"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
মালয়েশিয়-চীন সফরের ‘অভূতপূর্ব সাফল্যে’ প্রধানমন্ত্রীকে ধন্যবাদ সংসদে
মালয়েশিয়া ও চীন সফরের ‘অভূতপূর্ব সাফল্যের’ জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে প্রস্তাব গ্রহণ করেছে জাতীয় সংসদ। শনিবার সকালে কণ্ঠভোটে সর্বসম্মতিক্রমে প্রস্তাবটি গৃহীত হয়। গত ২১ থেকে ২৬ জুন মালয়েশিয়া ও চীন সফর শেষে শুক্রবার রাতে দেশে ফেরেন প্রধানমন্ত্রী। অধিবেশনের শুরুতে স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ধন্যবাদ প্রস্তাব উত্থাপন করেন। সংক্ষিপ্ত আলোচনা শেষে স্পিকার প্রস্তাবটি ভোটে দিলে তা সর্বসম্মতিক্রমে পাস হয়। তবে ওই সময় সংসদ কক্ষে উপস্থিত ছিলেন না প্রধানমন্ত্রী।
২৫ জুলাই, ২০২৬
ট্যুর বিল থেকে নম্বর পরিবর্তন: নোবিপ্রবিতে শিক্ষক দম্পতির বিরুদ্ধে নানা অভিযোগ
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক মো. ইফতেখার পারভেজ পুইয়ানের বিরুদ্ধে সিলেবাসে না থাকা শিক্ষা সফরের (ফিল্ড ট্রিপ) বিল উত্তোলন এবং শিক্ষার্থীদের নম্বর পরিবর্তনের (মার্ক টেম্পারিং) অভিযোগ উঠেছে। একই বিভাগের শিক্ষক ও তাঁর স্ত্রী মীম্মা তাবাসসুমকে ঘিরেও প্রভাব বিস্তারের অভিযোগ রয়েছে। এসব অভিযোগ তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
২৫ জুলাই, ২০২৬
অপহরণ মামলায় যুব সংগঠনের পাঁচ নেতা গ্রেপ্তার
দিনাজপুরে এক কৃষককে অপহরণ করে ১২ লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগে দায়ের করা মামলায় এনসিপির যুব শাখার পাঁচ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় শহরের গোরে শহীদ ময়দান এলাকা থেকে একটি সাদা ব্যক্তিগত গাড়িসহ তাদের আটক করা হয়। পরে মঙ্গলবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন জাতীয় যুব নাগরিক শক্তির রংপুর বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক মো. আরিফ মুন (২৯), হাসিন ইশরাক মিম (২২), আজমির হোসেন (২২), সাজিদুল মিনহাজ (২৬) এবং হৃদয় হোসেন (২২)।
২৫ জুলাই, ২০২৬
ইরানের ‘হিট লিস্ট’ ঘিরে তোলপাড়, তালিকায় ১৩ বিশ্বনেতা
ইরানের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দাফনের পর তাঁর ছেলে ও বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, খামেনি এবং যুদ্ধে নিহত অন্যান্য ইরানিদের হত্যার সঙ্গে যারা জড়িত, তাদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া হবে। তাঁর ভাষায়, তিনি নিজে না থাকলেও অচিরেই সেই প্রতিশোধ কার্যকর হবে। এই বক্তব্যের পর ইরানের একটি প্রভাবশালী সংবাদপত্র ১৩ জন বিশ্বনেতার ছবি সংবলিত একটি কথিত ‘লক্ষ্যতালিকা’ প্রকাশ করেছে। পত্রিকাটির দাবি, প্রতিশোধমূলক পদক্ষেপের অংশ হিসেবে এসব নেতাকে লক্ষ্যবস্তু করা হতে পারে।
২৫ জুলাই, ২০২৬
মালদ্বীপে অসুস্থ প্রবাসীদের খোঁজ নিল দূতাবাস
মালদ্বীপে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ, সুরক্ষা এবং মানবিক সহায়তা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ হাইকমিশন, মালের একটি প্রতিনিধি দল সম্প্রতি রাজধানী মালেতে অবস্থিত ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতাল (আইজিএমএইচ) এবং এডিকে হাসপাতালে চিকিৎসাধীন অসুস্থ বাংলাদেশি নাগরিকদের পরিদর্শন করে তাদের শারীরিক অবস্থার খোঁজখবর গ্রহণ করে এবং প্রয়োজনীয় সহায়তা প্রদানের আশ্বাস প্রদান করে।
২৫ জুলাই, ২০২৬
অস্ট্রিয়ার বিপক্ষে কঠিন পরীক্ষা, হারলে কী হবে আর্জেন্টিনার?
আলজেরিয়াকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে আর্জেন্টিনা। লিওনেল মেসির হ্যাটট্রিকে বর্তমান চ্যাম্পিয়নরা গ্রুপ ‘জে’-এর শীর্ষস্থান দখল করে আছে। তবে সামনে অপেক্ষা করছে অস্ট্রিয়া। আর এই ম্যাচে হোঁচট খেলে বদলে যেতে পারে মেসিদের নকআউট পর্বের সমীকরণ। অস্ট্রিয়াও নিজেদের প্রথম ম্যাচে জর্ডানকে ৩-১ গোলে হারিয়েছে। পয়েন্ট দুই দলেরই ৩। গোল পার্থক্যে আর্জেন্টিনা এগিয়ে থাকলেও অস্ট্রিয়া ম্যাচে হারলে পরিস্থিতি পুরোপুরি পাল্টে যাবে। তখন অস্ট্রিয়া চলে যাবে ৬ পয়েন্টে, আর্জেন্টিনা থাকবে ৩ পয়েন্টে।
২৫ জুলাই, ২০২৬
ভারতকে আন্তর্জাতিক আদালতে বিচারের মুখোমুখি করতেই হবে'
সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যার ঘটনায় ভারতকে আন্তর্জাতিক আদালতে বিচারের মুখোমুখি করে জবাবদিহি নিশ্চিত করার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। শুক্রবার মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার দত্তগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে নিহত মুজিব আলীর বাড়ি পরিদর্শন করেন তিনি। পরে নিহতের কবর জিয়ারত, পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ এবং সীমান্ত হত্যা নিয়ে প্রতিবাদী বক্তব্য দেন।
২৫ জুলাই, ২০২৬
প্রেমের সম্পর্কের বিয়ের ছয় মাসের মাথায় প্রাণ গেল রিয়ার
চট্টগ্রামের মিরসরাইয়ে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে। আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে দায়ের হওয়া মামলায় তাকে গ্রেপ্তার করে জোরারগঞ্জ থানা পুলিশ। গত মঙ্গলবার রাতে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের পূর্ব রায়পুর গ্রামে এ ঘটনা ঘটে।
২৫ জুলাই, ২০২৬
আফগান ক্রিকেটের পথিকৃৎ জাদরান আর নেই
আফগানিস্তান ক্রিকেটের উত্থানের অন্যতম পথিকৃৎ, সাবেক বাঁহাতি গতিতারকা শাপুর জাদরান আর নেই। বিরল ও প্রাণঘাতী রোগে দীর্ঘদিন ভোগার পর মঙ্গলবার ৩৮ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যুতে আফগানিস্তানের ক্রিকেটাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। শাপুর জাদরানের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তাঁর ভাই ও আফগানিস্তান জাতীয় দলের সাবেক ক্রিকেটার দৌলত জাদরান। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি জানান, ভাইয়ের মৃত্যুতে তিনি গভীরভাবে শোকাহত এবং এই ক্ষতি ভাষায় প্রকাশ করার মতো নয়।
২৫ জুলাই, ২০২৬
থামছে না বৃষ্টি, আজও বজ্রসহ অতিভারী বর্ষণের শঙ্কা
গত দুই দিন ধরে কখনো টানা মুষলধারে, আবার কখনো হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজছে রাজধানী ঢাকা। মেঘলা আকাশ ও অব্যাহত বর্ষণের মধ্যে নগরবাসীর জন্য তাৎক্ষণিক স্বস্তির কোনো পূর্বাভাস নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, সোমবার (১৩ জুলাই) দেশের বিভিন্ন এলাকায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং খুলনা ও বরিশাল বিভাগের অনেক স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
২৫ জুলাই, ২০২৬