"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)

ঢাকাসহ ৬ বিভাগে ভারী বর্ষণের আভাস
আবহাওয়া

ঢাকাসহ ৬ বিভাগে ভারী বর্ষণের আভাস

লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত থাকায় দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ঢাকাসহ দেশের ছয় বিভাগে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের আভাস দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অফিস জানায়, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়, রংপুর, রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

২৫ জুলাই, ২০২৬

নারী হয়রানির অভিযোগে এনসিপি নেতাকে জুতাপেটা, দল থেকে অব্যাহতি
সারাদেশ

নারী হয়রানির অভিযোগে এনসিপি নেতাকে জুতাপেটা, দল থেকে অব্যাহতি

বগুড়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতাকে জুতাপেটার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাঁকে দলীয় দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশও জারি করা হয়েছে। অভিযোগ রয়েছে, তিনি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের নারী প্রশিক্ষণার্থীদের সঙ্গে অশালীন আচরণ করেছেন। অব্যাহতি পাওয়া নেতার নাম আলী আজম সাব্বির। তিনি এনসিপির শিবগঞ্জ উপজেলা সমন্বয় টিমের সমন্বয়কারী সদস্য ছিলেন। শুক্রবার রাতে এনসিপি বগুড়া জেলা শাখার সাংগঠনিক সম্পাদক শওকত ইমরান স্বাক্ষরিত এক চিঠিতে তাঁকে দলের সব পদ ও দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।

২৫ জুলাই, ২০২৬

‘‌আজকাল আমারই মনে হয় ঢাকা শহরে থাকব না, আর বাসযোগ্য মনে হয় না’
জাতীয়

‘‌আজকাল আমারই মনে হয় ঢাকা শহরে থাকব না, আর বাসযোগ্য মনে হয় না’

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তার নিজেরই মাঝে মাঝে মনে হয় তিনি আর ঢাকায় থাকবেন না; দেশের অন্য কোনো শহরে গিয়ে বসবাস করবেন। কারণ ঢাকা এখন আর বাসযোগ্য শহর বলে মনে হয় না। শনিবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন আয়োজিত ‘দক্ষিণের জানালা’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ঘর থেকে বের হলেই মানুষ যে বাতাস গ্রহণ করে, সেটিও দূষিত হয়ে গেছে। সরকারি হাসপাতালে গেলে ভেতরে প্রবেশ করাই কঠিন অবস্থার সৃষ্টি হয়েছে। প্রতিটি প্রতিষ্ঠানই ধ্বংসের দিকে যাচ্ছে। এ অবস্থা থেকে উত্তরণ না ঘটাতে পারলে সব উন্নয়ন ও স্বপ্ন কেবলই স্বপ্ন হয়ে থাকবে। মানুষ কি সত্যিই বিশুদ্ধ বাতাস নিতে পারবে—এ প্রশ্নও তোলেন তিনি।

২৫ জুলাই, ২০২৬

সীমান্তে নিরাপত্তায় ‘জিরো টলারেন্সে’ একমত বিজিবি-বিএসএফ
জাতীয়

সীমান্তে নিরাপত্তায় ‘জিরো টলারেন্সে’ একমত বিজিবি-বিএসএফ

ভারত ও বাংলাদেশের সীমান্তে মাদক, অস্ত্র ও স্বর্ণ চোরাচালান, মানবপাচার এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সহযোগিতা আরও জোরদার করার সিদ্ধান্ত নিয়েছে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী। একই সঙ্গে সীমান্তে শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা বজায় রাখতে যৌথ টহল, নজরদারি এবং তথ্য আদান-প্রদান বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়েছে। শুক্রবার (১২ জুন) ভারতের রাজধানী নয়াদিল্লিতে আয়োজিত সীমান্ত সমন্বয় সম্মেলন শেষে বিএসএফের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সম্মেলনটি ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর সদর দপ্তরে ৮ থেকে ১১ জুন পর্যন্ত অনুষ্ঠিত ৫৭তম মহাপরিচালক (ডিজি) পর্যায়ের সীমান্ত সমন্বয় বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

২৫ জুলাই, ২০২৬

ইসরায়েল রক্ষার্থে থাড ক্ষেপণাস্ত্রের অর্ধেকই ব্যবহার করে ফেলেছে যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক

ইসরায়েল রক্ষার্থে থাড ক্ষেপণাস্ত্রের অর্ধেকই ব্যবহার করে ফেলেছে যুক্তরাষ্ট্র

মার্কিন প্রশাসনের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, 'ভবিষ্যতে ইরানের সঙ্গে আবার বড় ধরনের সংঘাত শুরু হলে যুক্তরাষ্ট্রকে আরও বেশি প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে হতে পারে। কারণ, রক্ষণাবেক্ষণের জন্য ইসরায়েল তাদের কিছু প্রতিরক্ষা ব্যাটারি সাময়িকভাবে সরিয়ে নিচ্ছে।' তিনি আরও বলেন, 'ইসরায়েলকে এককভাবে যুদ্ধ জয়ের সক্ষম রাষ্ট্র হিসেবে দেখা হলেও বাস্তবে দেশটি যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তার ওপর অনেকটাই নির্ভরশীল।'

২৫ জুলাই, ২০২৬

পরিবার ছেড়ে ঈদ করেছেন নোবিপ্রবির অর্ধশতাধিক আনসার সদস্য
ক্যাম্পাস

পরিবার ছেড়ে ঈদ করেছেন নোবিপ্রবির অর্ধশতাধিক আনসার সদস্য

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে যখন দেশের বিভিন্ন প্রান্তের মানুষ প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে বাড়ি ফিরেছেন, তখন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ৬৮ জন আনসার সদস্য পরিবারের সান্নিধ্য ত্যাগ করে ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিতে দায়িত্ব পালন করেছেন। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ক্যাম্পাসে কর্মরত মোট ৭৮ জন আনসার সদস্যের মধ্যে ৬৮ জনই এবার ঈদের ছুটিতে বাড়ি যাওয়ার সুযোগ পাননি। বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা সচল রাখতে তারা ক্যাম্পাসেই অবস্থান করছেন।

২৫ জুলাই, ২০২৬

জন্মই যেন আজন্ম পাপ: ৩০ ঘণ্টা পেরিয়ে গেলেও কোনো দেশই তাদের নিতে চাইছে না!
সারাদেশ

জন্মই যেন আজন্ম পাপ: ৩০ ঘণ্টা পেরিয়ে গেলেও কোনো দেশই তাদের নিতে চাইছে না!

পঞ্চগড়ের বড়বাড়ি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের পুশইনের চেষ্টায় আটকে পড়া ১০ জন নারী-পুরুষ ও শিশু ৩০ ঘণ্টারও বেশি সময় ধরে সীমান্তের জিরো লাইনে অবস্থান করছে। বাংলাদেশে প্রবেশ করতে না পারা এবং ভারতেও ফিরিয়ে না নেওয়ায় তারা এখনো অনিশ্চয়তার মধ্যে রয়েছে। জানা গেছে, শুক্রবার (৫ জুন) ভোরে বিএসএফ ওই ১০ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে। তবে বিজিবির বাধার কারণে তারা বাংলাদেশে প্রবেশ করতে পারেনি। পরে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হলেও বিএসএফ তাদের ফেরত নিতে অস্বীকৃতি জানায়।

২৫ জুলাই, ২০২৬

পুশইন ব্যাপারে শুভেন্দু বললেন ‘কোনো উত্তর দেব না’
আন্তর্জাতিক

পুশইন ব্যাপারে শুভেন্দু বললেন ‘কোনো উত্তর দেব না’

ভারতের দিক থেকে যা ‘পুশব্যাক’ বাংলাদেশের দিকে তা ‘পুশইন’। বর্তমানে এই ইস্যুতে সরগরম বাংলাদেশ-ভারতের সীমান্ত রাজনীতি। ভারতের রাজধানী নয়াদিল্লিতে সদ্য শেষ হওয়া ৫৭তম বিজিবি-বিএসএফের মহাপরিচালক পর্যায়ের বৈঠকেও এ ব্যাপারে কোনো সমাধান আসেনি। এ নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করা হলে, তিনি কোনো উত্তর দেবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন। শুক্রবার (১২ জুন) কলকাতার কাছে নিউটাউনে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শুভেন্দু। এ সময় পুশইন নিয়ে ভারতীয় সাংবাদিকদের প্রশ্নে তার স্পষ্ট জবাব, ‘এ ব্যাপারে আমি কোনো উত্তর দেব না।’

২৫ জুলাই, ২০২৬

ফের মধ্যযুগের আরেকটি মসজিদকে মন্দির ঘোষণা, ভারতে কি এখন হিন্দু শাসন চলছে?
আন্তর্জাতিক

ফের মধ্যযুগের আরেকটি মসজিদকে মন্দির ঘোষণা, ভারতে কি এখন হিন্দু শাসন চলছে?

ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের ধার শহরের ঐতিহাসিক কামাল মাওলা মসজিদ বা ভোজশালা কমপ্লেক্সকে ঘিরে নতুন করে ধর্মীয় ও রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। ঐতিহাসিক এ স্থানে মসজিদের আগে একটি মন্দির ছিল, এমন দাবির ভিত্তিতে মধ্যপ্রদেশের হাইকোর্টে একটি আবেদন করা হয়েছিল। গত শুক্রবার শুনানির পর হাইকোর্ট রায় দেন যে মধ্যযুগে তৈরি এ কমপ্লেক্স ছিল প্রকৃতপক্ষে এক হিন্দু দেবীর উদ্দেশে উৎসর্গ করা মন্দির।

২৫ জুলাই, ২০২৬

মালদ্বীপে বাংলাদেশি প্রতিষ্ঠান ঢাকা ট্রেডার্সের পৃষ্ঠপোষকতায় জমে উঠল ঈদ সংগীত সন্ধ্যা
প্রবাস

মালদ্বীপে বাংলাদেশি প্রতিষ্ঠান ঢাকা ট্রেডার্সের পৃষ্ঠপোষকতায় জমে উঠল ঈদ সংগীত সন্ধ্যা

নীল জলরাশি, সাদা বালির সৈকত, প্রবালপ্রাচীর, বিলাসবহুল রিসোর্ট ও চমৎকার সামুদ্রিক পরিবেশের দেশ মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে এক প্রাণবন্ত ঈদ সংগীত সন্ধ্যা। বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান ঢাকা ট্রেডার্স-এর পৃষ্ঠপোষকতায় আয়োজিত এ অনুষ্ঠানে ঈদের আনন্দ ভাগাভাগি করতে একত্রিত হন শতাধিক প্রবাসী বাংলাদেশি। অনুষ্ঠানে মালদ্বীপের নীল দরিয়া শিল্পী গোষ্ঠীর শিল্পীদের পাশাপাশি প্রবাসী বাংলাদেশি তরুণদের পরিবেশনাও দর্শকদের মুগ্ধ করে। গান, আড্ডা ও সাংস্কৃতিক পরিবেশনায় পুরো আয়োজনজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ।

২৫ জুলাই, ২০২৬


শিরোনাম:
সদ্য. দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর: কনস্যুলেটের ভূমিকা খতিয়ে দেখতে বলল সংসদীয় কমিটি সদ্য. কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকের নেতৃত্বে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সদ্য. ৪ নভেম্বর পর্যন্ত স্থগিত বিমানের দাম্মাম ও রিয়াদ ফ্লাইট সদ্য. যুক্তরাষ্ট্র ও ইসরায়েল থেকে দূরত্ব বজায় রাখতে ইউরোপকে ইরানের আহ্বান সদ্য. ষষ্ঠ শ্রেণির পাঠ্যবই থেকে বাদ দেওয়া হলো ‘দাঁড়িপাল্লা’ প্রতীক সদ্য. মাদক সংশ্লিষ্টতার কারণে ২৭ জন পুলিশ সদস্যকে জেলে পাঠানো হয়েছে: আইজিপি সদ্য. বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে সুইডিশ কোম্পানিকে স্পিকারের আহ্বান সদ্য. জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ায় ৫৪৮ ছাত্রীর মাঝে বাইসাইকেল বিতরণ সদ্য. চট্টগ্রাম সিটির পূর্ণকালীন প্রশাসকের দায়িত্ব পেলেন মেয়র শাহাদাত সদ্য. জাপান সফরে স্ত্রী জুবাইদা রহমানসহ প্রধানমন্ত্রীর সফরসঙ্গী যাঁরা সদ্য. দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর: কনস্যুলেটের ভূমিকা খতিয়ে দেখতে বলল সংসদীয় কমিটি সদ্য. কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকের নেতৃত্বে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সদ্য. ৪ নভেম্বর পর্যন্ত স্থগিত বিমানের দাম্মাম ও রিয়াদ ফ্লাইট সদ্য. যুক্তরাষ্ট্র ও ইসরায়েল থেকে দূরত্ব বজায় রাখতে ইউরোপকে ইরানের আহ্বান সদ্য. ষষ্ঠ শ্রেণির পাঠ্যবই থেকে বাদ দেওয়া হলো ‘দাঁড়িপাল্লা’ প্রতীক সদ্য. মাদক সংশ্লিষ্টতার কারণে ২৭ জন পুলিশ সদস্যকে জেলে পাঠানো হয়েছে: আইজিপি সদ্য. বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে সুইডিশ কোম্পানিকে স্পিকারের আহ্বান সদ্য. জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ায় ৫৪৮ ছাত্রীর মাঝে বাইসাইকেল বিতরণ সদ্য. চট্টগ্রাম সিটির পূর্ণকালীন প্রশাসকের দায়িত্ব পেলেন মেয়র শাহাদাত সদ্য. জাপান সফরে স্ত্রী জুবাইদা রহমানসহ প্রধানমন্ত্রীর সফরসঙ্গী যাঁরা