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেপ্তার সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার (১৪ জুন) দুপুরে জাতীয় সংসদে তিনি এ তথ্য জানান। এর আগে পুলিশ সদরদপ্তরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বেনজীর আহমেদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আন্তর্জাতিক অপরাধ পুলিশ সংস্থা ইন্টারপোলের সহযোগিতায় দুবাই পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।
২৫ জুলাই, ২০২৬
যেসব এলাকায় টানা ১৮ ঘণ্টা গ্যাস থাকবে না
বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার (১৭ মে) রাত ১১টা থেকে সোমবার (১৮ মে) বিকেল ৫টা পর্যন্ত মোট ১৮ ঘণ্টা এসব এলাকায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। যেসব এলাকায় গ্যাস থাকবে না সেগুলো হলো: আমিন বাজার ডিআরএস থেকে নবীনগর পর্যন্ত মহাসড়কের উভয় পাশের এলাকা, বলিয়ারপুর, হেমায়েতপুর, চামড়া শিল্পনগরী, সিংগাইর রোড, ফুলবাড়িয়া, নবীনগর, সাভার পৌর এলাকা, সাভার ক্যান্টনমেন্ট, আশুলিয়া বাজার, গৌরীপুর, কুমকুমারী, রাজাশন, কলমা এবং তৎসংলগ্ন এলাকা।
২৫ জুলাই, ২০২৬
কেরানীগঞ্জে চকলেটের লোভ দেখিয়ে ৪ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা!
র্যাব ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে শিশুটির মা-বাবা বাসায় ছিলেন না। এই সুযোগে প্রতিবেশী যুবক শাহ পরান শিশুটিকে চকলেট কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে বাসা থেকে বের করে নিয়ে যান। পরে ঝিলমিল আবাসন এলাকায় যাওয়ার উদ্দেশ্যে তিনি একটি ব্যাটারিচালিত অটোরিকশায় ওঠেন। অটোরিকশাচালক মো. রাকাত হোসেন (৩৮) জানান, রিকশায় ওঠার পর থেকেই যুবকের আচরণ এবং কথাবার্তা তার কাছে সন্দেহজনক মনে হয়।
২৫ জুলাই, ২০২৬
নাগেশ্বরীতে পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্টে ২ জনের মৃত্যু
কুড়িগ্রামের নাগেশ্বরীতে পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু হয়েছে। স্বজনরা জানান, সকাল সাড়ে ১০টার দিকে নাগেশ্বরী পৌর এলাকার ফকিরটারী বাগডাঙ্গা এলাকার শাহিনুর আলমের ছেলে মাহবুবুল হাসান মুহিত বাড়িতে আইপিএসের ব্যাটারী সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হন। তাকে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। অন্যদিকে বেলা ১২টার দিকে উপজেলার বামনাঙ্গা ইউনিয়নের কুটি বামনডাঙ্গা এলাকার মজিবর রহমানের ছেলে সাবু মিয়ার বাড়িতে বিয়ের আয়োজন চলছিল। সেখানে সাউন্ড বক্সের সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হলে তাকেও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
২৫ জুলাই, ২০২৬
কন্ট্রোভার্সি হচ্ছে অনেক, তবে আমরা সফল: রেদোয়ান খন্দকার মাহিন
ঈদুল আজহা উপলক্ষে আয়োজিত বহুল আলোচিত উন্মুক্ত কনসার্ট ‘জামালপুর ঈদ ফেস্ট ১.০’ সফলভাবে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা। আয়োজনকে ঘিরে নানা আলোচনা-সমালোচনা ও বিতর্ক থাকলেও অনুষ্ঠানটি প্রত্যাশা পূরণ করেছে বলে দাবি করেছেন আয়োজক কমিটির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদোয়ান খন্দকার মাহিন।
২৫ জুলাই, ২০২৬