"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
মেগা প্রকল্প মানেই মেগা দুর্নীতি, তাই মেগা প্রকল্প করা যাবে না: তারেক রহমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দল ক্ষমতায় গেলে কোনো মেগা প্রকল্প নেওয়া হবে না, কারণ তার ভাষায় “মেগা প্রকল্প মানেই মেগা দুর্নীতি।” তিনি জানান, রাষ্ট্রের অর্থ ব্যয় করা হবে জনগণের শিক্ষা, স্বাস্থ্য ও মানবাধিকার উন্নয়নে।
২৫ জুলাই, ২০২৬
প্রশাসনের সদিচ্ছার অভাবে মুক্ত বাংলা রং করল ইবি ছাত্রদল
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিজয় দিবসে এ উদ্যোগ গ্রহণ করে সংগঠনটি। সংগঠনটির অভিযোগ, দীর্ঘদিন ধরে রং না করা ও পরিচ্ছন্নতার অভাবে মুক্তিযোদ্ধাদের সম্মানে নির্মিত স্মৃতিস্তম্ভ ‘মুক্ত বাংলা’ তার সৌন্দর্য হারিয়েছে। অথচ বিজয় দিবস উপলক্ষে প্রশাসন বিভিন্ন উদ্যোগ গ্রহণ করলেও ‘মুক্ত বাংলা’র বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি। এ ক্ষোভ থেকেই বিজয় দিবস উদযাপন শেষে রং করার উদ্যোগ নেয় সংগঠনটি।
২৫ জুলাই, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় চোর সন্দেহে গণপিটুনি, নিহত ১
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির হত্যাকারী ফয়সালের অবস্থান সম্পর্কে এখনও সুনির্দিষ্ট কোন তথ্য নেই বলে জানিয়েছেন অতিরিক্ত আইজিপি খন্দকার রফিকুল ইসলাম। রোববার (২১ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। অতিরিক্ত আইজিপি খন্দকার রফিকুল ইসলাম বলেন, 'ফয়সালের শেষ অবস্থান সম্পর্কে আমাদের কাছে নির্ভরযোগ্য কোনো তথ্য নেই। এটি জানতে আমাদের বাহিনী ও গোয়েন্দা সংস্থা কাজ করছে। তবে সে দেশের বাইরে চলে গেছে এমন কোনো প্রমাণও এখনও পাইনি। অনেক সময় অপরাধীদের অবস্থান নিয়ে বিভ্রান্তি ছড়ানো হয়।'
২৫ জুলাই, ২০২৬
বনানীর কড়াইল বস্তির অগ্নিকাণ্ড এলাকা পরিদর্শনে জাতীয় যুবশক্তি
রাজধানীর কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত এলাকাটি আজ দুপুরে পরিদর্শন করেন জাতীয় যুবশক্তির সংগ্রামী সদস্য সচিব ডা. জাহেদুল ইসলাম। ঘটনাস্থলে তিনি কর্মরত ফায়ার সার্ভিস কর্মীদের সঙ্গে কথা বলেন এবং আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন।
২৫ জুলাই, ২০২৬
এভারকেয়ার হাসপাতালে সেনা ও বিমানবাহিনীর হেলিকপ্টার উড্ডয়ন, বিভ্রান্ত না হওয়ার অনুরোধ
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় এভারকেয়ার হাসপাতালের পাশে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বাংলাদেশ সেনাবাহিনী ও বিমানবাহিনীর হেলিকপ্টার পরীক্ষামূলক উড্ডয়ন ও অবতরণ করবে। এই বিষয়ে জনগণকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানানো হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানানো হয়।
২৫ জুলাই, ২০২৬
পুলিশের নিরাপত্তায় ছয় ঘণ্টা অবরুদ্ধ থাকার পর সচিবালয় ছাড়লেন অর্থ উপদেষ্টা
ছয় ঘণ্টার বেশি সময় অবরুদ্ধ থাকার পর পুলিশের নিরাপত্তায় সচিবালয় ত্যাগ করেছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। বুধবার (১০ ডিসেম্বর) রাত ৮টা ১২ মিনিটে তিনি সচিবালয় ছাড়েন।
২৫ জুলাই, ২০২৬
হাদির অবস্থা এখনও সংকটাপন্ন , ‘টাইম উইন্ডোতে’ চোখ চিকিৎসকদের
নির্বাচনী প্রচারণা শেষে ফেরার সময় সন্ত্রাসীদের গুলিতে আহত শরীফ মো. ওসমান হাদি এখনো সিঙ্গাপুর জেনারেল হসপিটালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, তার শারীরিক অবস্থা সংকটাপন্ন এবং অপরিবর্তিত রয়েছে। তিনি এখনো জীবন ও মৃত্যুর সন্ধিক্ষণে আছেন। সর্বশেষ নিউরোসার্জনদের মূল্যায়নে দেখা গেছে, হাদির মস্তিষ্কে ইস্কেমিক পরিবর্তন ও ইডেমা কমেনি, ফলে চিকিৎসার ক্ষেত্রে একটি নির্দিষ্ট ‘টাইম উইন্ডো’কে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
২৫ জুলাই, ২০২৬
সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্সের বার্তা ইসির
নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে খুব শিগগিরই যৌথ বাহিনীর অভিযান শুরু হচ্ছে। রোববার (২১ ডিসেম্বর) নির্বাচন ভবনে আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক শেষে ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। বৈঠকে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, 'মেসেজ ক্লিয়ার—কাউকে সন্ত্রাসী কার্যকলাপে জড়াতে দেওয়া হবে না।'
২৫ জুলাই, ২০২৬
অনলাইনে অপতথ্য রোধে নির্বাচন কমিশনের সাথে টিকটকের ওয়ার্কশপ
নির্বাচন কমিশনের সঙ্গে নির্বাচন নিয়ে অনলাইনে সঠিক তথ্য দিতে এবং অপতথ্য রোধে একটি ওয়ার্কশপ আয়োজন করেছে টিকটক। বুধবার (২৬ নভেম্বর) বিকেলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিরাপদ ও তথ্যভিত্তিক ডিজিটাল পরিবেশ তৈরির নানা দিক নিয়ে এই ওয়ার্কশপে মতবিনিময় করা হয়।
২৫ জুলাই, ২০২৬
প্রান্তিক শিশু-কিশোরদের সুরক্ষা নিয়ে সভা অনুষ্ঠিত
কুড়িগ্রামে প্রান্তিক পর্যায়ের শিশু-কিশোরদের শিক্ষা, মানসিক স্বাস্থ্য ও ডিজিটাল সুরক্ষা নিয়ে 'সমতার আলো' প্রকল্পের আওতায় একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে জেলার আর ডি আর এস হল রুমে এই সভাটি অনুষ্ঠিত হয়। সভার শুরুতে প্রকল্পের কার্যক্রমগুলো তুলে ধরা হয়। যার মধ্যে প্রাক-প্রাথমিক থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ধারাবাহিক শিক্ষা সহায়তা, দরিদ্র শিক্ষার্থী দের শিক্ষা উপকরণ বিতরণ,ইংরেজি ভাষা দক্ষতা উন্নয়ন,শিক্ষক প্রশিক্ষণ, মানসিক স্বাস্থ্য কাউন্সেলিং এবং ডিজিটাল নিরাপত্তা প্রশিক্ষণের বিষয়টি উঠে আসে।
২৫ জুলাই, ২০২৬