"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
টাইব্রেকারে কলম্বিয়াকে হারিয়ে ৭২ বছর পর শেষ আটে সুইজারল্যান্ড, কোয়ার্টারে প্রতিপক্ষ আর্জেন্টিনা
রুদ্ধশ্বাস লড়াই, ১২০ মিনিটেও কোনো দল গোলের দেখা পেল না। শেষ পর্যন্ত টাইব্রেকারের স্নায়ুচাপের পরীক্ষায় কলম্বিয়াকে ৪-৩ গোলে হারিয়ে ৭২ বছর পর বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে জায়গা করে নিয়েছে সুইজারল্যান্ড। শেষ আটে তাদের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। মঙ্গলবার ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত শেষ ষোলোর শেষ ম্যাচে নির্ধারিত ৯০ মিনিট ও অতিরিক্ত ৩০ মিনিটেও গোলশূন্য ছিল দুই দল। পরে টাইব্রেকারে সুইস গোলরক্ষক গ্রেগর কোবেলের দুর্দান্ত নৈপুণ্যে জয় নিশ্চিত হয় ইউরোপের দলটির।
২৫ জুলাই, ২০২৬
অসম্ভব চাপ অনুভব করছি দায়িত্বে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর দেশের মানুষের ব্যাপক প্রত্যাশা, নানা সমস্যা ও সীমাবদ্ধতার কারণে ‘অসম্ভব চাপ’ অনুভব করছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে এই চাপের মধ্যেও জনগণের প্রত্যাশা পূরণে সরকার কাজ করে যাচ্ছে বলে তিনি উল্লেখ করেন। মঙ্গলবার (১৬ জুন) বিকেলে রাজধানী ঢাকায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস এ তথ্য জানিয়েছে।
২৫ জুলাই, ২০২৬
কুবিতে স্পোর্টস ক্লাবের উদ্যোগে আর্জেন্টিনা-ব্রাজিলের প্রীতি ম্যাচ অনুষ্ঠিত
২০২৬ ফুটবল বিশ্বকাপের আবহে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) স্পোর্টস ক্লাবের উদ্যোগে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের অংশগ্রহণে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। আয়োজিত এ ম্যাচকে ঘিরে ক্যাম্পাসজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। সোমবার (২২ জুন) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত এ ম্যাচে মুখোমুখি হয় আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থক দল। এ সময় খেলা দেখতে মাঠে ভিড় করেন বিভিন্ন বিভাগের শিক্ষার্থী ও ফুটবলপ্রেমীরা।
২৫ জুলাই, ২০২৬
আফগানিস্তান ও পাকিস্তান সীমান্তে শক্তিশালী ভূমিকম্প
আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে শনিবার (২৭ জুন) একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এর প্রভাব আফগান রাজধানী কাবুলসহ পার্শ্ববর্তী দেশ পাকিস্তানেও অনুভূত হয়েছে বলে জানিয়েছে ইউরোপিয়ান-মেডিটেরেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি)। সংস্থাটির তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির মাত্রা ছিল ৬। এটি ভূপৃষ্ঠের প্রায় ১০০ কিলোমিটার গভীরে উৎপত্তি হয়। একই দিনে পাকিস্তানের উত্তরাঞ্চলেও ৫.৪ মাত্রার আরেকটি ভূমিকম্প রেকর্ড করা হয়।
২৫ জুলাই, ২০২৬
পাবনায় স্কুলছাত্রীকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণ অভিযোগে ভাঙচুর-অগ্নিসংযোগ
বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১০টার দিকে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এর আগে মঙ্গলবার (৩০ জুন) ভোর উপজেলার আতাইকুলা থানার আর, আতাইকুলা ইউনিয়নের বিলকুলা গ্রামে ধর্ষণের ঘটনা ঘটে।মামলা সূত্রে জানা গেছে, উপজেলার বিলকুলা গ্রামের সৌদি আরব প্রবাসীর স্ত্রীর ঘরে প্রায় রাতেই উকি দিতেন প্রতিবেশী মামুন (৩৪) ও জুয়েল (৩৫)। মঙ্গলবার ভোর চারটার দিকে প্রবাসী পরিবারের অষ্টম শ্রেণি পড়ুয়া মেয়ে ঘরের বাইরে গেলে পূর্ব থেকে ওত পেতে থাকা মামুন ও জুয়েল ওড়না দিয়ে মুখ বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে তাকে বাড়ির পাশে নিয়ে ধর্ষণ করেন। এ সময় তারা মোবাইলে ছবি ধারণ করে এবং কাউকে বললে মেরে ফেলার হুমকি দিয়ে চলে যান। পরে ভুক্তভোগী ঘটনা তার মাকে জানালে তিনি বাদী হয়ে মামুন ও জুয়েলের নামে আতাইকুলা থানার মামলা করেন।
২৫ জুলাই, ২০২৬
দুই কর্মকর্তাকে বরখাস্ত করল ফিফা
২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে বেলজিয়ামের মুখোমুখি হওয়ার আগে বড় ধাক্কা খেয়েছে যুক্তরাষ্ট্র। দলের দুই গুরুত্বপূর্ণ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন যুক্তরাষ্ট্র দলের ম্যানেজার স্যাম জাপাটকা এবং ইউএস সকার ফেডারেশনের নিরাপত্তাবিষয়ক সহসভাপতি ফ্র্যাঙ্ক প্যানেল।
২৫ জুলাই, ২০২৬
মেসির রেকর্ড ছাড়িয়ে এমবাপে, দুর্দান্ত জয়ে বিশ্বকাপ শুরু ফ্রান্সের
ম্যাচের প্রথমার্ধে গোছানো ফুটবলে ফ্রান্সকে চাপে রেখেছিল সেনেগাল জাতীয় ফুটবল দল। তবে বিরতির পর বদলে যায় দৃশ্যপট। আক্রমণে ধার বাড়িয়ে জোড়া গোল করেন কিলিয়ান এমবাপে। তার সঙ্গে বদলি হিসেবে নেমে একটি গোল যোগ করেন ব্র্যাডলি বারকোলা। তাদের নৈপুণ্যে নিউ জার্সিতে মঙ্গলবার বাংলাদেশ সময় রাতে অনুষ্ঠিত ম্যাচে ৩-১ ব্যবধানে জয় পায় ফ্রান্স জাতীয় ফুটবল দল।
২৫ জুলাই, ২০২৬
মুন্সীগঞ্জে মাদ্রাসাছাত্রকে হত্যাচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার
মুন্সীগঞ্জের টংগীবাড়ীতে এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের চেষ্টায় ব্যর্থ হয়ে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যাচেষ্টার মামলার প্রধান আসামি ও মাদ্রাসার শিক্ষক হাফেজ মো. লোকমান হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২২ জুন) চট্টগ্রামের পতেঙ্গা এলাকা থেকে র্যাবের সহায়তায় টংগীবাড়ী থানা পুলিশের একটি বিশেষ দল তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত লোকমান হোসেন (২৬) ভোলা জেলার চরফ্যাশন উপজেলার চর শশীভূষণ এলাকার আনোয়ার শেখের ছেলে। তিনি টংগীবাড়ী উপজেলার খিলপাড়া সুন্নাতুল মদিনা মাদ্রাসার শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
২৫ জুলাই, ২০২৬
মিরসরাইয়ে মহাজনহাট ফজলুর রহমান স্কুল এন্ড কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান
শনিবার (২৭ জুন) সকালে কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে কলেজ গভর্নিং বডির সভাপতি সাবেদ উর রহমানের সভাপতিত্বে এবং ব্যবসায় শিক্ষা বিভাগের প্রভাষক আজমল হোসেন ও আইসিটি বিভাগের প্রভাষক আবদুল বাতেন আবিদের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল আউয়াল চৌধুরী, উপজেলা বিএনপির সদস্যসচিব আজিজুর রহমান চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব গাজী নিজাম উদ্দিন, মিরসরাই কলেজের সাবেক অধ্যক্ষ নুরুল আফসার, ফজলুর রহমান স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সোহরাব হোসেন, মেহেরুন নেছা ফয়েজ উচ্চ বিদ্যালয়ের সভাপতি মেজবাউল হক মানিক, জোরারগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক সদস্যসচিব মাসুকুল আলম সোহান এবং উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক শাহীনুল ইসলাম স্বপন।
২৫ জুলাই, ২০২৬
বিনিয়োগ টানতে নতুন ভিসানীতির অনুমোদন সরকারের
বিদেশি বিনিয়োগ, ব্যবসা ও পর্যটন সহজ করতে নতুন ভিসানীতির অনুমোদন দিয়েছে সরকার। বৃহস্পতিবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ‘ভিসানীতি-২০২৬’-এর খসড়ায় অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি সাংবাদিকদের জানান, নতুন নীতিমালার মূল লক্ষ্য হলো বিদেশিদের বাংলাদেশে আসা-যাওয়ার প্রক্রিয়া সহজ করা, যাতে বিনিয়োগ, ব্যবসা, দক্ষ জনশক্তি ও প্রযুক্তি স্থানান্তর বাড়ানো যায়। তিনি বলেন, আগের মতো শুধু পারস্পরিকতার ভিত্তিতে ভিসা দেওয়ার বদলে এখন অর্থনৈতিক প্রয়োজন ও বিনিয়োগের সম্ভাবনাকেও গুরুত্ব দেওয়া হচ্ছে।
২৫ জুলাই, ২০২৬