"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
বাংলাদেশ সীমান্ত নিয়ে ভারতের নতুন তৎপরতা
বাংলাদেশ ও পাকিস্তান সীমান্তবর্তী জেলা, দেশের প্রধান মহানগর এবং শিল্পাঞ্চলগুলোতে দ্রুত পরিবর্তনশীল জনসংখ্যাগত পরিস্থিতি পর্যালোচনায় বিচারপতি প্রকাশ প্রভাকর নাওলেকরের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের বিশেষ কমিটি গঠন করেছে ভারতের কেন্দ্রীয় সরকার। আগামী এক বছরের মধ্যে কমিটিকে তাদের অনুসন্ধান প্রতিবেদন দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দিতে বলা হয়েছে।
২৫ জুলাই, ২০২৬
গ্রেপ্তার এড়াতে গিয়ে প্রাণ গেল নেতার
বরিশালে গ্রেপ্তার এড়ানোর চেষ্টা করতে গিয়ে ছাদ থেকে লাফ দিয়ে রাশেদ খান মেনন নামে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। রোববার দুপুরে বরিশাল সিটি করপোরেশনের ১ নম্বর ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে। রাশেদ খান মেনন ওই ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ-এর অনুসারী হিসেবে পরিচিত ছিলেন।
২৫ জুলাই, ২০২৬
গোসাইরহাটে কৃষি পুনর্বাসন প্রণোদনা কর্মসূচির আওতায় নারিকেলের চারা বিতরণ
২০২৫-২৬ অর্থবছরের কৃষি পুনর্বাসন সহায়তা খাতের প্রণোদনা কর্মসূচির আওতায় নারিকেলের আবাদ ও উৎপাদন বৃদ্ধি লক্ষ্যে শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় বিনামূল্যে নারিকেলের চারা বিতরণ করা হয়েছে।
২৫ জুলাই, ২০২৬
ঢাকাসহ ১৬ জেলায় ঝড়-বৃষ্টির আভাস
দেশের বিভিন্ন অঞ্চলে বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরের মধ্যে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
২৫ জুলাই, ২০২৬
সরকারি হাসপাতালে বিনা মূল্যে ডেঙ্গু পরীক্ষা
এ বিষয়ে শনিবার স্বাস্থ্যসেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখা থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বলা হয়েছে, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সম্মতির ভিত্তিতে চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত সরকারি হাসপাতালে ডেঙ্গু রোগ নির্ণয়ের জন্য এনএস১ পরীক্ষা বিনা মূল্যে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সিদ্ধান্ত বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশও দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে দ্রুত প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট হাসপাতালগুলোতে বিনা মূল্যে পরীক্ষার সুবিধা নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের কথাও উল্লেখ করা হয়েছে
২৫ জুলাই, ২০২৬
বন্যায় চট্টগ্রামে সাপের কামড়ে আহত ৭৫
টানা অতিবৃষ্টি, বন্যা এবং পাহাড় ও দেয়ালধসে চট্টগ্রামে গত পাঁচ দিনে ৬ শিশুসহ ১৩ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে বন্যা ও পানিতে ডুবে মারা গেছেন ৭ জন। চট্টগ্রাম জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ মাসুদুর রহমান স্বাক্ষরিত এক প্রতিবেদনে জানানো হয়, গত ৭ থেকে ১১ জুলাই নগরসহ জেলার বিভিন্ন এলাকায় এ প্রাণহানির ঘটনা ঘটে।
২৫ জুলাই, ২০২৬
দেশের ১৫ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা
দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দুপুর ১টা পর্যন্ত দেওয়া আবহাওয়ার সতর্কবার্তায় জানানো হয়, রংপুর, দিনাজপুর, রাজশাহী, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পূর্ব অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
২৫ জুলাই, ২০২৬
ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস ১৯ জেলায়
বার্তায় বলা হয়েছে, সোমবার সকাল ৯টার মধ্যে ঢাকা, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পূর্ব অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
২৫ জুলাই, ২০২৬
জামালপুরে সড়ক নির্মাণকাজের উদ্বোধন করলেন কাউন্সিলর পদপ্রার্থী আখতারুজ্জামান
জামালপুর শহরের ২ নম্বর ওয়ার্ডের চর-কম্পপুর এলাকায় আলহাজ এম. এ. আজিজ সড়কের নির্মাণকাজের উদ্বোধন করেছেন কাউন্সিলর পদপ্রার্থী আখতারুজ্জামান।
২৫ জুলাই, ২০২৬
এইচএসসি কেন্দ্রে পুলিশের বডি ওর্ন ক্যামেরায় নজরদারি
সারা দেশে আজ বৃহস্পতিবার (২ জুলাই) থেকে শুরু হয়েছে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা। নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে এবার পরীক্ষায় অংশ নিচ্ছেন ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী। পরীক্ষা সুষ্ঠু ও নিরাপদ পরিবেশে সম্পন্ন করতে এবার প্রথমবারের মতো পরীক্ষাকেন্দ্রের বাইরে পুলিশের শরীরে ধারণযোগ্য ক্যামেরা ব্যবহার করা হচ্ছে।
২৫ জুলাই, ২০২৬