"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
দেশে ফিরেই বাবা-মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়া ও চীনে তাঁর প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরেই বাবা ও মায়ের কবর জিয়ারত করেছেন। আজ বেলা সোয়া ১২টায় রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানের মাজার কমপ্লেক্সে বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মা সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।
২৫ জুলাই, ২০২৬
৫ আগস্ট খুলছে জুলাই স্মৃতি জাদুঘর
ছাত্র আন্দোলনের স্মৃতি সংরক্ষণে নির্মিত ‘জুলাই স্মৃতি জাদুঘর’ আগামী ৫ আগস্ট উদ্বোধন করা হবে। উদ্বোধনের পর জাদুঘরটি সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়ার পরিকল্পনা রয়েছে।
২৫ জুলাই, ২০২৬
পর্যটকদের জন্য ‘প্যাকেজ ভিসা’ চালু করল সৌদি আরব
পর্যটকদের ভ্রমণ আরও সহজ ও ঝামেলামুক্ত করতে পরীক্ষামূলকভাবে ‘প্যাকেজ ভিসা’ ব্যবস্থা চালু করেছে সৌদি আরব। এই ব্যবস্থায় যোগ্য পর্যটকেরা বিমান টিকিট, আবাসন ও অন্যান্য ভ্রমণসুবিধাসহ সমন্বিত একটি প্যাকেজের মাধ্যমে সরাসরি পর্যটন ভিসার জন্য আবেদন করতে পারবেন। মঙ্গলবার সৌদি প্রেস সংস্থার প্রতিবেদনে জানানো হয়, নির্দিষ্ট কয়েকটি পরীক্ষামূলক বাজারে অনুমোদিত ভ্রমণ ও পর্যটনসেবা প্রদানকারী প্রতিষ্ঠানের মাধ্যমে এই সুবিধা চালু করা হচ্ছে। নতুন ব্যবস্থার আওতায় একটি সমন্বিত প্যাকেজের মধ্যেই যাওয়া-আসার বিমানভাড়া, অনুমোদিত আবাসনে থাকার ব্যবস্থা এবং ইলেকট্রনিক ভিসার আবেদন অন্তর্ভুক্ত থাকবে। ফলে পর্যটকদের আলাদাভাবে বিমান টিকিট, হোটেল বুকিং কিংবা ভিসার আবেদন করার প্রয়োজন হবে না।
২৫ জুলাই, ২০২৬
দুর্গম এলাকায় পৌঁছাচ্ছে না ত্রাণ, দাফনেও চরম সংকট
টানা ভারী বর্ষণ, পাহাড়ি ঢল এবং নদ-নদীর পানি বৃদ্ধিতে চট্টগ্রাম জেলার বিস্তীর্ণ এলাকা ভয়াবহ বন্যার কবলে পড়েছে। সাতকানিয়া, লোহাগাড়া, চন্দনাইশ ও বাঁশখালীসহ বিভিন্ন উপজেলার লাখো মানুষ পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছেন। কোথাও কোথাও কবরস্থান পানিতে তলিয়ে যাওয়ায় লাশ দাফনেও দেখা দিয়েছে চরম সংকট। প্রশাসন, সেনাবাহিনী, অগ্নিনির্বাপণ ও উদ্ধার বাহিনী, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, বেসরকারি উন্নয়ন সংস্থা এবং ব্যক্তিগত উদ্যোগে ত্রাণ বিতরণ চললেও দুর্গত মানুষের অভিযোগ, অধিকাংশ সহায়তা মূল সড়ক ও সহজে পৌঁছানো যায় এমন আশ্রয়কেন্দ্রেই সীমাবদ্ধ থাকছে। ফলে দুর্গম গ্রামের বহু পরিবার এখনো খাদ্য, বিশুদ্ধ পানি ও প্রয়োজনীয় ওষুধের সংকটে দিন কাটাচ্ছে।
২৫ জুলাই, ২০২৬
কলাপাড়া পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের প্রাক-বাজেট সভা অনুষ্ঠিত
পটুয়াখালীর কলাপাড়া পৌরসভার নগর সমন্বয় কমিটির (টিএলসিসি) ২০২৬-২৭ অর্থবছরের প্রাক-বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) পৌরসভা কার্যালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ।
২৫ জুলাই, ২০২৬
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নাশকতা এড়াতে ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সম্ভাব্য নাশকতা প্রতিরোধে দেশের ছয় জেলায় সেনা মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ৩০ জুন পর্যন্ত সেনাসদস্যরা মাঠপর্যায়ে দায়িত্ব পালন করবেন। মোতায়েনকৃত জেলাগুলো হলো ঢাকা, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, চট্টগ্রাম, ফরিদপুর ও গাজীপুর। সোমবার (২২ জুন) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে।
২৫ জুলাই, ২০২৬
জুলাই আন্দোলনে কেন চুপ ছিলেন, জানালেন ডা. আবদুল্লাহ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত জুলাই অভ্যুত্থানে ফ্যাসিবাদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার মতো কোনো সামর্থ্য তাঁর ছিল না বলে দাবি করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ। একান্ত সাক্ষাৎকারে তিনি নিজেকে একজন অরাজনৈতিক ব্যক্তি হিসেবে উল্লেখ করেন।
২৫ জুলাই, ২০২৬
এনআইডি নিয়ে নতুন সিদ্ধান্ত, ১৫ বছর পর বাধ্যতামূলক নবায়ন
২০০৭-২০০৮ সালে জাতীয় পরিচয়পত্র বিতরণ শুরু হওয়ার পর প্রায় দেড় যুগ পেরিয়ে গেছে। এ সময়ে অনেক নাগরিকের চেহারা, শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য ব্যক্তিগত তথ্যের পরিবর্তন হয়েছে। এমনকি আঙুলের ছাপেও পরিবর্তন আসতে পারে। নির্বাচন কমিশনের মতে, এসব কারণে অনেক ক্ষেত্রে পরিচয় নিশ্চিত করতে জটিলতা তৈরি হয়। তাই নির্দিষ্ট সময় পরপর এনআইডির তথ্য হালনাগাদ প্রয়োজন বলে মনে করছে সংস্থাটি।
২৫ জুলাই, ২০২৬
জেট জ্বালানির দাম আবার কমল
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমায় দেশের বাজারেও উড়োজাহাজে ব্যবহৃত জেট জ্বালানির মূল্য আবার কমিয়েছে বাংলাদেশ জ্বালানি নিয়ন্ত্রণ কমিশন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, জুলাই মাসে অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট জ্বালানির দাম ১৫০ টাকা ২১ পয়সা থেকে কমিয়ে ১৩০ টাকা ৯৯ পয়সা নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে নতুন মূল্য ঘোষণা করে কমিশন। নতুন দর মঙ্গলবার দিবাগত রাত ১২টা থেকে কার্যকর হবে।
২৫ জুলাই, ২০২৬
শুভেন্দুর নিশানায় এবার অবৈধ মাদরাসা, কঠোর পদক্ষেপের ঘোষণা
জেলা প্রশাসনের সহায়তায় কমিটি প্রতিটি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাকাল, নিবন্ধনের অবস্থা, শিক্ষার্থী ও শিক্ষক-কর্মচারীর সংখ্যা এবং পাঠ্যক্রমসংক্রান্ত তথ্য সংগ্রহ করবে। সরকারি অনুদানবিহীন মাদরাসাগুলোতে সরেজমিনে গিয়ে কী ধরনের পাঠদান হচ্ছে এবং কারা পাঠদান করছেন, তাও যাচাই করা হবে। আগামী ১৫ জুলাই তদন্ত কার্যক্রম শুরু হয়ে ২১ জুলাইয়ের মধ্যে প্রতিবেদন সংখ্যালঘু বিষয়ক দপ্তরে জমা দেওয়ার কথা রয়েছে। ওই প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে রাজ্য সরকার।
২৫ জুলাই, ২০২৬