"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)

বিভিন্ন উপায়ে উপস্থিতি জানান দিচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ
রাজনীতি

বিভিন্ন উপায়ে উপস্থিতি জানান দিচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে চলে যান শেখ হাসিনা। এরপর আওয়ামী লীগের প্রধান কার্যালয়টি ভাঙচুর করে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। সেই ঘটনার পর দীর্ঘদিন দলটির রাজনৈতিক কর্মকাণ্ড কার্যত স্থবির থাকলেও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর রাজপথে আবারও নিজেদের উপস্থিতি জানান দেওয়ার চেষ্টা করছে আওয়ামী লীগ। একই সঙ্গে সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের সক্রিয়তাও বেড়েছে। এই পরিস্থিতিতে তাদের রাজনীতিতে ফেরার সম্ভাবনা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

২৫ জুলাই, ২০২৬

বিশ্বজুড়ে মেটার ফেসবুক ডাউন, ভোগান্তিতে কোটি ব্যবহারকারী
আন্তর্জাতিক

বিশ্বজুড়ে মেটার ফেসবুক ডাউন, ভোগান্তিতে কোটি ব্যবহারকারী

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক বড় ধরনের বিভ্রাটের কবলে পড়েছে। শুক্রবার (১২ জুন) সন্ধ্যা থেকে বিশ্বের বিভিন্ন দেশে ব্যবহারকারীরা প্ল্যাটফর্মটিতে প্রবেশ করতে সমস্যার মুখে পড়ছেন। অনেক ব্যবহারকারী জানিয়েছেন, তারা ফেসবুকে লগইন করতে পারছেন না। আবার কারও ক্ষেত্রে অ্যাপ ও ওয়েবসাইট লোড হতে দীর্ঘ সময় লাগছে। কারও নিউজফিড আপডেট হচ্ছে না, আবার কারও ক্ষেত্রে পুরো অ্যাপ বন্ধ হয়ে যাওয়ার অভিযোগও পাওয়া গেছে।

২৫ জুলাই, ২০২৬

শিশু রামিসার ধর্ষক ও হত্যাকারী সোহেলের যত অপকর্ম
অপরাধ

শিশু রামিসার ধর্ষক ও হত্যাকারী সোহেলের যত অপকর্ম

অনুসন্ধানে জানা গেছে, ঘাতক সোহেল রানার মূল বাড়ি নাটোরের মহেশচন্দ্রপুর এলাকায়। সেখানে সে রিকশা মেরামতের কাজ করত। প্রায় ১০ বছর আগে প্রথম বিয়ে করা সোহেলের সেই সংসারে একটি সন্তানও রয়েছে। তবে ছোট ভাইয়ের স্ত্রীর সঙ্গে পরকীয়া সম্পর্কের জেরে প্রথম স্ত্রীর সঙ্গে তার বিচ্ছেদ ঘটে। এরপর বছর তিনেক আগে পাশের গ্রামে সে দ্বিতীয় বিয়ে করে। এলাকায় থাকতেই মাদক ও অনলাইন জুয়ায় মারাত্মকভাবে আসক্ত হয়ে পড়ে সোহেল। জুয়ার কারণে বিপুল অঙ্কের ঋণে জর্জরিত হয়ে একপর্যায়ে সে এলাকা ছাড়তে বাধ্য হয়।

২৫ জুলাই, ২০২৬

প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
জাতীয়

প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীতে তাঁর কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার বেলা ১১টায় শেরেবাংলা নগরে অবস্থিত জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং মহিলা, শিশু ও সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন উপস্থিত ছিলেন।

২৫ জুলাই, ২০২৬

আবেদের নেতৃত্বে পিএসসির প্রশ্নফাঁসে  ৫৫ জন, পাওয়া গেল পরিচয়
জাতীয়

আবেদের নেতৃত্বে পিএসসির প্রশ্নফাঁসে ৫৫ জন, পাওয়া গেল পরিচয়

এক যুগ আগেও একজন সাধারণ গাড়িচালক ছিলেন আবেদ আলী। হঠাৎই পাল্টে যায় সবকিছু। পিএসসির প্রশ্নফাঁসের চক্র গড়ে তুলে বনে যান অঢেল সম্পদের মালিক। সম্প্রতি আবেদের নেতৃত্বে পরিচালিত ৫৫ সদস্যের চক্রের পরিচয় পাওয়া গেছে। আবেদ মাদারীপুরের ডাসার উপজেলার বোতলা গ্রামে গড়ে তোলেন আলিশান বাড়ি। এ ছাড়া ঢাকায় একাধিক বাড়ি, ফ্ল্যাটসহ নামে-বেনামে বিপুল সম্পদ রয়েছে তাঁর। তিনি আওয়ামী লীগের নেতা দাবি করে মাদারীপুরের ডাসার উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবেও প্রচারণা চালান।

২৫ জুলাই, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় নতুন উপজেলা গঠনের আশ্বাস দিলেন এমপি আব্দুল মান্নান
সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় নতুন উপজেলা গঠনের আশ্বাস দিলেন এমপি আব্দুল মান্নান

ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান নবীনগরের পূর্বাঞ্চলে নতুন উপজেলা প্রতিষ্ঠার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, প্রয়োজনীয় প্রশাসনিক শর্ত পূরণ করা গেলে ভবিষ্যতে পূর্বাঞ্চলে একটি নতুন উপজেলা বাস্তবায়ন করা সম্ভব হবে। শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সুরসম্রাট আলাউদ্দিন খাঁ ডিগ্রি কলেজে ২০২৬ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা, বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল এবং ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

২৫ জুলাই, ২০২৬

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় ফের বাড়ল তেলের বাজার
অর্থনীতি

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় ফের বাড়ল তেলের বাজার

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার (২২ মে) গ্রিনিচ মান সময় দুপুর ১২টা ৩৪ মিনিট পর্যন্ত আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ২ দশমিক ৩৮ ডলার বেড়ে ১০৪ দশমিক ৯৬ ডলারে পৌঁছেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ১ দশমিক ৭৩ ডলার বেড়ে দাঁড়িয়েছে ব্যারেলপ্রতি ৯৮ দশমিক ০৮ ডলারে।

২৫ জুলাই, ২০২৬

যৌতুকের জন্য খুন নাকি আত্মহত্যা: ভারতীয় মডেল ও অভিনেত্রীর মৃত্যু এখনো রহস্য
বিনোদন

যৌতুকের জন্য খুন নাকি আত্মহত্যা: ভারতীয় মডেল ও অভিনেত্রীর মৃত্যু এখনো রহস্য

ভারতের মধ্যপ্রদেশের ভোপালে ১২ মে তিশা শর্মা নামের এক তরুণীর মৃত্যু নিয়ে সংবাদমাধ্যমে আলোচনা চলছে। যৌতুকের দাবিতে তিশাকে হত্যা করা হয়েছে নাকি তিনি আত্মহত্যা করেছেন তা নিয়ে তদন্ত করছে পুলিশ। ৩৩ বছর বয়সী মডেল ও অভিনেত্রী তিশা শর্মার সঙ্গে বিয়ে হয়েছিল আইনজীবী সমর্থ সিংয়ের। এর মাত্র পাঁচ মাস পরই শ্বশুরবাড়ি থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। ভারতের পশ্চিমবঙ্গের এই সময় অনলাইনের খবরে জানা যায়, তিশার হত্যার ঘটনা তদন্তে সিবিআই-'টানেল ভিউ টেকনিক' ব্যবহার করছে । মৃত্যুর শেষ মুহূর্তে ঠিক কী কী ঘটেছিল তা জানতে সিসিটিভি, মোবাইল ফোন কলের রেকর্ড, ওয়াই-ফাই লগ ইন, ইন্টারনেট সংযোগ, স্মার্ট ডিভাইস ডেটা, ফরেনসিক ম্যাপিং-সহ আরও নানা প্রযুক্তির সাহায্য নিয়ে তদন্ত চলছে।

২৫ জুলাই, ২০২৬

মিষ্টি জান্নাতের রহস্যময় পোস্ট ঘিরে ভক্তদের কৌতূহল
বিনোদন

মিষ্টি জান্নাতের রহস্যময় পোস্ট ঘিরে ভক্তদের কৌতূহল

চিত্রনায়িকা শবনম বুবলীর ঘরে কন্যাসন্তান আসার খবর প্রকাশের পর থেকেই শোবিজ অঙ্গনে চলছে জোর আলোচনা। তবে এই আলোচনার পারদ আরও বাড়িয়ে দিয়েছেন আরেক চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। শাকিব-বুবলীকে অভিনন্দন জানাতে গিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর দেওয়া একটি রহস্যময় পোস্ট নিয়ে এখন নেটদুনিয়ায় চলছে ব্যাপক আলোচনা। শুক্রবার (৫ জুন) দিবাগত রাতে মিষ্টি জান্নাত তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে শাকিব খান ও শবনম বুবলীকে অভিনন্দন জানিয়ে একটি স্ট্যাটাস দেন।

২৫ জুলাই, ২০২৬

শীর্ষ সন্ত্রাসী ‘কাইল্যা পলাশ’ গুলিবিদ্ধ
অপরাধ

শীর্ষ সন্ত্রাসী ‘কাইল্যা পলাশ’ গুলিবিদ্ধ

রাজধানীর হাতিরঝিল এলাকায় তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ইয়াসিন খান ওরফে পলাশ, যিনি ‘কাইল্লা পলাশ’ নামে পরিচিত, গুলিবিদ্ধ হয়েছেন।আজ শুক্রবার বেলা ১টা ৪৫ মিনিটে রামপুরা ব্রিজ-সংলগ্ন একরামুন্নেছা বালিকা উচ্চবিদ্যালয়ের সামনে এই ঘটনা ঘটে। হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, গুলিবিদ্ধ অবস্থায় পলাশকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে।

২৫ জুলাই, ২০২৬


শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সদ্য. ‘এই সংসদের মূল্য দুই আনাও নেই, ৫ বছর টিকবে কি না সন্দেহ’: নাহিদ ইসলাম সদ্য. সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের মৃতদেহ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার সদ্য. নোট অব ডিসেন্টে সংশোধন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মক্কাসহ সৌদি আরবের চার শহরে জরুরি সতর্কতা জারি সদ্য. স্ত্রীকে বাঁচাতে ৫ লাখ টাকার সংগ্রাম, বাবার পাশে রাজপথে ১১ বছরের সন্তান সদ্য. জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান আর নেই সদ্য. ‘সবার আগে তোর লাশ পড়ে থাকবে’ হুমকির পর কুরিয়ার ভ্যানে হামলা সদ্য. গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন সদ্য. জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড সদ্য. প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সদ্য. ‘এই সংসদের মূল্য দুই আনাও নেই, ৫ বছর টিকবে কি না সন্দেহ’: নাহিদ ইসলাম সদ্য. সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের মৃতদেহ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার সদ্য. নোট অব ডিসেন্টে সংশোধন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মক্কাসহ সৌদি আরবের চার শহরে জরুরি সতর্কতা জারি সদ্য. স্ত্রীকে বাঁচাতে ৫ লাখ টাকার সংগ্রাম, বাবার পাশে রাজপথে ১১ বছরের সন্তান সদ্য. জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান আর নেই সদ্য. ‘সবার আগে তোর লাশ পড়ে থাকবে’ হুমকির পর কুরিয়ার ভ্যানে হামলা সদ্য. গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন সদ্য. জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড