"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
পিছিয়ে থাকার হতাশা নিয়ে বিরতিতে আর্জেন্টিনা
বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ে প্রথমার্ধে দারুণ চাপে পড়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। গোল হজম, পেনাল্টি মিস, পোস্টে বল লাগা এবং একের পর এক আক্রমণ ব্যর্থ হওয়ার পর ১-০ ব্যবধানে পিছিয়ে থেকেই বিরতিতে গেছে লিওনেল স্কালোনির দল। মিশরের গোলরক্ষক মোস্তফা শোবেইরের দুর্দান্ত নৈপুণ্যই প্রথমার্ধের সবচেয়ে আলোচিত বিষয় হয়ে ওঠে।
২৫ জুলাই, ২০২৬
অনলাইন হাজিরা দিতে গাছের মগডালে প্রধান শিক্ষক, ছবি ভাইরাল
সরকারি নির্দেশনা অনুযায়ী অনলাইন হাজিরা নিশ্চিত করতে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় এক প্রধান শিক্ষককে ঝুঁকি নিয়ে গাছের চূড়ায় উঠে তথ্য পাঠাতে হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটির ছবি ছড়িয়ে পড়ার পর বিষয়টি দেশজুড়ে আলোচনার সৃষ্টি করেছে। সোমবার (১৫ জুন) রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার রূপকারী ইউনিয়নের পাগজ্জ্যাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। দুর্গম পাহাড়ি এলাকায় মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট না থাকায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়।
২৫ জুলাই, ২০২৬
কুবির বাংলা বিভাগে দুই দিনব্যাপী সেমিনার শুরু
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগ ও বাংলা একাডেমির যৌথ আয়োজনে ঔপন্যাসিক ও গল্পকার হাসান আজিজুল হক এবং সাহিত্যিক ও সম্পাদক মোহাম্মদ লুৎফর রহমানের স্মরণে দুই দিনব্যাপী সেমিনার শুরু হয়েছে। সোমবার (২২ জুন) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিক অনুষদের সম্মেলন কক্ষে প্রথম দিনের সেমিনার অনুষ্ঠিত হয়।
২৫ জুলাই, ২০২৬
ফেনীর নিজ বাড়ীর সামনে থেকে যুবলীগ কর্মীর গলা-হাতকাটা মরদেহ উদ্ধার
নিহতের ছোট ভাই সাব্বির হাসান শীতল জানান, শুক্রবার (২৬ জুন) পারভেজ তার দোকানের কাজে এক যুবককে যুক্ত করার প্রস্তাব দেন এবং তাকে একটি মোবাইল ফোন দেন। এ বিষয়কে কেন্দ্র করে ওই যুবকের পরিবারের সঙ্গে বিরোধ তৈরি হয়। পরে রাতের দিকে মোবাইল দেওয়া নিয়ে পারভেজ ও মামুনের মধ্যে বাকবিতণ্ডা হয় এবং একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে।
২৫ জুলাই, ২০২৬
নিলোফার মনির বক্তব্য প্রত্যাখ্যান ছাত্রদলের, প্রতিক্রিয়া রাকিবের
জুলাই–আগস্ট গণঅভ্যুত্থান নিয়ে বিএনপির সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনির সাম্প্রতিক বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। সংগঠনটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এক ফেসবুক পোস্টে ওই বক্তব্যকে ‘ঘৃণাভরে প্রত্যাখ্যান’ করার কথা জানান। ফেসবুক পোস্টে রাকিবুল ইসলাম রাকিব লেখেন, নিলোফার চৌধুরী মনি দীর্ঘ ফ্যাসিবাদবিরোধী আন্দোলন-সংগ্রামে যুক্ত ছিলেন এবং গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে তাঁর ভূমিকা রয়েছে। তবে টকশোতে জুলাই–আগস্ট গণঅভ্যুত্থান নিয়ে দেওয়া বক্তব্যে সংগঠনটি মর্মাহত ও ক্ষুব্ধ হয়েছে বলে উল্লেখ করা হয়।
২৫ জুলাই, ২০২৬
চট্টগ্রাম ও রাঙামাটিতে বুধবারের এইচএসসি পরীক্ষা স্থগিত
বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন চট্টগ্রাম ও রাঙামাটি জেলার বুধবারের এইচএসসি ও সমমানের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। তবে একই শিক্ষা বোর্ডের অধীন কক্সবাজার, বান্দরবান ও খাগড়াছড়ি জেলায় এবং দেশের অন্যান্য শিক্ষা বোর্ডের নির্ধারিত দিনের পরীক্ষাগুলো পূর্বঘোষিত সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।
২৫ জুলাই, ২০২৬
কালেমার প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশ্বকাপে মাটিতে রাখা হয়নি সৌদি আরবের পতাকা
বিশ্বকাপে সৌদি আরব ও উরুগুয়ের মধ্যকার ম্যাচ শুরুর আগে এক ব্যতিক্রমী দৃশ্য দর্শকদের নজর কাড়ে। অন্যান্য দেশের জাতীয় পতাকার মতো মাটিতে না রেখে সৌদি আরবের পতাকাটি মাঠের ওপর উঁচু করে ধরে রাখা হয়। বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বকাপে অংশ নেওয়া দেশগুলোর মধ্যে সৌদি আরবের জাতীয় পতাকাটি ধর্মীয় ও রাষ্ট্রীয় মর্যাদার কারণে বিশেষভাবে ব্যবহার করা হয়। এ কারণে পতাকাটি মাটিতে স্পর্শ করতে দেওয়া হয়নি। আনুষ্ঠানিক ভারসাম্য বজায় রাখতে উরুগুয়ের পতাকাটিও একইভাবে উঁচু করে ধরে রাখা হয়।
২৫ জুলাই, ২০২৬
মালয়েশিয়া থেকে চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ায় দুই দিনের সরকারি সফর শেষে বিকেলে চীনের দালিয়ানের উদ্দেশে রওনা হয়েছেন। তারেক রহমান স্থানীয় সময় আজ বিকেল ৫টায় কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমান বন্দর থেকে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে দালিয়ান রওনা হন। এ কথা জানান প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়া থেকে চীনের দালিয়ানের উদ্দেশে রওনা হয়েছেন। দালিয়ানে তিনি দুইদিন কর্মব্যস্ত সময় কাটাবেন। এরপর প্রধানমন্ত্রী চীনের রাজধানী বেইজিং যাবেন। সেখানে প্রধানমন্ত্রীর সরকারি সফরের মূল কর্মসূচি শুরু হবে।
২৫ জুলাই, ২০২৬
ঢাকা কমিউনিটি বিজনেস ক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত
শুক্রবার (২৬ জুন) রাজধানীর উত্তরার একটি পার্টি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ক্লাবের প্রতিষ্ঠার ইতিহাস, লক্ষ্য ও উদ্দেশ্য, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, সদস্যদের সুযোগ-সুবিধা এবং ব্যবসায়িক নেটওয়ার্কিংয়ের গুরুত্ব তুলে ধরা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ফরহাদ রেজা। তিনি বলেন, একটি শক্তিশালী ব্যবসায়িক কমিউনিটি গড়ে তুলতে পারস্পরিক আস্থা, সহযোগিতা ও জ্ঞান বিনিময়ের কোনো বিকল্প নেই। তাঁর মতে, ঢাকা কমিউনিটি বিজনেস ক্লাব উদ্যোক্তা ও পেশাজীবীদের জন্য একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।
২৫ জুলাই, ২০২৬
পে-স্কেল বাস্তবায়নে বেসিক বেতন ভাগে জটিলতা
সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, বেসিক বেতন শতাংশের ভিত্তিতে ভাগ করে ফিক্সেশন বা বেতন নির্ধারণ করা হলে দেশের সব সরকারি দপ্তরে ব্যবহৃত ডিজিটাল বেতন ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনতে হবে। এতে সময় ও প্রশাসনিক ব্যয় বৃদ্ধি পাওয়ার পাশাপাশি নানা জটিলতা দেখা দিতে পারে। বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির আহ্বায়ক আব্দুল মালেক বলেন, আগে হাতে বেতন নির্ধারণ করা হলেও বর্তমানে সরকারি কর্মচারীদের বেতন ইএফটি এবং আইবাস প্লাস প্লাস সফটওয়্যারের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে পরিচালিত হয়। ফলে ধাপে ধাপে বেসিক নির্ধারণ করলে সিস্টেমে নতুন করে সেটআপ দিতে হবে।
২৫ জুলাই, ২০২৬