"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
বজ্রপাতে ৬ জেলায় প্রাণ গেল ১২ জনের
দেশের বিভিন্ন জেলায় বজ্রপাতে অন্তত ১২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, নীলফামারী, পঞ্চগড়, বগুড়া ও ময়মনসিংহে পৃথক ঘটনায় এসব প্রাণহানির ঘটনা ঘটে। সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। জেলার সদর, শিবগঞ্জ ও নাচোল উপজেলায় পৃথক বজ্রপাতে তিন নারীসহ ছয়জনের মৃত্যু হয়েছে।
২৫ জুলাই, ২০২৬
পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে ওসমান হাদির বীরত্বগাথা
২০২৮ শিক্ষাবর্ষ থেকে চালু হতে যাওয়া নতুন শিক্ষাক্রমের পাঠ্যবইয়ে বিভিন্ন ঐতিহাসিক ও সমসাময়িক ব্যক্তিত্বের জীবন ও অবদান অন্তর্ভুক্ত করার পরিকল্পনা নিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। বুধবার (১০ জুন) শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে এ বিষয়ে নীতিগত আলোচনা হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
২৫ জুলাই, ২০২৬
অস্ত্র ও মাদকমুক্ত নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতে ৩ দফা দাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল
অস্ত্র ও মাদকমুক্ত ক্যাম্পাস নিশ্চিত, অভিযুক্ত অস্ত্রধারীর স্থায়ী বহিষ্কার এবং পুরো ক্যাম্পাসকে সিসিটিভির আওতায় এনে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা। বুধবার (২০ মে) দুপুর দেড়টায় চাকসু ভবনের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে প্রশাসনিক ভবন, সমাজবিজ্ঞান অনুষদ ও আমানত হল প্রদক্ষিণ শেষে জিরো পয়েন্টে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
২৫ জুলাই, ২০২৬
হানাহানি ভুলে সাম্য ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বান মির্জা ফখরুলের
পবিত্র ঈদুল আজহার দিনে সাম্য ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছেন এলজিআরডি মন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বৃহস্পতিবার (২৮ মে) সকালে ঠাকুরগাঁও কেন্দ্রীয় ঈদগাহ-এ ঈদের নামাজ আদায় শেষে তিনি বলেন, কোরবানির প্রকৃত শিক্ষা হলো ত্যাগ, মানবতা এবং সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো।
২৫ জুলাই, ২০২৬
দুই দায়িত্ব একসঙ্গে পালনের নজির আছে: খলিলুর রহমান
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ার পরও পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালনে কোনো জটিলতা দেখছেন না পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তিনি বলেছেন, অতীতেও একই ব্যক্তি একসঙ্গে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ও দেশের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।
২৫ জুলাই, ২০২৬
স্বল্প বাজেটের ‘অবসেশন’-এর বিশ্বজয়
NULL
২৫ জুলাই, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে নেমে ৪ শ্রমিকের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে একটি নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে চার শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ বুধবার (২০ মে) বিকেলে উপজেলার কালীকচ্ছ ইউনিয়নের গলানিয়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত শ্রমিকদের নাম-পরিচয় জানা যায়নি।
২৫ জুলাই, ২০২৬
দখলদার ইসরায়েলি বাহিনীর ওপর একদিনে ৩৭ হামলা
হিজবুল্লাহ দাবি করেছে, দক্ষিণ লেবানন-এ অবস্থানরত ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী-র ওপর একদিনে ৩৭টি সামরিক অভিযান চালানো হয়েছে। গোষ্ঠীটির বিবৃতিতে বলা হয়, দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় ইসরায়েলি সেনা, সামরিক যান ও প্রকৌশল সরঞ্জাম লক্ষ্য করে এসব হামলা চালানো হয়। বিশেষ করে জাওতার আল-শারকিয়াহ, ওদাইসেহ, নাকৌরা, দেবেল ও রব আল-থালাথিন এলাকার আশপাশে সংঘর্ষের কথা উল্লেখ করা হয়েছে। খবর আল-জাজিরা।
২৫ জুলাই, ২০২৬
আইভীর বাড়ির সামনে সিসি ক্যামেরা বসাল পুলিশ, প্রবেশে কড়াকড়ি
‘আমাদের আইভী বাড়ি ফিরেছে। তাকে একনজর দেখার ইচ্ছা তো থাকবেই। তাই এসেছি। কিন্তু গেটে গিয়ে শুনলাম, এখন দেখা করা যাবে না। দুই দিন পর সবার সঙ্গে দেখা করবেন।’—এভাবেই অনুভূতির কথা জানালেন নারায়ণগঞ্জের দেওভোগ এলাকার বাসিন্দা মোসাদ্দেকা বেগম।
২৫ জুলাই, ২০২৬
১ জুলাই থেকে ধাপে ধাপে কার্যকর করার ঘোষণা অর্থমন্ত্রীর
সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে জাতীয় সংসদে নবম জাতীয় পে স্কেলের ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার (১১ জুন ২০২৬) ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপনকালে তিনি নতুন বেতন কাঠামো আগামী ১ জুলাই থেকে ধাপে ধাপে কার্যকর করার ঘোষণা দেন। বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, সরকারি কর্মচারীরা গত প্রায় ১১ বছর ধরে একই বেতন কাঠামোর আওতায় বেতন-ভাতা পাচ্ছেন। এ সময়ে মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এ পরিস্থিতিতে সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো প্রণয়ন ও বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
২৫ জুলাই, ২০২৬