"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
রংপুরে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
পরিবেশের ভারসাম্য রক্ষা এবং রংপুর নগরীকে সবুজ-শ্যামল করে গড়ে তোলার লক্ষ্যে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৩ জুন) রংপুর সিটি করপোরেশনের (রসিক) উদ্যোগে নগরীর ২ নম্বর ওয়ার্ডের ঐতিহাসিক উত্তম বটতলা বাজারে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী ডন।
২৫ জুলাই, ২০২৬
বাংলাদেশকে জেএফ-১৭ যুদ্ধবিমানের সিমুলেটর হস্তান্তর করল পাকিস্তান
পাকিস্তান বাংলাদেশকে তাদের আধুনিক যুদ্ধবিমান জেএফ-১৭ থান্ডার ব্লক–৩ এর পূর্ণাঙ্গ প্রশিক্ষণ সিমুলেটর হস্তান্তর করেছে বলে বিভিন্ন প্রতিরক্ষা–বিষয়ক প্রতিবেদনে দাবি করা হয়েছে। সামরিক বিশ্লেষকদের মতে, এটি শুধু একটি প্রশিক্ষণ সরঞ্জাম হস্তান্তর নয়; বরং ভবিষ্যতে সম্ভাব্য যুদ্ধবিমান ক্রয়চুক্তির প্রস্তুতিমূলক পদক্ষেপ হিসেবেও দেখা হচ্ছে। প্রতিবেদন অনুযায়ী, ঢাকায় দুই দেশের বিমানবাহিনীর প্রথম আনুষ্ঠানিক বৈঠকের পর এই বিষয়টি সামনে আসে। বৈঠকে পাকিস্তানের উচ্চপর্যায়ের প্রতিনিধি দল অংশ নেয়। তাদের নেতৃত্বে ছিলেন দেশটির বিমানবাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা আওরঙ্গজেব আহমেদ। সঙ্গে আরও কয়েকজন গুরুত্বপূর্ণ সামরিক কর্মকর্তা ছিলেন।
২৫ জুলাই, ২০২৬
চীনের কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণে নিহত অন্তত ৯০
চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার তথ্য অনুযায়ী, খনির পরিচালনাকারী কয়েকজন কর্মকর্তাকে আটক করা হয়েছে। বিস্ফোরণের সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি, তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে খনিতে কার্বন মনোক্সাইড গ্যাসের মাত্রা বিপজ্জনকভাবে বেড়ে গিয়েছিল, যা বিস্ফোরণের পেছনে ভূমিকা রাখতে পারে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে এবং নিখোঁজদের দ্রুত খুঁজে বের করতে নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে তিনি দুর্ঘটনার কারণ অনুসন্ধান এবং দায়ীদের জবাবদিহিতার আওতায় আনার আহ্বান জানান।
২৫ জুলাই, ২০২৬
হাম উপসর্গে প্রাণ গেল আরও ২ শিশুর, মোট মৃত্যু ৫৮৫
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। গত ৭৭ দিনে হাম ও এর উপসর্গে মোট ৫৮৫ জনের মৃত্যু হয়েছে। রোববার (৩১ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়।
২৫ জুলাই, ২০২৬
দক্ষিণ কেরানীগঞ্জে ডিবির অভিযানে আ.লীগ নেতা গ্রেফতার
ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) দক্ষিণের বিশেষ অভিযানে বাস্তা ইউনিয়ন আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক আব্দুল আজিজ (৬৬) গ্রেফতার হয়েছেন। শনিবার রাত ৮টা ৫৫ মিনিটে দক্ষিণ কেরানীগঞ্জ থানার দড়িগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) জাহিদুল ইসলাম খানের সার্বিক তত্ত্বাবধানে এবং জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ)-এর অফিসার ইনচার্জ সফিকুল ইসলাম সুমনের নেতৃত্বে একটি বিশেষ দল এ অভিযান পরিচালনা করে। অভিযানে এসআই (নিরস্ত্র) ঝন্টু চক্রবর্তী সঙ্গীয় ফোর্সসহ অংশ নেন।
২৫ জুলাই, ২০২৬
ক্রিকেটার নাঈম হাসানকে মারধরের অভিযোগ: এসআইসহ দুই পুলিশ সদস্য সাময়িক বরখাস্ত
জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে মারধর ও হয়রানির অভিযোগে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) এক উপ-পরিদর্শক (এসআই) ও এক কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে ঘটনার তদন্তে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শনিবার (১৩ জুন) দুপুরে চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ের ফরিদারপাড়া এলাকায় নাঈম হাসানের বাসায় গিয়ে সাংবাদিকদের এ তথ্য জানান সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী। এ সময় তিনি ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন এবং পরিবারের খোঁজখবর নেন।
২৫ জুলাই, ২০২৬
পর্তুগালে যুক্তরাষ্ট্রভিত্তিক ‘রাজু ল’-এর যাত্রা শুরু, অভিবাসন ও বিনিয়োগে নতুন দিগন্তের সূচনা
তিনি আরও জানান, বিশ্বের বিভিন্ন দেশ থেকে যারা বৈধভাবে পর্তুগালে আসতে আগ্রহী, তারা ‘রাজু ল’-এর সঙ্গে যোগাযোগের মাধ্যমে প্রয়োজনীয় আইনি সহায়তা নিয়ে সঠিক ও নিরাপদ প্রক্রিয়ায় অভিবাসনের সুযোগ পেতে পারেন। পাশাপাশি তিনি উল্লেখ করেন, বিশ্বের যেকোনো প্রান্তে অবস্থানরত ব্যক্তি—তারা বর্তমানে বৈধ বা অবৈধ অবস্থায় থাকলেও—যদি যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করতে চান, তবে নির্ধারিত আইনগত শর্ত, যোগ্যতা ও প্রক্রিয়া অনুসরণ করে সেই সুযোগ অর্জন করা সম্ভব।
২৫ জুলাই, ২০২৬
যশোরে সড়ক দুর্ঘটনায় শিশুসহ ৪ নিহত, আহত ১; কাভার্ড ভ্যানে ক্ষুব্ধ জনতার আগুন
স্থানীয় সূত্রে জানা গেছে, খুলনা থেকে যশোরগামী একটি কাভার্ড ভ্যান চাউলিয়া এলাকায় পৌঁছালে একটি ইজিবাইক ও ইঞ্জিনচালিত ভ্যানের সঙ্গে ত্রিমুখী সংঘর্ষ হয়। সংঘর্ষে ইজিবাইক ও ভ্যান দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন মোহাম্মদ আইয়ুব আলী (৪৩) ও বৃষ্টি সাহা (২৪)। পরে গুরুতর আহত অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় চার বছরের শিশু সৌভিক সাহা ও আনোয়ার আলী।
২৫ জুলাই, ২০২৬
ইরান চুক্তি এগিয়ে গেলে কি টলবে নেতানিয়াহুর রাজনৈতিক উত্তরাধিকার
ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর জনসমর্থন সাময়িকভাবে বৃদ্ধি পেলেও দেশটির রাজনৈতিক ক্ষমতার ভারসাম্যে বড় কোনো পরিবর্তন আসেনি বলে মনে করছেন বিশ্লেষকেরা। তাদের মতে, এখনই নির্বাচন হলে প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জনে নেতানিয়াহুর ব্যর্থ হওয়ার সম্ভাবনা রয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধবিমান একযোগে ইরানে হামলা চালানোর পর দুই দেশের নেতৃত্ব এটিকে ঐতিহাসিক সিদ্ধান্ত হিসেবে তুলে ধরেছিল। সেই সময় নেতানিয়াহু ইসরায়েলের জনগণকে বলেন, দুই দেশের সম্পর্ক আগে কখনো এত ঘনিষ্ঠ ছিল না।
২৫ জুলাই, ২০২৬
মুরাদনগরে পুকুরে মাছ ধরতে গিয়ে মিলল দেশীয় অস্ত্র
কুমিল্লার মুরাদনগরে একটি পুকুরে মাছ ধরতে গিয়ে প্লাস্টিকের বস্তায় মোড়ানো অবস্থায় বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে রামদা, হকিস্টিক, লোহার পাইপসহ হাতে তৈরি বিভিন্ন দেশীয় অস্ত্র। শনিবার সকালে উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের নবীপুর গ্রামের পণ্ডিতবাড়ি পুকুর থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।
২৫ জুলাই, ২০২৬