"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
৫ কোটি টাকা জরিমানা ও সর্বোচ্চ ৭ বছর কারাদণ্ডের বিধান রেখে জুয়া প্রতিরোধ বিল পাস
NULL
২৫ জুলাই, ২০২৬
পর্তুগালে বাংলাদেশি উদ্যোক্তাদের বিনিয়োগে হালাল শপ ‘ডেইলি বাজার’ চালু
পর্তুগালে বাংলাদেশি কমিউনিটির বিস্তারের সঙ্গে সঙ্গে দেশীয় খাদ্যপণ্য ও হালাল গ্রোসারির চাহিদা বৃদ্ধি পাচ্ছে। এ প্রেক্ষাপটে রাজধানী লিসবনের মার্টিম মনিজ এলাকায় নতুন হালাল গ্রোসারি শপ ‘ডেইলি বাজার’ যাত্রা শুরু করেছে। রুয়া দোস আনজোসে অবস্থিত এ প্রতিষ্ঠানের উদ্বোধন সম্প্রতি অনুষ্ঠিত হয়। উদ্যোক্তাদের ভাষ্য অনুযায়ী, দোকানটিতে হালাল মাংস, ফ্রোজেন মাছ, বিভিন্ন ধরনের ফ্রোজেন খাদ্যপণ্য, তাজা সবজি, বাংলাদেশি মসলা এবং নিত্যপ্রয়োজনীয় গ্রোসারি সামগ্রী পাওয়া যাবে।
২৫ জুলাই, ২০২৬
ট্রাফিক আইন লঙ্ঘনে ২ দিনে ডিএমপির ২৮৩৬ মামলা
রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে দুই দিনে ২ হাজার ৮৩৬টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। এ সময় ৮৩৪টি যানবাহন ডাম্পিং এবং ৩১৭টি যানবাহন রেকার করা হয়েছে।
২৫ জুলাই, ২০২৬
রোমে ৪ জুলাই বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ ইতালির নতুন কমিটির অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান
প্রবাসে নবাগত বাংলাদেশিদের ডকুমেন্টস সংক্রান্ত নানাবিধ সহযোগিতা প্রদান এবং প্রবাসে দেশীয় কৃষ্টি-কালচার ও সংস্কৃতি ছড়িয়ে দেওয়ার অঙ্গীকার নিয়ে আগামী ৪ জুলাই (শনিবার) ইতালির রোমে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ ইতালি’র নতুন কমিটির অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সম্প্রতি রোমের একটি স্থানীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় সংগঠনের সভাপতি অলিউদ্দিন শামীম ও সাধারণ সম্পাদক আতিকুর রহমান রাসেল এ জমকালো আয়োজনের আনুষ্ঠানিক ঘোষণা দেন।
২৫ জুলাই, ২০২৬
আখাউড়ায় সিএনজি ও অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে আহত ৭
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি যাত্রীবাহী অটোরিকশা আখাউড়া–ব্রাহ্মণবাড়িয়া সড়ক দিয়ে চিনাইরের দিকে যাচ্ছিল। পথে কুমারপাড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় যানবাহনের নারী, শিশু ও পুরুষ যাত্রীরা আহত হন। সংঘর্ষে একটি অটোরিকশার সামনের কাচ ভেঙে যায়।
২৫ জুলাই, ২০২৬
বকেয়া পাওনার দাবিতে গ্রামীণফোনের সাবেক কর্মীদের বিক্ষোভ, আটক ৬
বকেয়া ও অন্যান্য আইনগত পাওনা পরিশোধের দাবিতে রাজধানীর বসুন্ধরায় গ্রামীণফোনের প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছেন কোম্পানিটির সাবেক কর্মকর্তা-কর্মচারীরা। আন্দোলনকারীদের দাবি, এ সময় তাদের ছয়জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) সকালে ‘গ্রামীণফোন ৫ শতাংশ বিলম্ব বকেয়া আদায় ঐক্য পরিষদ’-এর ব্যানারে এ কর্মসূচি পালন করেন তারা।
২৫ জুলাই, ২০২৬
চট্টগ্রামের মিরসরাইয়ে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে আনসার কর্মকর্তা নিহত
রোববার (৫ জুলাই) দুপুর দেড়টার দিকে উপজেলার জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আনসার কর্মকর্তা লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার চর বেদমা এলাকার বাসিন্দা। জানা যায়, নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে ওই আনসার কর্মকর্তা আলাউদ্দিন মোটরসাইকেল নিয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি অটোরিকশার সঙ্গে সংঘর্ষে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে সহকর্মীরা উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
২৫ জুলাই, ২০২৬
মাত্র ১৯ দিনেই শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৪৭ লক্ষাধিক টাকা
১৯ দিনের ব্যবধানে আবারও খোলা হয়েছে সিলেটের হজরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স। দিনব্যাপী প্রকাশ্যে অর্থ গণনা শেষে দানবাক্স থেকে ৪৭ লাখ ১০ হাজার ১৫৩ টাকা পাওয়া গেছে।
২৫ জুলাই, ২০২৬
হকি কিংবদন্তি আবদুস সাদেক মারা গেছেন
বাংলাদেশ হকি দলের প্রথম অধিনায়ক এবং দেশের ক্রীড়াঙ্গনের কিংবদন্তি ব্যক্তিত্ব আবদুস সাদেক আর নেই। আজ সকাল আটটায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। মরহুমের প্রথম জানাজা আজ বাদ আসর বসুন্ধরা আবাসিক এলাকার আই ব্লকের বায়তুস সোবহান জামে মসজিদে অনুষ্ঠিত হবে। দ্বিতীয় জানাজা আগামীকাল রবিবার সকাল সাড়ে দশটায় রাজধানীর বনানীর ওল্ড ডিওএইচএস মাঠে অনুষ্ঠিত হবে।
২৫ জুলাই, ২০২৬
মুন্সীগঞ্জে খাল খনন কার্যক্রম পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী চলমান প্রকল্পসমূহ নির্ধারিত সময়ের মধ্যে মানসম্মতভাবে সম্পন্ন করার নির্দেশনা দেন। তিনি বলেন, খাল খননের সুফল সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় জোরদার করা জরুরি। কোনোভাবেই সরকারি অর্থ ও সময়ের অপচয় মেনে নেওয়া হবে না বলেও তিনি উল্লেখ করেন। তিনি আরও বলেন, জেলার প্রাণপ্রকৃতি ও জলাশয় রক্ষায় খাল দখল ও দূষণ রোধে জেলা প্রশাসন জিরো টলারেন্স নীতি গ্রহণ করবে। টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করতে স্থানীয় জনগণের অংশগ্রহণ ও সচেতনতা বৃদ্ধির ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
২৫ জুলাই, ২০২৬