"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
বাড়িতে মাকে গলা কেটে খুন, ঢাবির ছাত্রী হলে হৃদয়বিদারক দৃশ্য
বগুড়ায় নিজ বাড়িতে মাকে হত্যার খবর পেয়ে গভীর রাতে কান্নায় ভেঙে পড়েন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। তার আহাজারিতে স্তব্ধ হয়ে যায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের পরিবেশ। বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী প্রার্থনা মজুমদার বুধবার গভীর রাতে গ্রামের বাড়ি থেকে ফোনে জানতে পারেন, তার মাকে হত্যা করা হয়েছে। খবরটি পাওয়ার পর তিনি কান্নায় ভেঙে পড়লে হলের অন্য শিক্ষার্থীরাও সেখানে জড়ো হন। পরে বিষয়টি জানতে পেরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দ্রুত তার বাড়ি যাওয়ার ব্যবস্থা করেন।
২৫ জুলাই, ২০২৬
স্কুলের ছাত্রাবাসে ভয়াবহ অগ্নিকাণ্ড- প্রাণ গেল ঘুমিয়ে থাকা ১৬ শিক্ষার্থীর, আহত অনেকে
কেনিয়ার একটি আবাসিক বিদ্যালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৭৪ জন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। স্থানীয় পুলিশ ও কেনিয়া রেড ক্রস জানায়, বৃহস্পতিবার (২৮ মে) ভোররাতে রাজধানী থেকে প্রায় ১২০ কিলোমিটার পশ্চিমে গিলগিল এলাকায় অবস্থিত উতুমিশি গার্লস স্কুলের একটি ছাত্রাবাসে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন পুরো ভবনে ছড়িয়ে পড়ে। ওই ছাত্রাবাসে প্রায় ২২০ শিক্ষার্থী অবস্থান করছিল।
২৫ জুলাই, ২০২৬
জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে কুবিতে কুরআন খতম ও দোয়া মাহফিল
মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম)-এর ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) কুরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করেছে জাতীয়তাবাদী শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী ফোরাম, কুমিল্লা বিশ্ববিদ্যালয়। শুক্রবার (৫ জুন) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে সকাল ১০টায় কুরআন খতম এবং জুমার নামাজ শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
২৫ জুলাই, ২০২৬
চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত সেবা অব্যাহত রাখতে চায় আদ্-দ্বীন
ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের নিবন্ধন বাতিল করেছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে আপিলের সুযোগ থাকায় সেটি নিষ্পত্তি হওয়ার আগ পর্যন্ত সেবা কার্যক্রম অব্যাহত রাখতে চায় প্রতিষ্ঠানটি। এ উদ্দেশ্যে সরকারের কাছে বিশেষ আবেদন জানিয়েছে আদ্-দ্বীন। বৃহস্পতিবার রাতে আদ্-দ্বীন ফাউন্ডেশনের পরিচালক তারিকুল ইসলাম মুকুলের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
২৫ জুলাই, ২০২৬
অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে করা রিট খারিজ
আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এম কে রহমান এবং রিটকারী আইনজীবী মহসিন রশীদ। রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল। শুনানি শেষে সাংবাদিকদের এম কে রহমান বলেন, 'অন্তর্বর্তী সরকারের শাসনামলে অর্থনীতি, স্বাস্থ্যসহ বিভিন্ন খাতে অস্থিরতা ও অরাজক পরিস্থিতি তৈরি হয়েছে। এ কারণে ‘কমিশন অব ইনকোয়ারি অ্যাক্ট’ অনুযায়ী একটি তদন্ত কমিশন গঠনের আবেদন জানানো হয়েছিল, যাতে ভবিষ্যতে কোনো নির্বাচিত সরকার এ বিষয়গুলো উপেক্ষা করতে না পারে।
২৫ জুলাই, ২০২৬
কোরবানির পশুর চামড়া নিয়ে আবারও হাহাকার: গরুর ১০০-৬০০ টাকা, ছাগলেরটা কেউ নেয় না
বরাবরের মতো এবারও কোরবানির পশুর চামড়া বিক্রি নিয়ে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। উত্তরবঙ্গের অন্যতম বড় বাজার বগুড়া, পূর্বাঞ্চলের কুমিল্লার চৌদ্দগ্রাম এবং পশ্চিমাঞ্চলের মেহেরপুরের গাংনীসহ বিভিন্ন এলাকায় চরম ক্রেতাসংকটে হাজার হাজার পশুর চামড়া অবিক্রীত পড়ে রয়েছে। চামড়ার অস্বাভাবিক কম দামে ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ কোরবানিদাতারা। একই সঙ্গে লাভের আশায় গ্রামগঞ্জ থেকে চামড়া সংগ্রহ করা মৌসুমি ব্যবসায়ীরাও পড়েছেন বড় ধরনের লোকসান ও পুঁজি হারানোর ঝুঁকিতে। আড়তদারদের পুঁজিসংকট, ট্যানারিমালিকদের বকেয়া অর্থ পরিশোধ না করা, লবণের দাম বৃদ্ধি এবং গত বছরের তিক্ত অভিজ্ঞতার কারণে চামড়া খাতে এবার বড় ধরনের স্থবিরতা তৈরি হয়েছে।
২৫ জুলাই, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক দুর্ঘটনায় মা-ছেলেসহ ৪ জন নিহত
ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় মা-ছেলেসহ ৪ জন নিহত হয়েছেন। শুক্রবার সকালে রামরাইল ও বাড়িউড়া এলাকায় এসব দুর্ঘটনা ঘটে। নিহতদের মরদেহ উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। স্থানীয় সূত্র ও হাসপাতাল সূত্রে জানা যায়, শুক্রবার সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থেকে সিএনজিচালিত অটোরিকশায় করে স্ত্রী-সন্তানদের নিয়ে সরাইল-বিশ্বরোড যাচ্ছিলেন কাউসার মিয়া। পথিমধ্যে কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রামরাইল ইউনিয়নের বিয়াল্লিশ্বর এলাকায় পেছন দিক থেকে একটি মাছভর্তি পিকআপ ভ্যান অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়।
২৫ জুলাই, ২০২৬
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জয়, ইতিহাস গড়ল বাংলাদেশ
অবশেষে অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ল বাংলাদেশ ক্রিকেট দল। ওয়ানডে ক্রিকেটে প্রথমবারের মতো অস্ট্রেলিয়াকে সিরিজ হারানোর কীর্তি গড়েছে টাইগাররা। বৃহস্পতিবার (১১ জুন) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৫ উইকেটের দাপুটে জয় তুলে নেয় বাংলাদেশ। ফলে এক ম্যাচ হাতে রেখেই তিন ম্যাচের সিরিজ নিজেদের করে নেয় মেহেদি হাসান মিরাজের দল।
২৫ জুলাই, ২০২৬
জাইকা প্রতিনিধিদলের সঙ্গে সড়ক ও সেতু মন্ত্রীর বৈঠক, অবকাঠামো সহযোগিতা জোরদারে গুরুত্ব
বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থা আধুনিকায়ন এবং চলমান উন্নয়ন প্রকল্পে সহযোগিতা আরও সম্প্রসারণের লক্ষ্যে শেখ রবিউল আলম–এর সঙ্গে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা) প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। আজ বাংলাদেশ সচিবালয়–এ মন্ত্রীর দপ্তরে আয়োজিত বৈঠকে উপস্থিত ছিলেন হাবিবুর রশিদ। জাইকা বাংলাদেশ অফিসের চিফ রিপ্রেজেন্টেটিভ তাকাহাশি জুনকো–এর নেতৃত্বে প্রতিনিধিদল বৈঠকে অংশ নেয়।
২৫ জুলাই, ২০২৬
পাঠ্যবইয়ে জিয়াউর রহমানের নিবন্ধ অন্তর্ভুক্তির পরামর্শ বিশিষ্টজনদের
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বহুল আলোচিত নিবন্ধ ‘একটি জাতির জন্ম’ পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার পরামর্শ দিয়েছেন শিক্ষা ও ইতিহাসবিদসহ বিশিষ্টজনরা। তারা বলছেন, এর মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্ম মহান মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস সম্পর্কে সঠিক ধারণা লাভ করতে পারবে। ১৯৭২ সালে প্রথম স্বাধীনতা বার্ষিকী উপলক্ষে অধুনালুপ্ত ‘দৈনিক বাংলা’ পত্রিকায় এই নিবন্ধ প্রথম প্রকাশিত হয়। পরে ১৯৭৪ সালে স্বাধীনতা দিবসে একই পত্রিকার সহযোগী প্রতিষ্ঠান ‘সাপ্তাহিক বিচিত্রা’য় লেখাটি পুনর্মুদ্রণ করা হয়।
২৫ জুলাই, ২০২৬