ভারত মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামানকে প্রত্যর্পণ করবে: প্রেস সচিব

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ভারত বাংলাদেশে প্রত্যর্পণ করবে বলে দাবি করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান, “জেনে-বুঝেই” এ তথ্য তিনি প্রকাশ করেছেন। পররাষ্ট্র উপদেষ্টা ভিন্ন মত দিলেও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনা হবে বলেও নিশ্চিত করেন তিনি।


২০১৩ সালে বাংলাদেশ–ভারতের মধ্যে স্বাক্ষরিত প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী দুই দেশই পলাতক আসামিদের বিনিময় করতে পারে। তবে নানান ধারা ও শর্তের কারণে বিষয়টি খুব সরল নয়।

সম্প্রতি মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কামালের প্রত্যর্পণ প্রসঙ্গে নিজের ফেসবুক অ্যাকাউন্টে স্ট্যাটাস দেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। তবে এ বিষয়ে কোনো লিখিত সরকারি তথ্য নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। এক অনুষ্ঠানে তিনি বলেন, প্রেস সচিবের স্ট্যাটাস সম্পর্কে তাদের কাছে কোনও আনুষ্ঠানিক তথ্য আসেনি।

তাহলে কোন ভিত্তিতে প্রত্যর্পণের কথা বললেন শফিকুল আলম? সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, তিনি দায়িত্বশীলভাবে ও নিশ্চিত তথ্যের ভিত্তিতেই এমন বক্তব্য দিয়েছেন। তার দাবি, গত ১৫ বছরে গুম–খুনসহ বহু গুরুতর অপরাধের মূল হোতা ছিলেন আসাদুজ্জামান খান কামাল।

সাবেক রাষ্ট্রদূত মাহফুজুর রহমান মনে করেন, কামালকে বাংলাদেশে প্রত্যর্পণের জন্য যথেষ্ট কূটনৈতিক সুযোগ রয়েছে। তবে শেখ হাসিনাকে ভারতে থেকে ফেরানো তুলনামূলকভাবে কঠিন হবে বলে মত দেন তিনি।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. জামায়াতের ৮ দফা দাবি বাস্তবায়নে কোটি কোটি মানুষ প্রস্তুত: গোলাম পরওয়ার সদ্য. পাকিস্তানের কোহাট পুলিশ লাইনে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৬ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. জামায়াতের ৮ দফা দাবি বাস্তবায়নে কোটি কোটি মানুষ প্রস্তুত: গোলাম পরওয়ার সদ্য. পাকিস্তানের কোহাট পুলিশ লাইনে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৬