"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)

ক্ষমতার দাপট নয়, মানুষের মন জয় করুন: মির্জা ফখরুল
সারাদেশ

ক্ষমতার দাপট নয়, মানুষের মন জয় করুন: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলীয় নেতাকর্মীদের উদ্দেশে সতর্ক করে বলেছেন, ক্ষমতায় আসার কথা বলে কেউ যেন ক্ষমতার অপব্যবহার না করে। এমনটি করলে জনগণের ভালোবাসা পাওয়া যাবে না। বুধবার (২০ মে) বিকেলে ঠাকুরগাঁও জেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, রাজনীতির মূল লক্ষ্য হলো জনগণের মন জয় করা। ক্ষমতা প্রদর্শন নয়, বরং জনগণের আস্থা অর্জনই রাজনীতির আসল কাজ।

২৫ জুলাই, ২০২৬

কিশোরগঞ্জে ৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত গ্রেফতার
সারাদেশ

কিশোরগঞ্জে ৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত গ্রেফতার

মা থাকেন ঢাকায়। কাজ করেন পোশাক কারখানায়। বাবা মানসিকভাবে অসুস্থ। ফলে পাঁচ বছরের কন্যাসন্তানটির নিরাপদ আশ্রয় ছিল কিশোরগঞ্জের করিমগঞ্জে নানির কাছে। কিন্তু নানাবাড়ি আর নিরাপদ নেই শিশুটির জন্য। আম দেওয়ার কথা বলে শিশুটিকে ডেকে ধর্ষণের চেষ্টা করার অভিযোগ উঠেছে স্থানীয় এক যুবকের বিরুদ্ধে। ​এই ঘটনায় ভুক্তভোগী শিশুর নানি বুধবার মো. অভি (৩০) নামের একজনের বিরুদ্ধে করিমগঞ্জ থানায় অভিযোগ দিয়েছেন। এরপর গতকাল বৃহস্পতিবার রাতে অভিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন আইনে নথিভুক্ত হয়েছে।

২৫ জুলাই, ২০২৬

জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটে নতুন ভাঙনের আভাস, সিদ্ধান্ত ১০ জুন
রাজনীতি

জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটে নতুন ভাঙনের আভাস, সিদ্ধান্ত ১০ জুন

জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটে আবারও ভাঙনের গুঞ্জন দেখা দিয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের পর এবার বাংলাদেশ খেলাফত আন্দোলনও জোট থেকে সরে যাওয়ার বিষয়ে ভাবছে বলে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে আগামী ১০ জুন।

২৫ জুলাই, ২০২৬

অর্থমন্ত্রীর বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলন আজ
জাতীয়

অর্থমন্ত্রীর বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলন আজ

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট উপস্থাপনের পর আজ বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। শুক্রবার (১২ জুন) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিকেল ৩টায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানে তিনি প্রস্তাবিত বাজেটের বিভিন্ন দিক তুলে ধরবেন এবং সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেবেন।

২৫ জুলাই, ২০২৬

প্রত্যাশার চেয়েও দ্রুত সামরিক শক্তি বাড়াচ্ছে ইরান
আন্তর্জাতিক

প্রত্যাশার চেয়েও দ্রুত সামরিক শক্তি বাড়াচ্ছে ইরান

যুদ্ধবিরতির মধ্যেও হরমুজ প্রণালিতে দুই দেশের বাহিনীর মধ্যে একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটেছে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে, বিশেষ করে সংযুক্ত আরব আমিরাতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনাও ঘটেছে। এসব হামলার জন্য তেহরানকে দায়ী করছে ওয়াশিংটন ও তার মিত্ররা। এদিকে যুদ্ধের সময় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সামরিক অবকাঠামোর বড় ধরনের ক্ষতি হয়েছিল বলে তেহরান স্বীকার করেছে। তবে সাম্প্রতিক মার্কিন গোয়েন্দা মূল্যায়নে উঠে এসেছে, প্রত্যাশার তুলনায় অনেক দ্রুতগতিতে নিজেদের সামরিক সক্ষমতা পুনর্গঠন করছে ইরান।

২৫ জুলাই, ২০২৬

মরুভূমিতে চীনের কৌশলগত সামরিক অবকাঠামো, টার্গেট যুক্তরাষ্ট্র?
আন্তর্জাতিক

মরুভূমিতে চীনের কৌশলগত সামরিক অবকাঠামো, টার্গেট যুক্তরাষ্ট্র?

চীনের প্রত্যন্ত এক মরুভূমি অঞ্চলে বিশাল আকারের একটি সামরিক কমপ্লেক্স গড়ে উঠছে। নিরাপত্তা বিশ্লেষকদের মতে, এটি এমনভাবে নির্মাণ করা হচ্ছে যাতে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য প্রথম আঘাত চীনের পারমাণবিক অস্ত্রভাণ্ডার সম্পূর্ণভাবে ধ্বংস করতে না পারে এবং বেইজিংয়ের পাল্টা আঘাতের সক্ষমতা নিশ্চিতভাবে বজায় থাকে। চীনের পারমাণবিক ক্ষেপণাস্ত্র ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের যেকোনো শহরে আঘাত হানতে সক্ষম বলে ধারণা করা হয়। তবে বার্তা সংস্থা রয়টার্সের বিশ্লেষিত স্যাটেলাইট চিত্রে দেখা গেছে, বেইজিং তার দীর্ঘ-পাল্লার ক্ষেপণাস্ত্র সংরক্ষণের জন্য ব্যবহৃত বিচ্ছিন্ন সাইলো ঘাঁটিগুলোর আশপাশে বিস্তৃত লঞ্চ প্যাড, ভূগর্ভস্থ বাঙ্কার এবং যোগাযোগ কেন্দ্রের সমন্বয়ে একটি জটিল নেটওয়ার্ক গড়ে তুলছে।

২৫ জুলাই, ২০২৬

অবৈধ বাংলাদেশিদের বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে: ভারত
আন্তর্জাতিক

অবৈধ বাংলাদেশিদের বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে: ভারত

ভারতে অবৈধভাবে বসবাসকারী বিদেশি নাগরিকদের বিরুদ্ধে দেশটির প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন রণধীর জয়সওয়াল। বিশেষ করে বাংলাদেশি নাগরিকদের শনাক্তকরণ ও ফেরত পাঠানোর প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে বাংলাদেশের সহযোগিতাও কামনা করেছে নয়াদিল্লি। শুক্রবার দিল্লিতে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি বলেন, বাংলাদেশসহ যেসব বিদেশি নাগরিক ভারতে অবৈধভাবে অবস্থান করছেন, তাঁদের বিষয়ে ভারতের নিজস্ব আইন অনুসারে ব্যবস্থা নেওয়া হবে।

২৫ জুলাই, ২০২৬

শেষ মুহূর্তে আর্জেন্টাইন শিবিরে চোট, দলে বড় পরিবর্তন
খেলাধুলা

শেষ মুহূর্তে আর্জেন্টাইন শিবিরে চোট, দলে বড় পরিবর্তন

শেষ মুহূর্তে বিশ্বকাপ স্কোয়াডে বড় পরিবর্তন এনেছে আর্জেন্টিনা। চোটের কারণে দল থেকে ছিটকে গেছেন রক্ষণভাগের তারকা লিওনার্দো বালেরদি। তার জায়গায় যোগ দিচ্ছেন মার্কোস সেনেসি। বৃহস্পতিবার (১২ জুন) আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) বিষয়টি নিশ্চিত করেছে। এএফএ বলছে, বালেরদির ডান পায়ের পেশিতে গুরুতর চোট পেয়েছে। ওই চোট তাকে বিশ্বকাপ থেকেই ছিটকে দিয়েছে।

২৫ জুলাই, ২০২৬

কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের উদ্যোগে মৌসুমি ফল উৎসব অনুষ্ঠিত
ক্যাম্পাস

কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের উদ্যোগে মৌসুমি ফল উৎসব অনুষ্ঠিত

রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ জুলহাস উদ্দীন বলেন, 'দুপুরের খাবারের পর এই মৌসুমি ফলভোজে অংশ নিতে পেরে ভালো লাগছে। ক্যাম্পাসে এটি একটি ব্যতিক্রমধর্মী উদ্যোগ। এমন আয়োজনকে সাধুবাদ জানাই।' তিনি আরও বলেন, 'বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও ভাবমূর্তি রক্ষায় প্রশাসন, শিক্ষক ও অন্যান্য স্টেকহোল্ডারদের পাশাপাশি সাংবাদিকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব যেন সবসময় সত্য ও ন্যায়ের পক্ষে থাকে। যে ঘটনা সত্যিকার অর্থেই সংবাদ হওয়ার মতো, সেটিই যেন তারা সংবাদ হিসেবে তুলে ধরে। আয়োজনের জন্য প্রেস ক্লাবকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।'

২৫ জুলাই, ২০২৬

‘ফেসবুকে মুহূর্তেই যেকোনো ব্যক্তির চরিত্রহনন সম্ভব হচ্ছে’
জাতীয়

‘ফেসবুকে মুহূর্তেই যেকোনো ব্যক্তির চরিত্রহনন সম্ভব হচ্ছে’

সামাজিক যোগাযোগমাধ্যমের নেতিবাচক ব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ফেসবুক বা সামাজিক যোগাযোগমাধ্যম এখন অত্যন্ত জটিল ও শক্তিশালী মাধ্যমে পরিণত হয়েছে, যেখানে মুহূর্তের মধ্যেই যেকোনো ব্যক্তির চরিত্রহনন করা সম্ভব হচ্ছে। শুক্রবার দুপুরে ঠাকুরগাঁও প্রেস ক্লাব মিলনায়তনে জেলার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

২৫ জুলাই, ২০২৬


শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সদ্য. ‘এই সংসদের মূল্য দুই আনাও নেই, ৫ বছর টিকবে কি না সন্দেহ’: নাহিদ ইসলাম সদ্য. সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের মৃতদেহ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার সদ্য. নোট অব ডিসেন্টে সংশোধন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মক্কাসহ সৌদি আরবের চার শহরে জরুরি সতর্কতা জারি সদ্য. স্ত্রীকে বাঁচাতে ৫ লাখ টাকার সংগ্রাম, বাবার পাশে রাজপথে ১১ বছরের সন্তান সদ্য. জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান আর নেই সদ্য. ‘সবার আগে তোর লাশ পড়ে থাকবে’ হুমকির পর কুরিয়ার ভ্যানে হামলা সদ্য. গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন সদ্য. জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড সদ্য. প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সদ্য. ‘এই সংসদের মূল্য দুই আনাও নেই, ৫ বছর টিকবে কি না সন্দেহ’: নাহিদ ইসলাম সদ্য. সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের মৃতদেহ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার সদ্য. নোট অব ডিসেন্টে সংশোধন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মক্কাসহ সৌদি আরবের চার শহরে জরুরি সতর্কতা জারি সদ্য. স্ত্রীকে বাঁচাতে ৫ লাখ টাকার সংগ্রাম, বাবার পাশে রাজপথে ১১ বছরের সন্তান সদ্য. জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান আর নেই সদ্য. ‘সবার আগে তোর লাশ পড়ে থাকবে’ হুমকির পর কুরিয়ার ভ্যানে হামলা সদ্য. গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন সদ্য. জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড