"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
গুমে জড়িত কাউকেই ছাড় নয়: মির্জা ফখরুল
গুমের ঘটনায় যত প্রভাবশালী ব্যক্তিই জড়িত থাকুক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, গুমের ঘটনার বিচার দ্রুত নিশ্চিত করা হবে এবং একে একে অভিযুক্ত সবাই আইনের আওতায় আসবে।
২৫ জুলাই, ২০২৬
দিনাজপুরের হাবিপ্রবিতে প্রথমবারের মতো আন্তর্জাতিক কংগ্রেস ‘আইসিবিআইএসইটি-২০২৬’ অনুষ্ঠিত
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) প্রথমবারের মতো ‘ইন্টারন্যাশনাল কংগ্রেস অন বায়োমেডিক্যাল ইন্টেলিজেন্স, এআই ইনোভেশন অ্যান্ড সাসটেইনেবল ইমার্জিং টেকনোলজিস (আইসিবিআইএসইটি-২০২৬)’ শীর্ষক আন্তর্জাতিক কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা, বায়োমেডিক্যাল ইন্টেলিজেন্স এবং টেকসই উদীয়মান প্রযুক্তিকে কেন্দ্র করে আয়োজিত এ কংগ্রেসে দেশ-বিদেশের গবেষক, শিক্ষক, প্রযুক্তিবিদ ও শিক্ষার্থীদের অংশগ্রহণে জ্ঞান বিনিময় এবং গবেষণা সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে।
২৫ জুলাই, ২০২৬
দেশের বাজারে কমল স্বর্ণের দাম
দেশের বাজারে টানা দুই দফা দাম বৃদ্ধির পর এবার স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে ২২ ক্যারেট হলমার্ককৃত স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৫ হাজার ২৯০ টাকা। সোমবার (৬ জুলাই) দুপুরে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাজুস। নতুন মূল্য একই দিন দুপুর ১২টা ১৫ মিনিট থেকে কার্যকর হয়েছে।
২৫ জুলাই, ২০২৬
ব্লুমবার্গের প্রতিবেদন /রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র যেভাবে বদলে দেবে বাংলাদেশের জ্বালানি খাত
তবে রূপপুর প্রকল্প বাস্তবায়নে সময় ও ব্যয় দুই ক্ষেত্রেই বড় চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে। ২ হাজার ৪০০ মেগাওয়াট ক্ষমতার এই কেন্দ্র নির্মাণে এক দশকের বেশি সময় লেগেছে। কোভিড-১৯ মহামারি, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং সাম্প্রতিক আঞ্চলিক সংঘাত প্রকল্পের অগ্রগতিকে প্রভাবিত করেছে। ফলে ২০২৩ সালে প্রথম ইউনিট চালুর যে লক্ষ্য ছিল, তা পিছিয়ে যায়।
২৫ জুলাই, ২০২৬
গভীর রাতে এসিল্যান্ডের অভিযান, দুই ভেকু অকেজো
রাজশাহীর পুঠিয়া উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নে ফসলি জমিতে অবৈধভাবে পুকুর খনন বন্ধে গভীর রাতে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। রোববার (১৪ জুন) রাত সাড়ে ১১টা থেকে রাত ১টা ১০ মিনিট পর্যন্ত উপজেলার সাতবাড়িয়া ও চন্দনমাড়িয়া এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবু দাস সুমিত।
২৫ জুলাই, ২০২৬
তিন কন্যাকে রেখে ইতালিতে প্রবাসীর আত্মহত্যা, মরদেহ ফেরাতে পরিবারের আকুতি
সংসারের অভাব ঘোচানো, তিন কন্যার মুখে হাসি ফোটানো এবং পরিবারের ভাগ্য বদলের স্বপ্ন নিয়ে ইউরোপে পাড়ি জমিয়েছিলেন বাগেরহাট সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের শিমুলতলা গ্রামের বাসিন্দা জিন্নাত খান খোকন। কিন্তু সেই স্বপ্নযাত্রার পরিণতি হয়েছে হৃদয়বিদারক। পরিবার ও স্বজনদের দাবি, ঋণের বোঝা ও হতাশার মধ্যে ইতালিতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন তিনি। জিন্নাত খান খোকন শিমুলতলা গ্রামের মৃত লুৎফর রহমান খানের ছেলে। তিনি স্ত্রী, মা ও তিন কন্যাসন্তান রেখে গেছেন।শুক্রবার (১৯ জুন) ইতালিতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে পরিবার খবর পায়।
২৫ জুলাই, ২০২৬
সন্ধ্যার আগে ৬ জেলায় বজ্রবৃষ্টি ও ঝড়ের শঙ্কা
দেশের কয়েকটি জেলার ওপর দিয়ে সন্ধ্যা ৬টার মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিরও আশঙ্কা রয়েছে। শুক্রবার দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য প্রকাশিত সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়। সতর্কবার্তায় বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা ও চট্টগ্রাম জেলার ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা কিংবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
২৫ জুলাই, ২০২৬
আখাউড়ায় ১ হাজার ৯৪৪ জন কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ
NULL
২৫ জুলাই, ২০২৬
যুদ্ধবিধ্বস্ত গাজা থেকে শত ফিলিস্তিনিকে আশ্রয় দিল স্পেন
গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় আহত ২০ ফিলিস্তিনি শিশুকে চিকিৎসার জন্য তাদের পরিবারের সদস্যদেরসহ স্পেনে নেওয়া হয়েছে। দেশটির ষষ্ঠ চিকিৎসা স্থানান্তর কর্মসূচির আওতায় তাদের বিভিন্ন হাসপাতালে বিশেষায়িত চিকিৎসাসেবা দেওয়া হবে। স্পেনের স্বাস্থ্যমন্ত্রী মনিকা গার্সিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় জানান, যুদ্ধের বিভীষিকা পেছনে ফেলে শিশুরা চিকিৎসার আশায় স্পেনে এসেছে। তারা ভয়ের স্মৃতি নিয়ে এলেও নতুন জীবনের আশা নিয়েও এসেছে। তিনি এ উদ্যোগকে দেশের জন্য গর্বের বিষয় বলে উল্লেখ করেন।
২৫ জুলাই, ২০২৬
ইরানের পাল্টা হামলায় কাঁপছে মধ্যপ্রাচ্য, সর্বত্র সাইরেন
যুক্তরাষ্ট্রের তৃতীয় দফার হামলার জবাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন এলাকায় পাল্টা হামলা শুরু করেছে ইরান। এ পরিস্থিতিতে সম্ভাব্য হামলা মোকাবিলায় কয়েকটি দেশে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে। এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, ইরানের ছোড়া ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে। প্রতিরক্ষা বাহিনী এসব হামলা প্রতিরোধে কাজ করছে।
২৫ জুলাই, ২০২৬