"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
বিএনপি ছেড়ে এনসিপির মনোনয়ন পেলেন সাবেক প্রতিমন্ত্রী মনজুর কাদের
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে সিরাজগঞ্জ–৫ (বেলকুচি ও চৌহালী) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রাথমিক মনোনয়ন পেয়েছেন সাবেক প্রতিমন্ত্রী ও চারবারের সাবেক সংসদ সদস্য অবসরপ্রাপ্ত মেজর মনজুর কাদের। বুধবার (৯ ডিসেম্বর) দলটি প্রথম ধাপে ১২৫টি আসনের প্রার্থীর নাম ঘোষণা করে।
২৫ জুলাই, ২০২৬
দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে সবজিবাহী ট্রাকের ধাক্কায় নিহত ১, আহত ২
চট্টগ্রামের মিরসরাইয়ে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সবজিবাহী আরেকটি ট্রাকের ধাক্কায় শামসুল আলম (৪৫) নামে এক সবজি ব্যাপারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ট্রাকচালক রবিউল হোসেন (৩৩) ও তাঁর সহকারী এমরান হোসেন (১৭)। বুধবার (১৭ ডিসেম্বর) ভোর আনুমানিক ৪টার দিকে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট পৌরসভার চিনকি আস্তানা এলাকায় ঢাকাগামী লেনে এ দুর্ঘটনা ঘটে।
২৫ জুলাই, ২০২৬
রিকশাচালকের করা মামলায় বিএনপির সাবেক এমপি শাহ শহীদ সারোয়ার কারাগারে
ময়মনসিংহ-২ (ফুলপুর–তারাকান্দা) আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য শাহ্ শহীদ সারোয়ারকে (৬২) কারাগারে পাঠিয়েছেন আদালত। বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলায় বিএনপি থেকে বহিষ্কৃত এই নেতা রোববার (২১ ডিসেম্বর) জামিন আবেদন করে আদালতে হাজির হন। তবে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
২৫ জুলাই, ২০২৬
মুগদায় বিদেশি পিস্তল-গুলিসহ ৫ ডাকাত গ্রেফতার
রাজধানীর মুগদার গ্রিন মডেল টাউন এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে বিদেশি পিস্তল-গুলি, ম্যাগাজিন, প্রাইভেট কার, অন্যান্য আলামতসহ সংঘবদ্ধ ডাকাত দলের পাঁচ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ডিএমপির মুগদা থানা-পুলিশ। আজ বুধবার (২৬ নভেম্বর) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
২৫ জুলাই, ২০২৬
ভারত মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামানকে প্রত্যর্পণ করবে: প্রেস সচিব
মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ভারত বাংলাদেশে প্রত্যর্পণ করবে বলে দাবি করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান, “জেনে-বুঝেই” এ তথ্য তিনি প্রকাশ করেছেন। পররাষ্ট্র উপদেষ্টা ভিন্ন মত দিলেও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনা হবে বলেও নিশ্চিত করেন তিনি।
২৫ জুলাই, ২০২৬
শুক্রবার থেকে মেট্রোরেলে কর্মবিরতির ঘোষণা
স্বয়ংসম্পূর্ণ চাকরি-বিধিমালা প্রণয়নে বারবার আশ্বাস দিয়েও প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়ায় আগামী শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল ৭টা থেকে সর্বাত্মক কর্মবিরতি ও যাত্রী সেবা বন্ধের ঘোষণা দিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) নিয়মিত কর্মকর্তা-কর্মচারীরা। বুধবার (১০ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কর্মসূচির কথা জানান তারা। প্রতিদিন ডিএমটিসিএল প্রধান কার্যালয়ের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিও পালন করবেন বলে জানান কর্মচারীরা।
২৫ জুলাই, ২০২৬
মহান বিজয় দিবসে জামালপুরে বিএনসিসির বিজয় র্যালি অনুষ্ঠিত
মহান বিজয় দিবস–২০২৫ উপলক্ষে জামালপুর জেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম স্টেডিয়ামে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর তথা বিএনসিসি-র ক্যাডেটরা এক শৃঙ্খলাবদ্ধ ও বর্ণাঢ্য কুচকাওয়াজে অংশগ্রহণ করে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে কুচকাওয়াজ শেষে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর রমনা রেজিমেন্টের নির্দেশনায় এক বিজয় র্যালি অনুষ্ঠিত হয়।
২৫ জুলাই, ২০২৬
দেবীদ্বারে আওয়ামী লীগের ২ শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান
কুমিল্লার দেবীদ্বারে আওয়ামী লীগের প্রায় দুই শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন। রোববার (২১ ডিসেম্বর) দুপুরে কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর বাসভবনসংলগ্ন দেবীদ্বার পৌর এলাকার গুনাইঘর শহীদ জিয়া মিলনায়তনে তারা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন।
২৫ জুলাই, ২০২৬
মোহাম্মদপুরে বিশেষ অভিযানে ৮ গ্রেফতার
ঢাকার মোহাম্মদপুর থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ নভেম্বর) পরিচালিত এ অভিযানে গ্রেফতারকৃতদের হেফাজত থেকে ২ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
২৫ জুলাই, ২০২৬
নবীনগরে ভোটারদের সঙ্গে মতবিনিময় করলেন গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থী নজু
ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থী নজরুল ইসলাম নজু ভোটারদের সঙ্গে মতবিনিময় করেছেন। বুধবার বিকেলে উপজেলার নাটঘর ঈদগাহ মাঠে, নাটঘর ঋষিপাড়া এবং খড়িয়ালা গ্রামে তিনি মতবিনিময় করেন।
২৫ জুলাই, ২০২৬